Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, জুন 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » দেশে প্রথমবারের মতো জন্মনিয়ন্ত্রণে একক রড ইমপ্ল্যান্ট উৎপাদন
    অর্থনীতি

    দেশে প্রথমবারের মতো জন্মনিয়ন্ত্রণে একক রড ইমপ্ল্যান্ট উৎপাদন

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 24, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    টেকনো ড্রাগস লিমিটেড জন্মনিয়ন্ত্রণের নতুন প্রযুক্তি হিসেবে একক রড (সিঙ্গেল রড) ইমপ্ল্যান্ট উৎপাদন শুরু করেছে। ডবল রড ইমপ্ল্যান্টের বিকল্প হিসেবে এ উদ্যোগকে ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি।

    গতকাল মঙ্গলবার টেকনো ড্রাগসের কারখানায় বিশেষভাবে নির্মিত ‘ইটিও প্ল্যান্ট’ চালু হয়। এখানেই প্রথমবারের মতো সিঙ্গেল রড ইমপ্ল্যান্ট উৎপাদন শুরু হলো। কোম্পানির দাবি, এ প্রযুক্তি নিরাপদ, কার্যকর এবং দীর্ঘমেয়াদি জন্মনিয়ন্ত্রণ সমাধান দেবে।

    কোম্পানি সূত্র জানায়, টেকনো ড্রাগস ২০১৯ সাল থেকে দেশে কন্ট্রাসেপটিভ (গর্ভনিরোধক) ইমপ্ল্যান্ট তৈরি করছে। নিজেদের ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটির মাধ্যমে তারা এখনো পর্যন্ত দেশের একমাত্র প্রতিষ্ঠান। শুধু তাই নয়, বিশ্বব্যাপী মাত্র পাঁচটি কোম্পানি এ সক্ষমতা অর্জন করেছে, যার একটি টেকনো ড্রাগস।

    ২০১৯ সালে কারখানা চালুর পর থেকেই গবেষণা শুরু করে কোম্পানিটি। পরিচালক ও খ্যাতিমান ফার্মাসিস্ট শাহ জালাল উদ্দিন আহমেদের তত্ত্বাবধানে একক রড ইমপ্ল্যান্ট উন্নয়নে দীর্ঘ গবেষণা চালানো হয়। তার ফলেই টেকনো ড্রাগস এখন দক্ষিণ এশিয়ার একমাত্র এবং বিশ্বের দ্বিতীয় প্রতিষ্ঠান, যারা সিঙ্গেল রড ইমপ্ল্যান্ট উৎপাদন সুবিধা চালু করল। কোম্পানির দাবি, এ অর্জন বাংলাদেশকে বৈশ্বিক প্রজননস্বাস্থ্য উৎপাদনে নতুন উচ্চতায় পৌঁছে দিল। এতে আমদানিনির্ভরতা কমবে এবং দেশীয় ও আন্তর্জাতিক বাজারে মানসম্মত কন্ট্রাসেপটিভ আরও সহজলভ্য হবে।

    এ প্রসঙ্গে টেকনো ড্রাগসের নির্বাহী পরিচালক আরেফিন রাফি আহমেদ বলেন, “এটি শুধু টেকনো ড্রাগস নয়, পুরো দেশের জন্য বড় মাইলফলক। দক্ষিণ এশিয়ার প্রথম ও বিশ্বের দ্বিতীয় সিঙ্গেল রড ইমপ্ল্যান্ট কারখানা চালুর মাধ্যমে আমরা জন্মনিয়ন্ত্রণ স্বাস্থ্যসেবায় সহজলভ্যতা, সাশ্রয় এবং উদ্ভাবনকে নতুনভাবে উপস্থাপন করছি।”

    ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত টেকনো ড্রাগস শুরু থেকেই ফার্মাসিউটিক্যাল খাতে গবেষণা ও উদ্ভাবন চালিয়ে আসছে। অনকোলজি থেকে হরমোনাল ওষুধ পর্যন্ত উৎপাদনে তাদের বিশেষ ভূমিকা রয়েছে। গত ১৫ বছর ধরে প্রতিষ্ঠানটি সফলভাবে একটি অত্যাধুনিক অনকোলজি কারখানা পরিচালনা করছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় বোঝা: অর্থমন্ত্রী

    জুন 25, 2026
    অর্থনীতি

    পুরোনো নীতির বেড়াজালে আটকে দেশীয় ভারী বৈদ্যুতিক সরঞ্জাম শিল্প

    জুন 25, 2026
    অর্থনীতি

    উন্নয়ন প্রকল্পে ধীরগতি, ১৬ বছরের মধ্যে সবচেয়ে কম এডিপি বাস্তবায়ন

    জুন 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.