Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » নির্বাচনের আগে বাংলাদেশ পাচ্ছে না আইএমএফ ঋণ
    অর্থনীতি

    নির্বাচনের আগে বাংলাদেশ পাচ্ছে না আইএমএফ ঋণ

    মনিরুজ্জামানঅক্টোবর 21, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    নির্বাচনের আগে পর্যন্ত বাংলাদেশকে ঋণের ষষ্ঠ কিস্তি দিচ্ছে না আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি জানিয়েছে, নতুন সরকারের সঙ্গে আলোচনা শেষে এবং সংস্কার কর্মসূচির ধারাবাহিকতা নিশ্চিত হলে কিস্তির অর্থ ছাড় করা হবে।

    প্রসঙ্গত, ষষ্ঠ কিস্তিতে বাংলাদেশকে প্রাপ্তির কথা ছিল প্রায় ৮০ কোটি ডলার। তবে চলমান সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতা ও নতুন সরকারের নীতিগত অবস্থান স্পষ্ট না হওয়া পর্যন্ত আইএমএফ অর্থ ছাড়ে অনিচ্ছা প্রকাশ করেছে।

    সম্প্রতি ওয়াশিংটনে অনুষ্ঠিত আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভার ফাঁকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠকে এই বার্তা দেওয়া হয়। গভর্নর জানান, চলতি ডিসেম্বরেই ঋণের কিস্তি ছাড় হওয়ার কথা থাকলেও নির্বাচন-পূর্ব সময়ে আইএমএফ তা দিতে রাজি নয়। গভর্নর বলেন, “রিজার্ভ পরিস্থিতি ভালো, ডলার স্থিতিশীল। আইএমএফ-এর নীতিসহায়তা গুরুত্বপূর্ণ, তবে তাদের অর্থ ছাড়া দেশ চলবে।”

    অর্থনৈতিক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “আইএমএফ যদি কঠিন শর্ত আরোপ করে, বাংলাদেশ তা মানবে না। এখন দেশ আগের মতো সংকটে নেই।” সংশ্লিষ্টদের মতে, নির্বাচনের আগে আইএমএফ শর্ত বাস্তবায়নের জন্য চাপ তৈরি করছে। কারণ, ঋণ না দিলে বৈশ্বিক অঙ্গনে একটি বার্তা যায়—বাংলাদেশ শর্ত মানছে না। নতুন সরকার আসলে তাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়ে পরে ঋণ ছাড়তে চায় সংস্থাটি।

    এর আগে ২০০১ সালেও নির্বাচন-পূর্ব সময়ে আইএমএফ অনুরূপ চাপ প্রয়োগ করেছিল। ২০২২ সালে তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধি করতে বাধ্য করা হয় সরকারের, যা মুদ্রার অবমূল্যায়নের কারণে দেশে মূল্যস্ফীতি বাড়ায়। ঋণের ষষ্ঠ কিস্তি শর্ত পর্যালোচনার জন্য ২৯ অক্টোবর একটি আইএমএফ প্রতিনিধিদল ঢাকা সফরে আসছে। দুই সপ্তাহ তারা সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করবে। শেষে কেন্দ্রীয় কার্যালয়ে মূল্যায়ন প্রতিবেদন দাখিল করবে। কিস্তি ছাড়ে এই প্রতিবেদনের ভূমিকা গুরুত্বপূর্ণ।

    বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩২১৪ কোটি ডলারে দাঁড়িয়েছে। রেমিট্যান্স ও রপ্তানিতে ইতিবাচক গতি রয়েছে। আমদানি ব্যয় নিয়ন্ত্রিত এবং চলতি হিসাবেও ঘাটতি নেই।

    উল্লেখ্য, ২০২২ সালের বৈশ্বিক অর্থনৈতিক চাপে সরকার আইএমএফ-এর সহায়তা চায়। ২০২৩ সালের জানুয়ারিতে ৪৭০ কোটি ডলারের ঋণ অনুমোদন করে আইএমএফ, যা পরবর্তীতে ৫৫০ কোটি ডলারে উন্নীত হয়। ইতোমধ্যে পাঁচ কিস্তিতে বাংলাদেশ পেয়েছে ৩৬০ কোটি ডলার।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    মজুরি বৃদ্ধি ও মার্কিন শুল্কঝুঁকিতে চাপে দেশের পোশাকশিল্প

    নভেম্বর 27, 2026
    অর্থনীতি

    জুলাই-নভেম্বরে রেমিট্যান্স বেড়েছে ১১.৫ শতাংশ

    নভেম্বর 26, 2026
    অর্থনীতি

    কর ফাঁকিতে এক বছরে ২.২৬ বিলিয়ন ডলার হারিয়েছে বাংলাদেশ

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১০ হাজার বাংলাদেশি কর্মী

    বাংলাদেশ নভেম্বর 27, 2026

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.