Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ৯০ হাজার ৮২৫ কোটি টাকা রাজস্ব আদায়
    অর্থনীতি

    জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ৯০ হাজার ৮২৫ কোটি টাকা রাজস্ব আদায়

    সিভি ডেস্কঅক্টোবর 17, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে রাজস্ব ঘাটতি ৬৫ হাজার কোটি টাকা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ২০২৫-২০২৬ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায় সব সময়ের সর্বোচ্চ রেকর্ড করেছে। এই সময়ে মোট আদায় হয়েছে ৯০ হাজার ৮২৫ কোটি টাকা। এটি গত কয়েক বছরের একই প্রান্তিকের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। এনবিআর শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২০২৫ অর্থবছরের প্রথম তিন মাসে রাজস্ব আদায় হয়েছিল প্রায় ৭৫ হাজার ৫৫৫ কোটি টাকা। ২০২৩-২০২৪ অর্থবছরে এই সময় ৭৬ হাজার ৬০৮ কোটি টাকা এবং ২০২২-২০২৩ অর্থবছরে ৬৮ হাজার ৬৩৫ কোটি টাকা আদায় হয়েছিল। ফলে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বিগত বছরের একই সময়ের তুলনায় ১৫ হাজার ২৭০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। এর প্রবৃদ্ধির হার ২০.২১ শতাংশ।

    স্থানীয় পর্যায়ের মুসক খাত থেকে এই সময়ে সবচেয়ে বেশি ৩৪ হাজার ৮১৯ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। গত তিন অর্থবছরের একই সময়ে এই খাতে আদায়ের পরিমাণ ছিল যথাক্রমে ২৬ হাজার ৮৩৮ কোটি, ২৮ হাজার ৪৪৫ কোটি এবং ২৪ হাজার ৫৪৭ কোটি টাকা। এ খাতে প্রবৃদ্ধির হার ২৯.৭৪ শতাংশ।

    আয়কর ও ভ্রমণ কর খাত থেকে ২০২৫-২০২৬ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে রাজস্ব এসেছে ২৮ হাজার ৪৭৮ কোটি টাকা। গত তিন অর্থবছরের একই সময়ের আদায় ছিল যথাক্রমে ২৪ হাজার ৮১ কোটি, ২৩ হাজার ৭৫১ কোটি ও ২১ হাজার ১৬ কোটি টাকা। এ খাতে প্রবৃদ্ধির হার ১৮.২৬ শতাংশ।

    অন্যদিকে আমদানি ও রপ্তানি খাতে আদায় হয়েছে ২৭ হাজার ৫২৮ কোটি টাকা। এটি গত বছরের একই প্রান্তিকের ২৪ হাজার ৬২৫ কোটি টাকার তুলনায় ২ হাজার ৮৯৩ কোটি টাকা বেশি। এ খাতে প্রবৃদ্ধির হার ১১.৭৪ শতাংশ।

    নির্ধারিত তথ্য অনুযায়ী, আয়কর ও ভ্রমণ কর, স্থানীয় মুসক এবং আমদানি-রপ্তানি খাতের প্রত্যেকটিতে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে নতুন রেকর্ড স্থাপন হয়েছে।

    এনবিআরের এই রেকর্ড আয় সরকারের রাজস্ব সংগ্রহ নীতি ও ডিজিটাল কর ব্যবস্থা সম্প্রসারণের ফল বলে বিশ্লেষকরা মনে করছেন। অর্থনীতিবিদরা বলছেন, স্থানীয় পর্যায়ের মুসক এবং আয়কর খাতে উল্লিখিত প্রবৃদ্ধি কর প্রশাসনের দক্ষতা এবং করদাতাদের চুক্তি মেনে চলার নির্দেশনার স্বীকৃতি। আমদানি-রপ্তানি খাতে প্রবৃদ্ধি দেশের ব্যবসায়িক কার্যক্রম ও আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    জুলাই–জানুয়ারিতে বাজেট ঘাটতি কমেছে ৫.০ শতাংশ

    এপ্রিল 12, 2026
    অর্থনীতি

    বাজেটে টেকসই অর্থনীতি গড়ার রূপরেখা—নতুন পরিকল্পনায় মিলবে কি স্বস্তি?

    এপ্রিল 12, 2026
    ব্যাংক

    আলী রেজা ইফতেখার: বাংলাদেশের ব্যাংকিং খাতের এক শ্রেষ্ঠত্বের ধ্রুবতারা

    এপ্রিল 12, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.