Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পে ক্ষতিগ্রস্তদের দীর্ঘশ্বাস
    অর্থনীতি

    মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পে ক্ষতিগ্রস্তদের দীর্ঘশ্বাস

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 26, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের কারণে দিন দিন কর্মহীন মানুষের সংখ্যা বাড়ছে। শুধু মাতারবাড়ি নয়, পাশের ধলঘাটা, কালারমারছড়া ও হোয়ানক ইউনিয়নেও এর প্রভাব পড়েছে।

    ২০১৯ সালে ইপসা ও অ্যাকশনএইড বাংলাদেশের জরিপে দেখা যায়, প্রকল্পের কারণে প্রায় ২২-২৪ হাজার মানুষ কাজ হারিয়েছিলেন। স্থানীয়দের দাবি, এখন সেই সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। প্রকল্পে আনুষ্ঠানিকভাবে ১ হাজার ৪১৪ দশমিক ৫ একর জমি অধিগ্রহণের কথা বলা হলেও স্থানীয়দের অভিযোগ, বাস্তবে প্রায় ২ হাজার ৫০০ একর জমি দখল করা হয়েছে। এতে লবণচাষ, কৃষি, মাছ ও কাঁকড়া ধরার খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

    জরিপ অনুযায়ী, শুধু লবণচাষ খাতেই ৫-৭ হাজার চাষি সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন। আগে একজন লবণচাষি বার্ষিক গড়ে ৩-৪ লাখ টাকা আয় করলেও এখন তা নেমে এসেছে ৬০ হাজার টাকার নিচে। আয় কমে যাওয়ায় অনেক পরিবার এলাকা ছাড়তে বাধ্য হয়েছে। ফায়তং ও লামা এলাকায় তিন থেকে চারশ পরিবার স্থানচ্যুত হয়েছে। আবার অনেকে কাজের সন্ধানে চট্টগ্রাম শহর, সীতাকুণ্ডের জাহাজ ভাঙা শিল্প কিংবা গার্মেন্টসে চলে গেছেন। তাদের সংখ্যা ৭ শতাধিক বলে জানা গেছে। নদী ও সাগরনির্ভর জেলেদের অবস্থাও ভালো নয়। কোহেলিয়া নদী ভরাট হয়ে যাওয়ায় নৌপথ সংকুচিত হয়েছে। ফলে মাছ ধরা কমে গেছে। স্থানীয় জেলে সংগঠনের নেতারা জানান, কয়েক হাজার জেলে ইতোমধ্যে জীবিকা হারিয়েছেন। অনেকেই পেশা বদলে দিনমজুরি বা ভাড়াটে শ্রমিক হিসেবে কাজ করছেন।

    মহেশখালী জনসুরক্ষা মঞ্চের সাধারণ সম্পাদক মাওলানা মহসিন বলেন, “প্রকল্পের কারণে লবণচাষি, জেলে, দিনমজুরসহ অন্তত ২১ শ্রেণির মানুষ কর্মহীন হয়েছে। লবণ জমি দখল ও নদী ভরাট হয়ে যাওয়ায় স্থানীয় অর্থনীতি ভেঙে পড়েছে।” বাংলাদেশ পরিবেশ আন্দোলনের স্থানীয় নেতা আবু বক্কর জানান, “নদী ভরাটের কারণে মাছ ধরার সুযোগ মারাত্মকভাবে কমে গেছে। অন্তত ৫ হাজার জেলে কাজ হারিয়েছেন। যদি নদী রক্ষা না হয়, আরও বহু পরিবার কর্মহীন হবে।”

    স্থানীয়দের ধারণা, প্রকল্প-সংশ্লিষ্ট কাজে একসময় ১৫ থেকে ১৮ হাজার শ্রমিক ছিলেন। সেখানে স্থানীয় শ্রমিকের সংখ্যা ছিল মাত্র দুই হাজার। নির্মাণকাজ শেষ হওয়ায় শ্রমিকের সংখ্যা কমে যাচ্ছে। বর্তমানে মাত্র ৫০ থেকে ৬০ জন স্থানীয় শ্রমিক অস্থায়ীভাবে কাজ করছেন বলে দাবি স্থানীয়দের। স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ আলী বলেন, “আমিসহ ৪৪ পরিবারকে উচ্ছেদ করা হয়েছিল ক্ষতিপূরণ ও চাকরির আশ্বাসে। কিন্তু প্রতিশ্রুতি পূরণ হয়নি। এখন আমাদের কোনো কাজ নেই। ছোট ঘর বানিয়ে দিলেও জমির দলিল দেয়নি। অনেক পরিবার অনাহারে দিন কাটাচ্ছে।” ক্ষতিগ্রস্ত আবদুল জাব্বার জানান, “আমাদের উচ্ছেদ করা হলেও ঘর পাইনি। এখনো ভাড়া বাসায় থাকছি। লিখিত আবেদন করেও ক্ষতিপূরণ মেলেনি।”

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেদায়েত উল্যাহ বলেন, ক্ষতিগ্রস্তরা স্মারকলিপি দিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও প্রকল্পের দায়িত্বশীলদের জানানো হয়েছে। অর্থনীতিবিদ ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সাবেক বিশেষ উপদেষ্টা ড. রিজওয়ানুল ইসলাম বলেন, বড় অবকাঠামো প্রকল্প সাধারণ মানুষের জীবিকা ও পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলে। অর্থনৈতিক প্রবৃদ্ধির যুক্তি দেখানো হলেও বাস্তবে অনেক সময় তা ঘটে না।

    তিনি বলেন, সরকারের দায়িত্ব ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও বিকল্প জীবিকার সুযোগ নিশ্চিত করা। প্রশিক্ষণ, পুনর্বাসন, ঋণসহায়তা ও বেতনভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থা করা জরুরি। নাগরিক সমাজকে এই প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে হবে। এদিকে মাতারবাড়ি আল্ট্রা-সুপার-ক্রিটিক্যাল কোল-ফায়ার্ড পাওয়ার প্লান্ট প্রকল্প পরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    টনপ্রতি ২৫.৭৫ ডলার বেশি দামে মার্কিন গম আমদানির অনুমোদন

    নভেম্বর 27, 2026
    অর্থনীতি

    যুক্তরাষ্ট্রের পর ইউরোপেও রপ্তানি হারানোর শঙ্কা

    নভেম্বর 27, 2026
    অর্থনীতি

    চার খাতে ৫০ কোটির বেশি টাকার প্রকল্পে আসছে নতুন নিয়ম

    নভেম্বর 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.