Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুন 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ডিএসইতে সূচক উর্ধ্বমুখী, লেনদেন ছাড়ালো ৭০০ কোটি টাকা
    অর্থনীতি

    ডিএসইতে সূচক উর্ধ্বমুখী, লেনদেন ছাড়ালো ৭০০ কোটি টাকা

    মনিরুজ্জামানUpdated:সেপ্টেম্বর 27, 2025সেপ্টেম্বর 26, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস গত বৃহস্পতিবার সব সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেদিন যেসব সিকিউরিটিজের দর কমেছে তার চেয়ে বেশি সংখ্যক সিকিউরিটিজের দর বেড়েছে। একই সঙ্গে লেনদেনও আগের দিনের তুলনায় বেড়ে ৭০০ কোটি টাকার ঘর পেরিয়েছে।

    বাজার বিশ্লেষণ অনুযায়ী, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪১৫ পয়েন্টে। বুধবার এই সূচক ছিল ৫ হাজার ৩৯২ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস বেড়েছে ৬ পয়েন্ট, অবস্থান নিয়েছে ১ হাজার ১৭১ পয়েন্টে। আর বাছাই করা ৩০ কোম্পানির শেয়ারের সূচক ডিএসই-৩০ বেড়েছে ১২ পয়েন্ট, দাঁড়িয়েছে ২ হাজার ১০৩ পয়েন্টে। আগের দিন এই সূচক দুটি যথাক্রমে ছিল ১ হাজার ১৬৬ ও ২ হাজার ৯১ পয়েন্টে।

    সূচক উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে সিমেন্ট খাত। এরপর অবদান রেখেছে জীবন বিমা ও ব্যাংক খাত। পাশাপাশি ওষুধ ও রসায়ন, বিবিধ এবং সাধারণ বিমা খাতও সূচক বাড়াতে সহায়তা করেছে। ডিএসইতে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে মোট ৭০৮ কোটি ৯৫ লাখ টাকার। আগের দিন লেনদেন হয়েছিল ৫৭৬ কোটি টাকা। অর্থাৎ একদিনের ব্যবধানে লেনদেন বেড়েছে ১৩২ কোটি ৯৫ লাখ টাকা। সেদিন মোট ৩৯৮ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে ১৭৫টির, কমেছে ১৫৭টির এবং অপরিবর্তিত ছিল ৬৬টির।

    লেনদেনের শীর্ষে ছিল সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড। কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ৩৫ কোটি ৮৫ লাখ টাকার। আগের দিন শীর্ষে ছিল ওরিয়ন ইনফিউশন লিমিটেড, যার লেনদেন ছিল ২৩ কোটি ৪৫ লাখ টাকার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বৃহস্পতিবার সব সূচক উত্থানে দিন শেষ হয়েছে। সেখানে বেশিরভাগ শেয়ারের দর বাড়ার পাশাপাশি লেনদেনও বেড়েছে দ্বিগুণের বেশি।

    সিএসইর সার্বিক সূচক সিএসপিআই বেড়েছে ৬৫ পয়েন্ট, অবস্থান নিয়েছে ১৫ হাজার ৮৯ পয়েন্টে। সিএসসিএক্স সূচক বেড়েছে ৩৪ পয়েন্ট, দাঁড়িয়েছে ৯ হাজার ২৭৮ পয়েন্টে। বাজারে লেনদেনে অংশ নেয় ২১২টি সিকিউরিটিজ। এর মধ্যে ১২৯টির দর বেড়েছে, ৬২টির কমেছে এবং ২১টির দর অপরিবর্তিত ছিল। দিন শেষে সিএসইতে মোট লেনদেন দাঁড়ায় ২১ কোটি ৭১ লাখ টাকায়। আগের দিন লেনদেন হয়েছিল ১০ কোটি ১৩ লাখ টাকার। ফলে দিনের ব্যবধানে লেনদেন বেড়েছে ১১ কোটি ৫৮ লাখ টাকা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    উচ্চ রাজস্ব লক্ষ্যে এনবিআর ও ব্যবসায়ীদের দৃষ্টিভঙ্গির পার্থক্য

    জুন 21, 2026
    অর্থনীতি

    কাজুবাদাম শিল্পে সংকটের আশঙ্কা

    জুন 21, 2026
    অর্থনীতি

    ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল করতে সরকারকে দুই বছর সময় দিতে হবে: অর্থমন্ত্রী

    জুন 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.