Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » দেশে আগামী পাঁচ বছরে এলপিজির চাহিদা বাড়বে ৬০%
    অর্থনীতি

    দেশে আগামী পাঁচ বছরে এলপিজির চাহিদা বাড়বে ৬০%

    মনিরুজ্জামানঅক্টোবর 12, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশে বর্তমানে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ব্যবহার ১৫ লাখ টনের ওপর। স্থানীয় গ্যাস উৎপাদন কমে যাওয়া এবং বাসাবাড়িতে নতুন পাইপলাইন সংযোগ বন্ধ থাকায় এলপিজির ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। গ্যাসের অনিয়মিত সরবরাহের কারণে শিল্প-কারখানায়ও এলপিজির ব্যবহার বেড়ে যাচ্ছে।

    বিশ্লেষকরা বলছেন, ক্রমবর্ধমান এই ব্যবহার ২০৩০ সালে ২৫ লাখ টনে পৌঁছাবে। অর্থাৎ আগামী পাঁচ বছরে দেশে এলপিজির চাহিদা আরও ১০ লাখ টন বা ৬০ শতাংশ বৃদ্ধি পাবে। ধাপে ধাপে চাহিদা ২০৪১ সালে ৫০ লাখ টনে উন্নীত হবে। প্রাকৃতিক গ্যাসের বিকল্প হিসেবে এলপিজি শিল্প খাতের জন্য সহজ ও কার্যকর পছন্দ হতে পারে। তবে খাতের প্রসার এবং জনসাধারণের কাছে সহজলভ্য করতে শক্তিশালী নীতি প্রয়োজন।

    রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে গতকাল এলপিজি নীতি নিয়ে অনুষ্ঠিত কনক্লেভে এসব তথ্য উঠে আসে। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ম. তামিম। ‘বাংলাদেশে এলপিজি: অর্থনীতি, পরিবেশ ও নিরাপত্তা’ শীর্ষক কনক্লেভের আয়োজন করে বণিক বার্তা।

    প্রবন্ধে অধ্যাপক ড. তামিম বলেন, ‘দেশে প্রাইমারি এনার্জির ৬৫ শতাংশই আমদানি। তেল ও কয়লা পুরোপুরি আমদানিনির্ভর। গ্যাসের বড় অংশও আমদানির ওপর নির্ভর। বিপরীতে স্থানীয় গ্যাস উৎপাদন ক্রমেই কমছে। প্রতি বছর অন্তত ১৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস কমে যাচ্ছে। স্থানীয় গ্যাস উৎপাদনের জন্য সরকার পদক্ষেপ নিয়েছে, কিন্তু ভালো খবর নেই। সাশ্রয়ী দামে সরবরাহ বাড়ানো গেলে এলপিজি গ্যাসের বড় বিকল্প হতে পারে।’

    পরিসংখ্যান অনুযায়ী, ২০১৮-১৯ অর্থবছরে দেশে এলপিজির ব্যবহার ছিল ৭ লাখ টন। পরের অর্থবছরে তা বেড়ে সাড়ে ৮ লাখ টন, ২০২০-২১ অর্থবছরে সাড়ে ১০ লাখ টনে উন্নীত হয়। ২০২৩-২৪ অর্থবছরে ব্যবহার পৌঁছায় প্রায় ১৫ লাখ টনে। কনক্লেভে বলা হয়, দেশে এলপিজির ৯৮ শতাংশ সরবরাহ আসে বেসরকারি খাত থেকে, মাত্র ২ শতাংশ সরকার দ্বারা সরবরাহিত। খাতে ৫৮টি প্রতিষ্ঠান লাইসেন্স নিয়েছে, কিন্তু বর্তমানে মাত্র ২৭টি প্রতিষ্ঠান এলপিজি অপারেটর হিসেবে কার্যকর।

