Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ডিজিটাল লেনদেনে ঝুঁকি কমানোর জন্য বিশেষজ্ঞদের বার্তা
    অর্থনীতি

    ডিজিটাল লেনদেনে ঝুঁকি কমানোর জন্য বিশেষজ্ঞদের বার্তা

    হাসিব উজ জামানUpdated:সেপ্টেম্বর 30, 2025সেপ্টেম্বর 26, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ডিজিটাল লেনদেনের সঙ্গে গ্রাহকের আস্থা ও নিরাপত্তা সরাসরি যুক্ত। দেশের ডিজিটাল ব্যাংকিং খাতকে নিরাপদ করতে একটি সমন্বিত সাইবার নিরাপত্তা ইকো-সিস্টেম চালু করা একান্ত প্রয়োজন। অন্যথায় বড় ধরনের আর্থিক ও নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা আছে। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক ও সেবাদাতা প্রতিষ্ঠানের নজরদারি বাড়ানো প্রয়োজন।

    বৃহস্পতিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘সবার জন্য ডিজিটাল ব্যাংকিং: আর্থিক অন্তর্ভুক্তির ব্যবধান দূরীকরণ’ শীর্ষক ফোকাস গ্রুপ আলোচনায় এ সতর্কবার্তাগুলো দেন খাতের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞরা।

    ডিসিসিআই মিলনায়তনে স্বাগত বক্তব্যে চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ বলেন, দেশের প্রায় ৫৪ শতাংশ মানুষ বর্তমানে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করছেন। এর ফলে সাধারণ মানুষও সহজভাবে আর্থিক সেবা পাচ্ছেন। তবে সাইবার নিরাপত্তা ও গ্রাহকের আস্থার অভাবের কারণে খাতের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো সম্ভব হচ্ছে না।

    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী ভার্চুয়ালি আলোচনায় বলেন, ডিজিটাল ব্যবস্থার আধুনিকায়নে অন্তর্ভুক্তি, অভিগম্যতা, একত্রীকরণ ও বিস্তার—এই চারটি বিষয়ে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, ডাটা নিবন্ধন যথাযথ না হওয়ায় পাঁচ কোটি নাগরিকের তথ্য ডার্কওয়েবে পাওয়া গেছে। তাই ডেটা এনক্রিপশন নিশ্চিত করা এবং নজরদারি জোরদার করা জরুরি। তিনি আরও জানান, সরকার ব্যক্তিগত ডেটা সংরক্ষণ সংক্রান্ত অধ্যাদেশ প্রণয়ন করতে যাচ্ছে, যা আগামী এক মাসের মধ্যে কার্যকর হবে।

    বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ড. এজাজুল ইসলাম বলেন, ডেবিট, ক্রেডিট, ডিপোজিট, ইন্স্যুরেন্স ও পেমেন্ট সার্ভিসে দেশ অনেকদূর এগিয়েছে। তবে এখনও বেশিরভাগ মানুষ এ ধরনের ডিজিটাল লেনদেনে সম্পৃক্ত নয়। বর্তমান পরিস্থিতিতে ডিজিটাল পেমেন্টের অংশ মাত্র ২৭–২৮ শতাংশ, বাকিটা প্রথাগত ব্যবস্থার মাধ্যমে হচ্ছে।

    রবি আজিয়াটার হেড অব কমার্শিয়াল পার্টনারশিপ সানজিদ হাসান বলেন, দেশের ডিজিটাল ব্যাংকিং বাজার ৩০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার সুযোগ রয়েছে। তবে এটিকে নিরাপদ করতে একটি সমন্বিত সাইবার নিরাপত্তা ইকো-সিস্টেম অপরিহার্য। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে।

    ডিএমপির অতিরিক্ত উপকমিশনার মো. ইলিয়াস জিকো বলেন, আর্থিক প্রতিষ্ঠানগুলোকে গ্রাহকের নিরাপত্তা নিশ্চিত করার প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে। তিনি জানান, প্রতিদিন প্রায় ১০ থেকে ২০ কোটি টাকা জালিয়াতির মাধ্যমে লেনদেন হচ্ছে। তাই সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    টনপ্রতি ২৫.৭৫ ডলার বেশি দামে মার্কিন গম আমদানির অনুমোদন

    নভেম্বর 27, 2026
    অর্থনীতি

    যুক্তরাষ্ট্রের পর ইউরোপেও রপ্তানি হারানোর শঙ্কা

    নভেম্বর 27, 2026
    অর্থনীতি

    চার খাতে ৫০ কোটির বেশি টাকার প্রকল্পে আসছে নতুন নিয়ম

    নভেম্বর 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.