Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » হাতবদল ও মধ্যস্বত্বভোগীর চক্রে চারগুণ বেড়েছে সবজির দাম
    অর্থনীতি

    হাতবদল ও মধ্যস্বত্বভোগীর চক্রে চারগুণ বেড়েছে সবজির দাম

    হাসিব উজ জামানঅক্টোবর 10, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    সবজির
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মধ্যস্বত্বভোগী, বাজার দুর্বলতা ও অপর্যাপ্ত তদারকির কারণে কৃষকও ভোক্তাও বিপদে

    রাজধানীর খুচরা বাজারে সবজির দাম আকাশছোঁয়া। ঘন ঘন হাতবদল, চাঁদাবাজি এবং বাজার তদারকির দুর্বলতার কারণে কৃষক থেকে শুরু করে ভোক্তাদের হাত পর্যন্ত সবজির দাম প্রায় চার গুণ বেড়ে যাচ্ছে। ফলে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পাচ্ছেন না, আর ভোক্তারা বাধ্য হচ্ছেন অতিরিক্ত খরচ করতে।

    বগুড়ার মহাস্থান বাজারে কৃষকরা বেগুন কেজিতে ২৭ থেকে ৪০ টাকা এবং শিম ৩৫ থেকে ৪০ টাকা দরে বিক্রি করছেন। কিন্তু একই সবজি রাজধানীর খুচরা বাজারে পৌঁছলে দাম দাঁড়াচ্ছে বেগুন ১০০–১৮০ টাকা এবং শিম ১৬০–২০০ টাকা কেজিতে। করলা, বরবটি, পটোল, ঝিঙা, ঢেঁড়স ও লম্বা লাউ—সবজির ক্ষেত্রেই একই অবস্থান। কৃষক পর্যায়ে দাম সবচেয়ে কম থাকলেও, মধ্যস্বত্বভোগীদের হাত ধরে দাম কয়েক গুণ বৃদ্ধি পাচ্ছে।

    হাতবদলের চক্র
    রাজধানীর কারওয়ান বাজারের বিক্রেতা মো. হাবিব বলেন, “কৃষকরা প্রথমে সবজি স্থানীয় বাজারে নিয়ে আসেন। সেখানে ফড়িয়া বা পাইকারদের সিন্ডিকেট কৃষকের কাছ থেকে পণ্য কিনে যায়। পরে ট্রাক বা পিকআপে রাজধানীতে আনা হয়, সেখানে আরও কয়েক হাতবদল হয়। এই চক্রে মূলত দাম বাড়ে।”

    মহাস্থান হাটের কৃষক শহীদুল ইসলাম জানান, “টানা বৃষ্টির কারণে এ বছর সবজির উৎপাদন কম। আমরা ন্যায্য দাম পাচ্ছি না। সরকারের নজরদারি নেই, কৃষি অফিসও খবর রাখে না। খরচের তুলনায় দাম না পেলে সংসার চালানো কঠিন।”

    কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বগুড়া উপ-পরিচালক কৃষিবিদ সোহেল মো. শামসুদ্দিন ফিরোজ বলেন, “প্রান্তিক কৃষকরা প্রায় সব সময় বঞ্চিত হন। কৃষি বিপণনকে অনলাইন ও অফলাইন দু-দিক থেকেই শক্তিশালী করতে হবে। বাজার ব্যবস্থাকে সুদৃঢ় করলে কৃষক ও ভোক্তাদের দুজনেরই উপকার হবে।”

    মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য
    ভোক্তা সংরক্ষণে কাজ করা ভলান্টারি কনজিউমারস ট্রেনিং অ্যান্ড অ্যাওয়ারনেস সোসাইটির নির্বাহী পরিচালক মো. খলিলুর রহমান সজল বলেন, “রাজধানীর বাজারে যে সবজি ৮০–১০০ টাকায় বিক্রি হচ্ছে, কৃষককে স্থানীয় বাজারে তা বিক্রি করতে হচ্ছে মাত্র ২০–২৫ টাকায়। এই বৈষম্য শুধু চোখে দেখা নয়, গবেষণাও প্রমাণ করেছে। মধ্যস্বত্বভোগীরা কৃষক ও ভোক্তাদের মধ্যে মধ্যস্বত্বভোগী হিসেবে আড়াই থেকে তিন গুণ লাভ করছে।”

    কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম খান মনে করেন, “বাজার ব্যবস্থাকে যদি কৃষকের অনুকূলে নেওয়া যায়, তাহলে কৃষক ন্যায্য দাম পাবেন এবং ভোক্তারাও ন্যায্য মূল্যে পণ্য কিনতে পারবেন। মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য থাকবে না, ফলে উভয় পক্ষই লাভবান হবে।”

    অতএব, কৃষি বিপণন ব্যবস্থাকে সুশৃঙ্খল, স্বচ্ছ ও শক্তিশালী করা ছাড়া কৃষক ও ভোক্তাদের স্বার্থ রক্ষা করা সম্ভব নয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম

    নভেম্বর 27, 2026
    অর্থনীতি

    সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা

    নভেম্বর 27, 2026
    অর্থনীতি

    মজুরি বৃদ্ধি ও মার্কিন শুল্কঝুঁকিতে চাপে দেশের পোশাকশিল্প

    নভেম্বর 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.