Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » যুক্তরাষ্ট্র আরো ৬৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে ইসরায়েলের কাছে
    অর্থনীতি

    যুক্তরাষ্ট্র আরো ৬৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে ইসরায়েলের কাছে

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 20, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গাজায় যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ইসরায়েলের কাছে আরও ৬৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। এই অস্ত্র চালানে রয়েছে অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার, ট্যাংক এবং বিপুল পরিমাণ গোলাবারুদ।

    রয়টার্সের খবরে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন ও মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। প্রস্তাবিত চালানে থাকছে ৩০টি এএইচ-৬৪ অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার এবং ৩ হাজার ২৫০টি ইনফ্যান্ট্রি অ্যাসল্ট ভেহিকেল বা ট্যাংক। এর মধ্যে হেলিকপ্টারের মূল্য ধরা হয়েছে ৩৮০ কোটি ডলার এবং ট্যাংকের মূল্য ১৯০ কোটি ডলার। বাকি ৭০ কোটি ডলার ধরা হয়েছে যন্ত্রাংশ ও গোলাবারুদ বাবদ।

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে সম্প্রতি গাজা দখলের অভিযান শুরু করেছে দেশটির সেনাবাহিনী। ধারণা করা হচ্ছে, নতুন এই অস্ত্র চালান সেই অভিযানে ব্যবহার করা হবে। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা নিয়ন্ত্রণকারী গোষ্ঠীর অতর্কিত হামলায় ইসরায়েলে ১ হাজার ২০০ জন নিহত ও ২৫১ জন জিম্মি হওয়ার পর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। চলমান অভিযানে এখন পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন ৬২ হাজারেরও বেশি মানুষ, আহত হয়েছেন অন্তত ১ লাখ ৬৬ হাজার।

    জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গত দুই বছরে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব ছয়বার উঠলেও প্রতিবারই যুক্তরাষ্ট্র আপত্তি জানিয়ে তা বাতিল করেছে। এরই মধ্যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে ফ্রান্স ও সৌদি আরব। এমন সময়ে ইসরায়েলের কাছে বড় অঙ্কের অস্ত্র বিক্রি চূড়ান্ত করল ট্রাম্প প্রশাসন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    জ্বালানির দাম বাড়তে পারে ২৪%, সতর্ক করছে বিশ্বব্যাংক

    এপ্রিল 28, 2026
    আন্তর্জাতিক

    ইরান ভেঙে পড়ার মুখে—দাবি ট্রাম্পের

    এপ্রিল 28, 2026
    অর্থনীতি

    জিডিপি সূচকে ভারতের চেয়ে এগিয়ে যেতে পারে বাংলাদেশ

    এপ্রিল 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.