Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, আগস্ট 11, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বাড়তি মাশুলে চট্টগ্রাম বন্দরে ট্রেইলার চলাচল বন্ধ
    অর্থনীতি

    বাড়তি মাশুলে চট্টগ্রাম বন্দরে ট্রেইলার চলাচল বন্ধ

    এফ. আর. ইমরানUpdated:অক্টোবর 18, 2025অক্টোবর 18, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চট্টগ্রাম বন্দরে ভারী যানবাহনের প্রবেশ ফি ৫৭ টাকা থেকে বাড়িয়ে ২৩০ টাকা করায় ট্রেইলার মালিকেরা গাড়ি চালানো বন্ধ রেখেছেন। এতে বন্দর এলাকায় কনটেইনার পরিবহনে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

    গত ১৫ অক্টোবর থেকে নতুন মাশুল কার্যকর হওয়ার পর থেকেই এ পরিস্থিতি দেখা দেয়। যদিও বন্দর থেকে পণ্য পরিবহন বন্ধ থাকলেও ডিপো বা অফডকের কিছু ট্রেইলার এখনো চলাচল করছে।

    চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্লাটবেড ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন বলেন, “এটি কোনো ধর্মঘট নয়। মাশুল ৫৭ টাকা থেকে ২৩০ টাকায় বাড়ানোয় মালিকেরা গাড়ি চালাচ্ছেন না। শনিবার সকাল থেকে বন্দরে কোনো পরিবহন প্রবেশ করবে না। বাড়তি খরচ শ্রমিক না মালিক, কে বহন করবে—এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।”

    তিনি আরো বলেন, “চট্টগ্রাম থেকে ভারী গাড়ি ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে গেলে টোল ও ফি নির্ধারিত থাকে। তেলের দাম বাড়লে তা সমন্বয় করা হয়। এ বিষয়ে আমরা বন্দরের নিরাপত্তা পরিচালকের সঙ্গে কথা বলেছি। বন্দর চেয়ারম্যান ঢাকা থেকে ফেরার পর আলোচনা হতে পারে।”

    এদিকে বিকডার মহাসচিব রুহুল আমিন সিকদার জানান, “প্রাইম মুভার মালিকদের ট্রেইলার চলে আন্তজেলা রুটে। অন্যদিকে ডিপোর ট্রেইলার বন্দর থেকে কনটেইনার আনা-নেওয়ার কাজ করে। প্রাইম মুভারের গাড়ি বন্ধ থাকায় কিছু এলাকায় ডিপোর ট্রেইলার চলাচলেও বিঘ্ন ঘটছে।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    কারাগারে থেকেও কীভাবে অগ্নিসংযোগে সম্পৃক্ত? পুলিশের কাছে আদালতের ব্যাখ্যা চাওয়া

    আগস্ট 11, 2026
    অর্থনীতি

    যুক্তরাষ্ট্রের ১০০ বিলিয়ন ডলারের শুল্ক ফেরত, ক্ষতিপূরণ চান বাংলাদেশি রপ্তানিকারকেরা

    আগস্ট 11, 2026
    বাংলাদেশ

    আরসিইপি ও এলডিসি ইস্যুতে নিউজিল্যান্ডের সমর্থন চাইল ঢাকা

    আগস্ট 11, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    বরিশাল শিক্ষাবোর্ডে পাশের হার ও জিপিএ ফাইভে এগিয়ে মেয়েরা

    শিক্ষা আগস্ট 11, 2026
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.