বাংলাদেশ ব্যাংক রফতানির বিপরীতে অগ্রিম আয়ের ১০ শতাংশ সংরক্ষণের বাধ্যবাধকতা তুলে নিয়েছে। আজ বৃহস্পতিবার এ-সংক্রান্ত সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ।
চলতি বছরের ৩১ জুলাই জারি করা ইএফ সার্কুলার নং ৩১-এর ২১ অনুচ্ছেদে এ বাধ্যবাধকতা ছিল। তবে রফতানিকারকদের নগদ প্রবাহ বাড়াতে এবং রফতানি বাণিজ্যকে সহজ করতে সেটি প্রত্যাহার করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রকৃত লেনদেন নিশ্চিত করতে যথাযথ সুরক্ষা ব্যবস্থা বহাল থাকবে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, রফতানিকারকের অবশ্যই নিশ্চিত এলসি বা লিখিত চুক্তি থাকতে হবে। এর ভিত্তিতেই পণ্য রফতানি করতে হবে।
এছাড়া রফতানিকারকের পূর্ববর্তী কার্যক্রম সন্তোষজনক হতে হবে। অর্ডার বাস্তবায়নের সক্ষমতাও থাকতে হবে। একই সঙ্গে অগ্রিম প্রাপ্ত অর্থ সুদমুক্ত হতে হবে।

