Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুন 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ব্যাংকগুলো কেন ট্রেজারি বন্ডে বিনিয়োগ বাড়াচ্ছে?
    অর্থনীতি

    ব্যাংকগুলো কেন ট্রেজারি বন্ডে বিনিয়োগ বাড়াচ্ছে?

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 19, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    তিন মাসের ব্যবধানে ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদের হার ২৪৬ বেসিস পয়েন্ট কমেছে। দুই বছরের মধ্যে এই প্রথমবার এই হার ১০ শতাংশের নিচে নেমেছে।

    গত বুধবারের নিলামে ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদের হার দাঁড়ায় ৯.৮৯ শতাংশে। তিন মাস আগে এটি ছিল ১২.৩৫ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ওইদিন নিলামে ২ হাজার কোটি টাকারও বেশি ট্রেজারি বন্ড বিক্রি হয়েছে।

    মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ ব্যাংক তাদের নীতি সুদের হার ১০ শতাংশ অপরিবর্তিত রেখেছে।

    ব্যাংকার ও কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মতে, সুদের হ্রাসের পেছনে তিনটি প্রধান কারণ রয়েছে— ব্যাংক খাতে অতিরিক্ত তারল্য, নিলামের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ক্রয় এবং সরকারের ট্রেজারি বিল ও বন্ডের মাধ্যমে ঋণ নেওয়ার পরিমাণ কমানো।

    রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, “নতুন বিনিয়োগ কম থাকায় ব্যবসায়ীরা ব্যাংক থেকেও কম ঋণ নিচ্ছেন। ফলে ব্যাংক খাতে তারল্য বেড়েছে। নিলামের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ডলার কেনা তারল্য আরও বাড়িয়েছে। একইসঙ্গে সরকার ট্রেজারি বন্ডের মাধ্যমে ঋণও কম নিয়েছে।”

    কয়েকজন বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, আগামী সময়ে অন্যান্য ট্রেজারি বিল ও বন্ডের সুদের হারও কমতে পারে।

    কেন্দ্রীয় ব্যাংকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “ঋণের চাহিদা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় ভালো ব্যাংকগুলোর তারল্য বেড়ে গেছে। ঋণ দেওয়ার সুযোগ সীমিত হওয়ায় ব্যাংকগুলো ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ করছে।”

    বেশ কয়েকটি ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, বর্তমানে তারা ঋণের বিপরীতে ১২ থেকে ১৪ শতাংশ সুদ নিচ্ছেন। তবে ঋণের চাহিদা কম হওয়ায় ব্যাংকগুলো ঋণ প্রদানে এখন অনেক সতর্ক।

    একটি বেসরকারি ব্যাংকের ট্রেজারি প্রধান বলেন, “সরকারি ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ ব্যাংকের জন্য অনেক নিরাপদ। প্রথমত, গ্যারান্টর সরকার, তাই টাকা আটকে যাওয়ার ঝুঁকি নেই। দ্বিতীয়ত, এসব বিল-বন্ডের সুদের হার ঋণের সুদের কাছাকাছি। সবশেষে, এই বিনিয়োগের জন্য ব্যাংকগুলোকে নগদ রিজার্ভ অনুপাত (সিআরআর) ও বৈধ তারল্য অনুপাত (এসএলআর) সংরক্ষণ করতে হয় না।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    বিচার প্রক্রিয়ায় এআইয়ের নীরব পক্ষপাত

    জুন 21, 2026
    অর্থনীতি

    বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে: সিপিডি

    জুন 21, 2026
    অর্থনীতি

    অবকাঠামো উন্নয়নে ৫৬০০ কোটি টাকার সুকুক

    জুন 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.