Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিদ্যুৎ সংকটে জামালপুর অর্থনৈতিক অঞ্চলে উৎপাদন ব্যাহত
    অর্থনীতি

    বিদ্যুৎ সংকটে জামালপুর অর্থনৈতিক অঞ্চলে উৎপাদন ব্যাহত

    এফ. আর. ইমরানঅক্টোবর 15, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশে পরিকল্পিত শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। এর ধারাবাহিকতায় জামালপুরে ৪৩৬ একর জমির ওপর গড়ে তোলা হয়েছে জামালপুর অর্থনৈতিক অঞ্চল। এখানে চলতি বছরের মে মাস থেকে উৎপাদন কার্যক্রম শুরু করেছে ‘ফারভেন্ট মাল্টিবোর্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড’, যা এই অঞ্চলের একমাত্র কার্যকর প্রতিষ্ঠান। কিন্তু বিদ্যুৎ সংকটের কারণে উৎপাদন নিয়মিতভাবে ব্যাহত হচ্ছে। এতে নতুন বিনিয়োগে আগ্রহও কমছে উদ্যোক্তাদের মধ্যে।

    জামালপুর সদর উপজেলার দিগপাইতে জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের পাশে ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয় জামালপুর অর্থনৈতিক অঞ্চল। লক্ষ্য ছিল স্থানীয় ও বিদেশী বিনিয়োগ আকর্ষণ, রফতানি বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টি। পাঁচ বছর পর ২০২১ সালে শিল্পাঞ্চলটি আনুষ্ঠানিকভাবে প্রস্তুত হয়। গার্মেন্টস, কৃষিভিত্তিক শিল্প, মেডিকেল ও সার্জিক্যাল আইটেমসহ ২২টি প্রতিষ্ঠান উৎপাদন কার্যক্রম শুরুর জন্য চুক্তিবদ্ধ হয়। এর মধ্যে নয়টি প্রতিষ্ঠান বিনিয়োগ করে অবকাঠামো নির্মাণ সম্পন্ন করেছে। আটটি বৃহৎ প্রতিষ্ঠান এখনো চালুর অপেক্ষায়।

    কিন্তু বাস্তবতা হলো চার বছর পার হলেও এই অঞ্চলে উৎপাদন কার্যক্রম শুরু করেছে মাত্র একটি প্রতিষ্ঠান। বারবার বিদ্যুৎ সংকটে সেটিরও উৎপাদন ব্যাহত হচ্ছে। গ্যাস সংযোগও এখনও মেলেনি।

    খোঁজে জানা যায়, পার্টিক্যাল বোর্ড উৎপাদন করতে ফারভেন্ট মাল্টিবোর্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রাথমিকভাবে ৬০ একর জমি ব্যবহার করার পরিকল্পনা করেছিল। বর্তমানে প্রতিষ্ঠানটি ব্যবহার করছে ৩৫ একর জমি। প্রায় দুই হাজার শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য থাকলেও এখনকার কর্মী সংখ্যা মাত্র ৭০০।

    কারখানা কর্তৃপক্ষ জানায়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংযোগ না পাওয়ায় উৎপাদন অনিশ্চয়তার মধ্যে। দৈনিক উৎপাদনের লক্ষ্য ৯০০ ঘনমিটার হলেও বিদ্যুৎ ও গ্যাস ঘাটতির কারণে উৎপাদন হচ্ছে মাত্র ৩০০ ঘনমিটার। ফলে উৎপাদন ব্যয় ও অন্যান্য খরচ মেটাতেও হিমশিম খেতে হচ্ছে। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বড় ধরনের ক্ষতির মুখেও পড়ছে প্রতিষ্ঠানটি।

    চিফ অপারেটিং অফিসার মাহমুদুল ইসলাম বণিক বলেন, ‘সরকারি অর্থনৈতিক অঞ্চলগুলোয় গ্যাস, পানি, বিদ্যুৎ ও যোগাযোগসহ সব সুবিধা সরকারের সংশ্লিষ্ট সংস্থা দেয়। আমরা এখানে বেজার মাধ্যমে জমি নিয়ে ফ্যাক্টরি স্থাপন করেছি। কিন্তু বিদ্যুৎ সংকটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। প্রায়ই হঠাৎ বিদ্যুৎ চলে যায়, এতে মেশিনের ক্ষতি হয় এবং উৎপাদন বন্ধ হয়ে যায়। নতুন ইউনিটও পুরোপুরি চালু করা সম্ভব হচ্ছে না।’

    তিনি আরও বলেন, ‘এভাবে চলতে থাকলে কোম্পানি দুর্বল হবে। ব্যাংকও ক্ষতিগ্রস্ত হবে। দেশের অর্থনীতি এবং কর্মসংস্থানের ওপর বিরূপ প্রভাব পড়বে। বিনিয়োগকারীরা অনুৎসাহিত হবে। তাই সরকারের সংশ্লিষ্ট সংস্থা দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংযোগ নিশ্চিত করুন।’

    কারখানার তথ্য অনুযায়ী, পূর্ণ উৎপাদনের জন্য ২০ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন। কিন্তু পল্লী উন্নয়ন বোর্ড সরবরাহ করছে মাত্র ৩ মেগাওয়াট। তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে গ্যাস সংযোগের আবেদন করা হলেও এখনো তা মেলেনি। এছাড়া কারখানার প্রধান সড়কের অবস্থা নাজুক।

    জামালপুর অর্থনৈতিক অঞ্চলের সহকারী পরিচালক রুবাইয়াত ইসলাম সিফাত কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, ‘ঢাকায় বেজার প্রধান কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করতে হবে।’ বেজার নির্বাহী চেয়ারম্যান বিদেশে থাকায় একজন নির্বাহী সদস্য বলেন, ‘গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত বিষয় অত্যন্ত সংবেদনশীল, মন্তব্য সম্ভব নয়।’

    জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘কারখানায় চাহিদামতো বিদ্যুৎ সরবরাহ করতে হলে উৎপাদন বাড়াতে হবে।’ তিতাস গ্যাসের ব্যবস্থাপক (প্রকৌশলী) দুর্জয় খকশী বলেন, ‘চূড়ান্ত সিদ্ধান্ত দেবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।’

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    জুলাই–জানুয়ারিতে বাজেট ঘাটতি কমেছে ৫.০ শতাংশ

    এপ্রিল 12, 2026
    অর্থনীতি

    বাজেটে টেকসই অর্থনীতি গড়ার রূপরেখা—নতুন পরিকল্পনায় মিলবে কি স্বস্তি?

    এপ্রিল 12, 2026
    ব্যাংক

    আলী রেজা ইফতেখার: বাংলাদেশের ব্যাংকিং খাতের এক শ্রেষ্ঠত্বের ধ্রুবতারা

    এপ্রিল 12, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.