Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুন 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » কর আদায়ে জোর নয়, ব্যবসা বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে
    অর্থনীতি

    কর আদায়ে জোর নয়, ব্যবসা বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে

    সিভি ডেস্কসেপ্টেম্বর 19, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    কর আদায় ব্যবসার প্রবৃদ্ধির ওপর নির্ভর করে। ব্যবসায়ীরা আয় করলে কর আসবেই। তাই করদাতাদের ওপর চাপ বা ভয় দেখিয়ে নয় বরং তাদের সহায়তা করে কর আদায় বাড়াতে হবে—রাজস্ব কর্মকর্তাদের এমন পরামর্শ দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

    বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (বিএসডব্লিউ) প্রকল্পের ‘মাইলফল উদযাপন’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    অর্থ উপদেষ্টা বলেন, ব্যবসা ও বেসরকারি খাতের উন্নয়ন ছাড়া এগোনো যাবে না। অনেকেই দেশের কম ট্যাক্স-টু-জিডিপি অনুপাত নিয়ে সমালোচনা করেন। কিন্তু ব্যবসা যদি সমৃদ্ধ না হয়, কর সংগ্রহও সম্ভব নয়।

    ডিজিটাল সেবা সর্বাধিক গুরুত্বপূর্ণ

    ডিজিটালাইজেশনে কোনো ছাড় দেওয়া যাবে না উল্লেখ করে তিনি বলেন, সেবা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বিএসডব্লিউ শুধু রাজস্ব আদায় নয় বরং জনগণকে সেবা দেওয়ার একটি প্ল্যাটফর্ম। এর মাধ্যমে একটি নতুন পথ তৈরি হচ্ছে। অন্য সংস্থাগুলোও এই যাত্রায় যুক্ত হবে এবং দেশের মানুষের জন্য ডিজিটাল সেবা নিশ্চিত করবে।

    আমদানি ও রপ্তানি প্রক্রিয়া সহজ করতে চলতি বছরের ২ জানুয়ারি বিএসডব্লিউ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এরপর ২ জুলাই থেকে ১৯টি সংস্থার শুল্কবিষয়ক সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট (সিএলপি) কেবল এ প্ল্যাটফর্মের মাধ্যমে নেওয়া বাধ্যতামূলক করা হয়।

    এখন পর্যন্ত মোট ৫ লাখ ৭৮ হাজার ৪৯১টি সিএলপি বিএসডব্লিউ এর মাধ্যমে অনলাইনে ইস্যু হয়েছে। এর মধ্যে ৮৪ শতাংশ আবেদন এক ঘণ্টার মধ্যে এবং ৯৫ শতাংশ আবেদন একদিনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

    করদাতাদের সম্মাননা

    অনুষ্ঠানে পাঁচ করদাতাকে ই-রিটার্ন ‘চ্যাম্পিয়ন’ ঘোষণা করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো—সোনালী ব্যাংক পিএলসি, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, ব্র্যাক, ব্যুরো বাংলাদেশ এবং রেনেটা পিএলসি। এ প্রতিষ্ঠানগুলো বিগত করবর্ষে তাদের সর্বাধিক কর্মীর আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করেছে। অনুষ্ঠানে তাদের প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারকও তুলে দেওয়া হয়।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    বিচার প্রক্রিয়ায় এআইয়ের নীরব পক্ষপাত

    জুন 21, 2026
    অর্থনীতি

    বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে: সিপিডি

    জুন 21, 2026
    অর্থনীতি

    অবকাঠামো উন্নয়নে ৫৬০০ কোটি টাকার সুকুক

    জুন 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.