Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ৮ মাসে এসেছে ১.৮৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব
    অর্থনীতি

    ৮ মাসে এসেছে ১.৮৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব

    মনিরুজ্জামানঅক্টোবর 16, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বিনিয়োগ বাড়াতে চীন সফরে সরকারি প্রতিনিধি দল
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ২০২৫ সালের প্রথম আট মাসে দেশি ও বিদেশি উদ্যোক্তাদের কাছ থেকে প্রায় ১ দশমিক ৮৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বাংলাদেশের বিভিন্ন বিনিয়োগ উন্নয়ন সংস্থা।

    মোট প্রায় ৩ হাজার ৫০০ প্রতিষ্ঠান এসব প্রস্তাব জমা দিয়েছে। এখন এগুলোকে বাস্তব বিনিয়োগে রূপান্তর করতে কাজ করছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

    বিডা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা), বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এসব প্রস্তাব গ্রহণ করেছে।

    বিডার ব্যবসায় উন্নয়ন বিভাগের প্রধান নাহিয়ান রহমান রোচি জানান, মোট বিনিয়োগ প্রস্তাবের মধ্যে ৬৫ কোটি ডলার এসেছে বিদেশি প্রতিষ্ঠান থেকে, বাকিগুলো দেশি প্রতিষ্ঠান থেকে।

    এর মধ্যে শুধু বিডা পেয়েছে প্রায় ১০০ কোটি ডলারের প্রস্তাব, আর বেপজা পেয়েছে ৫০ কোটি ডলারের প্রস্তাব।

    বিনিয়োগ প্রস্তাবে সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে অ্যাডভান্সড টেকনিক্যাল টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস এবং অ্যাগ্রো-প্রসেসিং খাতে। এছাড়া তথ্যপ্রযুক্তি (আইটি), মেডিকেল ডিভাইস ও অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট (এপিআই) খাতেও প্রস্তাব এসেছে।

    ভৌগোলিকভাবে, মোট প্রস্তাবের প্রায় ২০ শতাংশ এসেছে চীন থেকে, যা একক দেশ হিসেবে সর্বোচ্চ। এরপর রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ও দক্ষিণ কোরিয়া।

    রোচি বলেন, ‘আমরা ধাপে ধাপে এসব প্রস্তাবকে বাস্তব বিনিয়োগে রূপ দিতে কাজ করছি। প্রস্তাবিত বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। যে প্রতিবন্ধকতা আসে, আমরা তা সমাধান করছি।’

    তিনি আরও বলেন, ‘যারা ইতোমধ্যে বিনিয়োগ করেছে, তাদের সমস্যা সমাধান না করলে নতুন বিনিয়োগ আসবে না। তাই আমরা তাদের সমস্যা সমাধানে ফোকাস দিচ্ছি।’

    বিডা বছরের শুরু থেকে অভ্যন্তরীণ সংস্কার কার্যক্রম শুরু করেছে। বিদেশি কর্মীদের জন্য ওয়ার্ক পারমিট প্রক্রিয়া সহজ করা হচ্ছে। দেশের সব বিনিয়োগ উন্নয়ন সংস্থার তথ্য ও সেবা একত্রে প্রদানের জন্য চালু করা হয়েছে ‘বাংলাবিজ’ প্ল্যাটফর্ম।

    রোচি জানান, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আংশিকভাবে ‘বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো’ সিস্টেম চালু করেছে। এর দ্রুত বাস্তবায়নের জন্য প্রতি মাসে এনবিআরের সঙ্গে বৈঠক হচ্ছে।

    তিনি আরও বলেন, ‘ফ্রি ট্রেড জোন নিয়ে কাজ চলছে। রপ্তানি আয় বৃদ্ধি ও বহুমুখীকরণের জন্য সরকার আংশিক রপ্তানিকারকদের ব্যাংক গ্যারান্টির বিপরীতে সাময়িক শুল্কমুক্ত বন্ড সুবিধা দিচ্ছে। আমরা ব্যবসায়ীদের সুবিধাজনক পরিবেশ তৈরি করতে কাজ করছি।’

    বিনিয়োগকারীদের উদ্বেগের বিষয়ে রোচি বলেন, ‘গ্যাস-বিদ্যুৎ ব্যবসায়ীদের চাহিদা পূরণে কাজ চলছে। সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে। আগামী বছরের শুরুতে এ ক্ষেত্রে অনেক উন্নতি হবে।’

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    জুলাই–জানুয়ারিতে বাজেট ঘাটতি কমেছে ৫.০ শতাংশ

    এপ্রিল 12, 2026
    অর্থনীতি

    বাজেটে টেকসই অর্থনীতি গড়ার রূপরেখা—নতুন পরিকল্পনায় মিলবে কি স্বস্তি?

    এপ্রিল 12, 2026
    ব্যাংক

    আলী রেজা ইফতেখার: বাংলাদেশের ব্যাংকিং খাতের এক শ্রেষ্ঠত্বের ধ্রুবতারা

    এপ্রিল 12, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.