Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ৬০০ কোটি টাকার মেরিন পেইন্টের বাজারে শুল্ক-করের বাধা
    অর্থনীতি

    ৬০০ কোটি টাকার মেরিন পেইন্টের বাজারে শুল্ক-করের বাধা

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্প একসময় কোভিড ও বৈশ্বিক মন্দায় স্থবির হয়ে পড়লেও ২০২২ সাল থেকে আবার ঘুরে দাঁড়িয়েছে। এর প্রভাব পড়েছে মেরিন পেইন্টসহ সংশ্লিষ্ট শিল্পেও। বর্তমানে দেশের মেরিন পেইন্টের বাজার প্রায় ৬শ কোটি টাকার, তবে এর সিংহভাগই এখনো আমদানিনির্ভর।

    উদ্যোক্তারা বলছেন, উচ্চ শুল্ক ও করের কারণে স্থানীয় উৎপাদকরা আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে প্রতিযোগিতা করতে পারছেন না। বাংলাদেশ পেইন্ট ম্যানুফ্যাকচারারস অ্যাসোসিয়েশনের (বিপিএমএ) তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশে ৪ হাজার ৫৩ মেট্রিক টন মেরিন পেইন্ট উৎপাদন হয়েছে, যার বাজারমূল্য ১৬০ কোটি টাকা। কিন্তু এতে দেশীয় অংশগ্রহণ মাত্র ২ শতাংশ।

    বিপিএমএর সাধারণ সম্পাদক ও নিপ্পন পেইন্টস বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার অরুণ মিত্র বলেন, ‘‘আমরা উৎপাদনের সক্ষমতা রাখি। কিন্তু কাঁচামালে শুল্ক ও কর এত বেশি যে ১ টাকার কাঁচামালে খরচ পড়ে ২ টাকা ১০ পয়সার বেশি। ফলে বিদেশি পণ্যের সঙ্গে টিকতে পারি না।’’ তিনি আরও জানান, কাঁচামালে ৭৫ শতাংশ পর্যন্ত শুল্ক-কর দিতে হয়। সব মিলিয়ে ১০১ শতাংশ কর গুনতে হয়। অন্যদিকে সরকারি সংস্থার আমদানি করা রং শুল্কমুক্ত হওয়ায় পরে সেগুলো খোলাবাজারে বিক্রি হয়, এতে স্থানীয় উৎপাদকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

    ২০০৮ সালের ১৪ সেপ্টেম্বর ঢাকার আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ প্রথমবার ডেনমার্কে জাহাজ রপ্তানি করে। দুই বছর পর ২০১০ সালের ৩০ নভেম্বর জার্মানিতে সমুদ্রগামী জাহাজ রপ্তানি করে চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ৪৪টি জাহাজ রপ্তানি হয়েছে, যার মধ্যে ওয়েস্টার্ন মেরিন একাই রপ্তানি করেছে ৩৩টি। এসব রপ্তানি থেকে আয় হয়েছে প্রায় ১০০ মিলিয়ন ডলার।

    জাহাজে দীর্ঘস্থায়িত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে মেরিন পেইন্ট অপরিহার্য। লবণাক্ত পানি, শৈবাল, জং ও আর্দ্রতা থেকে রক্ষা পেতে ব্যবহার হয় অ্যান্টি-ফাউলিং পেইন্ট। এছাড়া টপসাইড, নন-স্কিড ডেক, অ্যান্টি-করোজন কোটিং, প্রাইমার, বিলজ পেইন্টস, ব্যারিয়ার কোট ইত্যাদি ব্যবহৃত হয়। সাধারণত এগুলো অ্যাপোক্সি ও পলিউরেথেনভিত্তিক, যা সমুদ্রের কঠিন পরিবেশে দীর্ঘমেয়াদি সুরক্ষা দেয়।

    ইম্পেরিয়াল পেইন্টসের চেয়ারম্যান ডা. নুরুজ্জামান বলেন, ‘‘স্থানীয় প্রস্তুতকারকদের প্রযুক্তি ও সক্ষমতা আছে। কিন্তু বিদেশি রঙের সস্তা মূল্যের কারণে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে।’’ তিনি শুল্ক-কর কমানো ও সরকারি টেন্ডারে দেশীয় পেইন্টকে অগ্রাধিকার দেওয়ার দাবি জানান। রাজস্ব বোর্ডের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘‘আমরা ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত বসি। যৌক্তিক দাবি পূরণে চেষ্টা চলছে। দেশি শিল্পকে অবশ্যই সুরক্ষা দেওয়া হবে।’’

    বর্তমানে বাজারে নরওয়ের জতুন ও ডেনমার্কের হ্যাম্পেল ব্র্যান্ড শীর্ষে রয়েছে। মালয়েশিয়ায় কারখানা থাকায় জতুন বাংলাদেশে সহজলভ্য এবং প্রভাবশালী। চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের নির্বাহী পরিচালক আবদুল কাদের বলেন, ‘‘আমরা অনেক উপকরণ দেশ থেকে সংগ্রহ করি। তবে রং সাধারণত বায়াররা আমদানি করেন। জতুন ও হ্যাম্পেলই বেশি ব্যবহৃত হয়।’’

    শাহ আমানত ডকইয়ার্ডের স্বত্বাধিকারী মহিউদ্দিন বকুল বলেন, ‘‘আমরা বার্জার ও জতুন ব্যবহার করি। দেশীয় রং এখনো আন্তর্জাতিক মানে পৌঁছায়নি বলেই আমদানিনির্ভরতা বেশি।’’ এফএমএস মেরিন সার্ভিসের সিইও ইঞ্জিনিয়ার এস এম সানোয়ারুল ইসলাম জানান, ‘‘কোন ব্র্যান্ড ব্যবহার হবে তা নির্ধারণ করেন ক্লায়েন্টরাই। বেশিরভাগ সময় তারা জতুন পছন্দ করেন।’’

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    টনপ্রতি ২৫.৭৫ ডলার বেশি দামে মার্কিন গম আমদানির অনুমোদন

    নভেম্বর 27, 2026
    অর্থনীতি

    যুক্তরাষ্ট্রের পর ইউরোপেও রপ্তানি হারানোর শঙ্কা

    নভেম্বর 27, 2026
    অর্থনীতি

    চার খাতে ৫০ কোটির বেশি টাকার প্রকল্পে আসছে নতুন নিয়ম

    নভেম্বর 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.