    এলপিজির ব্যবহার বাড়লেও শিল্পে বড় পরিসরে তা এখনও দেখা যায়নি। তবে প্রয়োজনীয় পদক্ষেপ, সরকারি সহযোগিতা ও অবকাঠামো বাড়ানো গেলে বাসাবাড়ির পাশাপাশি শিল্পেও এর প্রসার সম্ভব। দেশের মোট এলপিজির ৮০ শতাংশ ব্যবহার হচ্ছে বাসাবাড়িতে, ১২ শতাংশ শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠানে এবং ৮ শতাংশ অটোগ্যাস খাতে। স্থানীয় গ্যাস উৎপাদনের চিত্রও প্রবন্ধে তুলে ধরা হয়েছে। দেশ প্রতিদিন ১ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করছে। এর মধ্যে ১ হাজার ৫০ মিলিয়ন ঘনফুট আসে মার্কিন পরিচালিত বিবিয়ানা গ্যাস ক্ষেত্র থেকে। যদিও এই ক্ষেত্রের মজুদ কমে আসছে। যদি এটি বন্ধ হয়, বড় ধরনের সংকট দেখা দিতে পারে।

    পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, ২০২৯-৩০ সালে দেশে গ্যাসের চাহিদা হবে ৫ হাজার মিলিয়ন ঘনফুট। বর্তমানে চাহিদা ৪ হাজার মিলিয়ন ঘনফুট, সরবরাহ হচ্ছে মাত্র ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট। পরবর্তী বছরগুলোতে চাহিদা ও সরবরাহের ফাঁক হবে ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট। দেশে গ্যাসের ৫৯ শতাংশ বিদ্যুতে ব্যবহার হয়, যার মধ্যে ক্যাপটিভে ১৮ শতাংশ। বাকি ব্যবহারের মধ্যে বাসাবাড়িতে ১১ শতাংশ, শিল্পে ১৮ শতাংশ, সার উৎপাদনে ৬ শতাংশ এবং সিএনজিতে ৫ শতাংশ। এ অবস্থায় এলপিজি বড় ভূমিকা রাখতে পারে। তবে এখনও দেশের মোট জ্বালানি চাহিদায় এলপিজির অংশ মাত্র ২ শতাংশ।

    অধ্যাপক ড. তামিম বলেন, ‘এলপিজি একমাত্র জ্বালানি, যা কোনো ভর্তুকি ছাড়া বৃদ্ধি পেয়েছে এবং টিকে আছে। প্রাকৃতিক গ্যাস থেকে শিল্পকে সরাতে এলপিজি সহজ বিকল্প হতে পারে। তবে খাতের প্রসার এবং জনসাধারণের কাছে সহজলভ্য করতে শক্ত নীতিমালা প্রয়োজন। শুধু বেসরকারি খাত এগিয়ে এলে হবে না, সরকারি অংশগ্রহণও প্রয়োজন।’

    কনক্লেভে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, ‘বর্তমানে বাংলাদেশ বছরে প্রায় ১২ লাখ টন এলপিজি আমদানি করে। ২০৩০ সালে এটি প্রায় ২৫ লাখ টনে পৌঁছাবে। ক্রমবর্ধমান আমদানি চাহিদা জ্বালানি নিরাপত্তা ও বৈদেশিক মুদ্রাপ্রবাহে চাপ সৃষ্টি করছে। তাই এলপিজি খাতে নতুন বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং সাশ্রয়ী পরিবহন ব্যবস্থা গড়ে তোলা অপরিহার্য। চাহিদা অনুযায়ী এলপিজি খাত বিকশিত হলে দেশের জ্বালানি নিরাপত্তা, বিনিয়োগ ও কর্মসংস্থান সবই বাড়বে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম

    নভেম্বর 27, 2026
    অর্থনীতি

    সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা

    নভেম্বর 27, 2026
    অর্থনীতি

    মজুরি বৃদ্ধি ও মার্কিন শুল্কঝুঁকিতে চাপে দেশের পোশাকশিল্প

    নভেম্বর 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.