Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » রেকর্ড হারে বেড়েছে ভারতের মিলিয়নিয়ার পরিবার
    অর্থনীতি

    রেকর্ড হারে বেড়েছে ভারতের মিলিয়নিয়ার পরিবার

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 24, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভারতে বছরে কোটি রুপি আয় করা নাগরিকের সংখ্যা গত ছয় বছরে প্রায় তিন গুণ বেড়েছে। হুরুন ইন্ডিয়ার সমীক্ষা অনুযায়ী, আগামী দিনে এ সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। সবচেয়ে বেশি ধনকুবেরের বসবাস মুম্বাইয়ে।

    ‘মার্সিডিজ-বেঞ্জ হুরুন ইন্ডিয়া ওয়েলথ, ২০২৫’ শীর্ষক সমীক্ষা প্রতিবেদনে বলা হয়, আয়কর রিটার্নের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে—২০১৭-১৮ অর্থবছরে বছরে কোটি রুপি আয় করতেন ৮১ হাজার ব্যক্তি। ২০২৩-২৪ অর্থবছরে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২ লাখ ২৭ হাজারে। খবর দিয়েছে ইকোনমিক টাইমস।

    এর আগে সেন্ট্রাল ইনস্টিটিউশনাল রিসার্চ জানায়, ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে বছরে ১০ কোটি রুপি রোজগার করা ভারতীয়ের সংখ্যা ৬৩ শতাংশ বেড়েছে। ২০২৪ সালে এই সংখ্যাটি ছিল ৩১ হাজার ৮০০। একই সময়ে বছরে ৫০ লাখ রুপি আয়কারীর সংখ্যা বেড়েছে ২৫ শতাংশ।

    গত বছর দেখা যায়, বছরে পাঁচ কোটি রুপি আয়কারীর সংখ্যা ছিল ৫৮ হাজার ২০০, যা পাঁচ বছরে বেড়েছে ৪৯ শতাংশ। এছাড়া ২০১৯-২৪ সময়ে ১০ কোটি রুপি আয়কারীদের বার্ষিক আয় বেড়েছে চক্রবৃদ্ধি হারে ১২১ শতাংশ। হুরুন ইন্ডিয়ার ওয়েলথ রিপোর্টে আরও বলা হয়েছে, ২০২১ সালে নেট সম্পদ ৮ কোটি ৫০ লাখ রুপির সমপরিমাণ ছিল ৪ লাখ ৫৮ হাজার পরিবারের। ২০২৫ সালে এই সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৭১ হাজারে।

    প্রতিবেদনের সঙ্গে প্রথমবারের মতো প্রকাশ করা হয় মার্সিডিজ-বেঞ্জ হুরুন ইন্ডিয়া ইনডেক্স (এমবিএইচএক্স) ও লাক্সারি কনজ্যুমার সার্ভে ২০২৫। এতে উল্লেখ করা হয়, ভারতের ‘মিলিয়নিয়ার রাজধানী’ হলো মুম্বাই, যেখানে ১ লাখ ৪২ হাজার সম্পদশালী পরিবার বাস করে। এরপরের অবস্থানে আছে দিল্লি (৬৮ হাজার ২০০ পরিবার) ও বেঙ্গালুরু (৩১ হাজার ৬০০ পরিবার)। রাজ্য পর্যায়ে মহারাষ্ট্র শীর্ষে রয়েছে। রাজ্যে মিলিয়নিয়ার পরিবারের সংখ্যা ১ লাখ ৭৮ হাজার। রাজ্যের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৫৫ শতাংশ বৃদ্ধিই এ সমৃদ্ধির প্রধান কারণ।

    সমীক্ষায় আরও উঠে আসে, ধনীদের মধ্যে ডিজিটাল পেমেন্টের ব্যবহার সবচেয়ে বেশি। ইউপিআই অ্যাপ ব্যবহার করেন অন্তত ৩৫ শতাংশ। বিনিয়োগের ক্ষেত্রে তাঁদের সবচেয়ে পছন্দ শেয়ারবাজার, আবাসন ও স্বর্ণ। আর আস্থার তালিকায় শীর্ষ ব্র্যান্ড হলো রোলেক্স, তানিস্ক, এমিরেটস ও এইচডিএফসি ব্যাংক।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    জ্বালানির দাম বাড়তে পারে ২৪%, সতর্ক করছে বিশ্বব্যাংক

    এপ্রিল 28, 2026
    আন্তর্জাতিক

    ইরান ভেঙে পড়ার মুখে—দাবি ট্রাম্পের

    এপ্রিল 28, 2026
    অর্থনীতি

    জিডিপি সূচকে ভারতের চেয়ে এগিয়ে যেতে পারে বাংলাদেশ

    এপ্রিল 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.