Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, মে 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » রাষ্ট্রায়ত্ত্ব ডেসকো টানা তিন বছর লোকসানে
    অর্থনীতি

    রাষ্ট্রায়ত্ত্ব ডেসকো টানা তিন বছর লোকসানে

    মনিরুজ্জামানঅক্টোবর 12, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাষ্ট্রায়ত্ত্ব বিদ্যুৎ প্রতিষ্ঠান ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেড আরও একবার বড় লোকসান গুণেছে। এর ফলে কোম্পানিটি টানা তিন বছর লভ্যাংশ বঞ্চিত বিনিয়োগকারীদের জন্য চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে।

    সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে ডেসকোর কর পরবর্তী নিট লোকসান হয়েছে ১২৫ কোটি ২৩ লাখ টাকা। এই বড় ক্ষতির কারণে কোম্পানিটি আগের বছরের ধারাবাহিকতায় শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিতে পারছে না। আজ (রোববার) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানির ২০২৪-২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের সারসংক্ষেপ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্তও ঘোষণা করা হয়েছে।

    আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ১৫ পয়সা। তুলনামূলকভাবে আগের বছর শেয়ারপ্রতি লোকসান ছিল ১২ টাকা ৭২ পয়সা, মোট নিট লোকসান ৫০৫ কোটি ৫৬ লাখ টাকা। সর্বশেষ হিসাব বছরে লোকসান এক-চতুর্থাংশে কমলেও কোম্পানি এখনও ধারাবাহিক ক্ষতি থেকে বের হতে পারেনি। এর আগে ২০২২-২৩ হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ১৩ টাকা ৬১ পয়সা, নিট লোকসান ৫৪১ কোটি ২১ লাখ টাকা।

    লোকসানের কারণে ২০২৪-২৫ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগের বছর ২০২২-২৩ হিসাব বছরে ডেসকো ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল। এর আগের আট বছরের মধ্যে মাত্র একবছর ১২ শতাংশ ছাড়া প্রতিবার বিনিয়োগকারীদের ১০ শতাংশ হারে নগদ লভ্যাংশ দেওয়া হতো। ডেসকো আগামী বছরের ১৭ জানুয়ারি বেলা ১১টায় ভার্চুয়াল বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে। এই সভার জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    যুক্তরাষ্ট্রের সঙ্গে এআরটি চুক্তিতে লাভের চেয়ে ক্ষতিই বেশি হয়েছে

    মে 13, 2026
    অর্থনীতি

    একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার নয় প্রকল্প অনুমোদন

    মে 13, 2026
    অর্থনীতি

    বেকারত্ব: উন্নয়নের গল্পে কেন নেই চাকরির নিশ্চয়তা?

    মে 13, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.