Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, সেপ্টে. 2, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » অনলাইনে বাধ্যতামূলক ই-রিটার্ন: জানুন জমা দেওয়ার নিয়ম
    অর্থনীতি

    অনলাইনে বাধ্যতামূলক ই-রিটার্ন: জানুন জমা দেওয়ার নিয়ম

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 18, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ১০ লাখ টাকার ঋণ-আমানতে রিটার্ন জমা বাধ্যতামূলক
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চলতি করবর্ষে আয়কর রিটার্ন জমা দেওয়া সম্পূর্ণ অনলাইনভিত্তিক করা হয়েছে। যাদের ই-টিআইএন (অনলাইন ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর) আছে, তাদের সবাইকে অনলাইনে রিটার্ন দাখিল করতে হবে।

    ই-রিটার্নের জন্য যা লাগবে

    রিটার্ন জমা দিতে এনবিআর-এর (ন্যাশনাল বোর্ড অব রেভেনিউ) ই-ট্যাক্স সিস্টেম ব্যবহার করতে হবে। এর জন্য প্রয়োজন হবে—

    • বায়োমেট্রিক করা মোবাইল নম্বর
    • ই-টিআইএন নম্বর

    প্রথমে নিশ্চিত করতে হবে মোবাইল নম্বরটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সঙ্গে যুক্ত আছে কিনা। এজন্য *১৬০০১# ডায়াল করে এনআইডির শেষ চারটি সংখ্যা পাঠাতে হবে। এর পরপরই সংশ্লিষ্ট এনআইডির সঙ্গে যুক্ত মোবাইল নম্বরের তালিকা এসএমএসে পাঠানো হবে। তালিকা এলে বোঝা যাবে নম্বরগুলো বায়োমেট্রিক করা।

    রিটার্ন জমা দিতে কাগজপত্র সংযুক্ত করতে হয় না। তবে প্রতিটি তথ্য দিতে হবে নির্ভুলভাবে। কর অফিস থেকে যাচাইয়ের সময় যেন তা দেখানো যায়, সেজন্য নথিপত্র প্রস্তুত রাখা প্রয়োজন।

    কীভাবে অনলাইনে রিটার্ন জমা দেবেন

    ১. প্রবেশ করুন এনবিআর-এর ওয়েবসাইটে https://etaxnbr.gov.bd/।
    ২. সেখানে ‘ই-রিটার্ন’ অপশনে গিয়ে নতুন হলে ‘আই অ্যাম নট ইয়েট রেজিস্টার্ড’ বাটনে ক্লিক করুন।
    ৩. সাইনআপ পেজে টিআইএন নম্বর, বায়োমেট্রিক করা মোবাইল নম্বর এবং ক্যাপচা পূরণ করে ‘ভেরিফাই’ ক্লিক করতে হবে।
    ৪. এরপর মোবাইলে ছয় অঙ্কের ওটিপি আসবে। সেটি বসিয়ে একটি নতুন আলফানিউমেরিক পাসওয়ার্ড (অক্ষর, সংখ্যা ও চিহ্নসহ) দিয়ে সাবমিট করলে অ্যাকাউন্ট তৈরি হবে।

    এখানে গুরুত্বপূর্ণ শর্ত হলো—ই-টিআইএন যেহেতু এনআইডি দিয়ে করা, তাই সিস্টেমে দেওয়া নাম ও বায়োমেট্রিক নম্বরের নাম অবশ্যই একই হতে হবে। অন্যের রিটার্ন নিজের নম্বর ব্যবহার করে দাখিল করা যাবে না।

    অ্যাকাউন্ট তৈরি হলে টিআইএন নম্বর, পাসওয়ার্ড ও ক্যাপচা দিয়ে লগইন করতে হবে। এরপর দেখা যাবে ই-রিটার্ন ড্যাশবোর্ড।

    রিটার্ন জমার ধরন

    ড্যাশবোর্ডে ‘সাবমিশন’ মেনুতে আছে দুটি অপশন—

    • সিঙ্গেল পেজ রিটার্ন
    • রেগুলার রিটার্ন পেজ

    সিঙ্গেল পেজ রিটার্ন কেবল তাদের জন্য, যারা ৭টি শর্ত পূরণ করেন। যেমন—

    • বার্ষিক আয় ৫ লাখ টাকার নিচে
    • মোট সম্পদ ৫০ লাখ টাকার কম
    • সরকারি কর্মচারী নন
    • মোটরগাড়ি নেই
    • সিটি করপোরেশন এলাকায় বাড়ি নেই
    • বিদেশে সম্পদ নেই
    • কোনো কোম্পানির শেয়ার নেই

    এ পেজে আয়ের উৎস, মোট আয়, ব্যয়, সম্পদ, কর ছাড়, উৎসে কর্তন ও প্রদেয় করসহ সব তথ্য দেওয়া যায়। চাইলে খসড়া রাখা যায়, আবার সঙ্গে সঙ্গেই সাবমিটও করা যায়।

    আয়ের বিস্তারিত ও কর হিসাব

    রিটার্নে থাকবে আয়ের ধরণ, করমুক্ত আয়ের তথ্য, বৈদেশিক আয়, বিনিয়োগ, বিমা, সঞ্চয়পত্র, শেয়ার বা প্রভিডেন্ট ফান্ডের তথ্য।

    সব তথ্য জমা দিলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে করের হিসাব করে দেবে। কোনো বকেয়া না থাকলে রিটার্ন হবে ‘শূন্য রিটার্ন’।

    কর পরিশোধ

    কর পরিশোধ করতে ড্যাশবোর্ডে ‘পে নাউ’ বাটনে ক্লিক করতে হবে। এরপর কার্ড, অনলাইন ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং—যে কোনো মাধ্যমে তাৎক্ষণিকভাবে অর্থ প্রদান করা যাবে।

    রিটার্ন সনদ সংগ্রহ

    জমা দেওয়ার পরই রিটার্ন সনদ, কর পরিশোধের রশিদ এবং অন্যান্য রেকর্ড তৈরি হয়ে যাবে, যা সঙ্গে সঙ্গে ডাউনলোড করা যাবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    চট্টগ্রাম বন্দরকে গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামো ঘোষণা

    সেপ্টেম্বর 2, 2026
    অর্থনীতি

    জ্বালানি সংকটের মধ্যেও রপ্তানিতে স্বস্তির খবর, এক মাসে বাড়ল ১৩ শতাংশ

    সেপ্টেম্বর 2, 2026
    অর্থনীতি

    মোবাইলের ব্যালান্স দিয়ে বছরে ৫০ হাজার টাকার কেনাকাটার সুযোগ

    সেপ্টেম্বর 2, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.