Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, এপ্রিল 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » অর্থনীতিকে চাঙ্গা করতে চালু হচ্ছে ডোমেইন রিসেলার
    অর্থনীতি

    অর্থনীতিকে চাঙ্গা করতে চালু হচ্ছে ডোমেইন রিসেলার

    এফ. আর. ইমরানUpdated:সেপ্টেম্বর 27, 2025সেপ্টেম্বর 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ডিজিটাল বাংলাদেশের বহুল প্রত্যাশিত ডট বাংলা (.বাংলা) এবং ডট বিডি (.বিডি) ডোমেইন দ্রুত সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। একই সঙ্গে দেশীয় ডিজিটাল অর্থনীতিকে চাঙ্গা করতে প্রথমবার চালু করা হচ্ছে ডোমেইন রিসেলার সুবিধা।

    আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে এই গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

    প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যব নিশ্চিত করেছেন যে, ডোমেইন রেজিস্ট্রির অধিকার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) অধীনেই থাকবে। তবে এবার বেসরকারি উদ্যোক্তাদের জন্য রিসেলার সুবিধা চালু করা হচ্ছে। এই সুবিধার জন্য বর্তমানে এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস) তৈরির কাজ চলছে।

    ডোমেইন ব্যবহারের হতাশাজনক চিত্র তুলে ধরে তিনি বলেন, এতদিনে দেশে লক্ষ লক্ষ ডট বাংলা ও ডট বিডি ডোমেইন হোস্টেড হওয়ার কথা থাকলেও বাস্তবে হোস্টেড হয়েছে মাত্র ৪৫ হাজার ওয়েবসাইট। এর মধ্যে প্রায় ৩৭ হাজার ওয়েবসাইটই সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের, যা ডট গভ (.gov), ডট বাংলা ও ডট বিডি ডোমেইনের আওতায় আছে। অর্থাৎ বেসরকারি পর্যায়ে দেশি ডোমেইন ব্যবহারের সাফল্য প্রায় শূন্য।

    বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব অভিযোগ করেন, পতিত আওয়ামীলীগ সরকারের আমলে ‘বিদেশ ভ্রমণ হবে না’ এমন হাস্যকর অজুহাতে এই খাতের অগ্রগতি আটকে রাখা হয়েছিল। এর ফলে ডোমেইন নেইম এবং হোস্টিংয়ের জন্য বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা বিদেশে চলে গেছে। নতুন পদক্ষেপের মাধ্যমে আংশিকভাবে হলেও এই অর্থপ্রবাহ বন্ধ করা সম্ভব হবে বলে তিনি আশাবাদী।

    নতুন নীতিমালায় কিছু গুরুত্বপূর্ণ ডোমেইন এক্সটেনশন উন্মুক্ত করার বিষয়েও পদক্ষেপ নেওয়া হচ্ছে। সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর জন্য যাচাই সাপেক্ষে ডট জিওভি (.gov) ডোমেইন উন্মুক্ত করা হবে। স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য ডট এডু ডট বিডি (.edu.bd) ডোমেইন চালুর বিষয়ে পদক্ষেপ নেওয়া যেতে পারে। ডট কম ডট বিডি (.com.bd) ডোমেইনের ক্ষেত্রেও রিসেলার সুবিধা উন্মুক্ত করা হবে।

    এছাড়াও ডট ওআরজি, ডট বিডিসহ অন্যান্য এক্সটেন্ডেড ডোমেইন নেম নিয়ে বিটিআরসি ও বিটিসিএলের সঙ্গে আলোচনা করে দ্রুত পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ব্লকে বড় লেনদেন: আল-আরাফাহ ইসলামী ব্যাংকে কি ফিরছে বিতাড়িত মালিকরা?

    এপ্রিল 26, 2026
    অর্থনীতি

    বৈশ্বিক খাদ্যশস্য উৎপাদনে ২ শতাংশ পর্যন্ত পতনের আশঙ্কা

    এপ্রিল 26, 2026
    অর্থনীতি

    এলডিসি উত্তরণ পিছাতে তিনটি প্রধান চ্যালেঞ্জ সামনে আনবে সরকার

    এপ্রিল 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.