Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুন 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন পাচ্ছে সরকারি আর্থিক সহায়তা
    অর্থনীতি

    ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন পাচ্ছে সরকারি আর্থিক সহায়তা

    মনিরুজ্জামানঅক্টোবর 21, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি সংযোজন ও বিশ্বমানের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন প্রকল্পের লক্ষ্য হলো দরিদ্র জনগোষ্ঠীকে স্বল্পমূল্যে উন্নত ও আধুনিক মানের কার্ডিয়াক বিশেষায়িত চিকিৎসাসেবা দেওয়া। পাশাপাশি প্রতিদিন ৩০ শতাংশ দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে।

    সরকার সম্প্রতি ‘ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের মেডিকেল যন্ত্রপাতি আধুনিকীকরণ ও বিশ্বমানে উন্নীতকরণ প্রকল্প’ অনুমোদন দিয়েছে। প্রকল্প বাস্তবায়ন করবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ। মোট খরচ ধরা হয়েছে ৪৯ কোটি ৫৭ লাখ টাকা। প্রকল্পটি কার্যকর হবে ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৭ সালের অক্টোবর পর্যন্ত।

    প্রকল্পের মূল কাজের মধ্যে আছে ২ হাজার ৪১৮টি মেডিকেল যন্ত্রপাতি কেনা, যার জন্য খরচ ধরা হয়েছে ২০ কোটি ৩৯ লাখ টাকা। এছাড়া এনজিওগ্রাম মেশিন ২টি, সিটি এনজিওগ্রাম মেশিন ১টি এবং এমআরআই মেশিন ১টি কেনা হবে। এসব মেশিনের জন্য খরচ ধরা হয়েছে ২৪ কোটি ২৬ লাখ টাকা। অপারেশন থিয়েটার তৈরি করা হবে ২টি। মেডিকেল ইক্যুইপমেন্টে খরচ হবে ৪ কোটি ৪৫ লাখ টাকা। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য সম্মানী ভাতা রাখা হয়েছে ১০ লাখ টাকা। দরপত্র আহ্বান ও বিজ্ঞাপনের জন্য খরচ ধরা হয়েছে ১৩ লাখ টাকা।

    প্রকল্প অনুমোদনের প্রক্রিয়া শুরু হয় ২০২২ সালের ১৪ জুলাই। পরিকল্পনা কমিশনের প্রকল্প মূল্যায়ন কমিটি (পিইসি) প্রথমে অনুমোদনের জন্য সুপারিশ করলেও বিভিন্ন সংশোধনের কারণে প্রক্রিয়া আটকে যায়। এরপর স্বাস্থ্য সেবা বিভাগ সংশোধিত প্রকল্প ২০২৫ সালের ২০ মে পরিকল্পনা কমিশনে পাঠায়। সব প্রক্রিয়া শেষে সম্প্রতি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। মোট খরচ ৫০ কোটি টাকার কম হওয়ায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ অনুমোদন দেন। নিয়ম অনুযায়ী একনেক সভায় প্রকল্পটি উপস্থাপন করা হয়।

    ডিপিপি অনুযায়ী, প্রকল্পের লক্ষ্য হলো সব ধরনের হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের উন্নত মানের যন্ত্রপাতির মাধ্যমে স্বল্পমূল্যে চিকিৎসা প্রদান করা। এছাড়া ৩০ শতাংশ দরিদ্র ও সুবিধাবঞ্চিত রোগী বিনামূল্যে সেবা পাবেন। প্রকল্পের মোট খরচ ৪৯ কোটি ৫৭ লাখ টাকা, যার মধ্যে সরকারি কোষাগার থেকে খরচ হবে ২৯ কোটি ৭১ লাখ টাকা এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন থেকে খরচ হবে ১৯ কোটি ৮৬ লাখ টাকা।

    প্রকল্প গ্রহণের যৌক্তিকতা স্পষ্ট। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা ছিলেন জাতীয় অধ্যাপক ও হৃদরোগ বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার (অব.) ডা. আবদুল মালিক। প্রতিষ্ঠার পর ২০২১ সাল পর্যন্ত ২ লাখের বেশি রিং স্থাপন, ৩৬ হাজারের মতো বাইপাস অপারেশন এবং ২ লাখ ৮৯ হাজারের বেশি রোগীকে ওপিডি সেবা প্রদান করা হয়েছে। হাসপাতালে বাইপাস অপারেশনে মৃত্যুর হার আন্তর্জাতিক মান অনুযায়ী মাত্র ২ থেকে ৩ শতাংশ।

    পিইসি সভায় প্রকল্প কার্যকর করার জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। যেমন, প্রকল্প পরিচালকসহ জনবল নিয়োগে অর্থ বিভাগের সুপারিশ মানা, প্রতি অর্থবছরে চারটি করে প্রকল্প বাস্তবায়ন কমিটি ও স্টেয়ারিং কমিটির সভা আয়োজন, কেনা যন্ত্রপাতি সঠিকভাবে ব্যবহার ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা। চিকিৎসা যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে খরচ বৃদ্ধি হলে অতিরিক্ত অর্থ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের নিজস্ব খাত থেকে ব্যয় করতে হবে। পাশাপাশি ৩০ শতাংশ সুবিধাবঞ্চিত ও দরিদ্র রোগীকে বিনামূল্যে সেবা প্রদানের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    বিটিভির আয়-ব্যয়ে ভয়াবহ ঘাটতি

    জুন 22, 2026
    অর্থনীতি

    দুই বছরের মধ্যে শেয়ারবাজার ঘুরে দাঁড়াবে: অর্থমন্ত্রী

    জুন 22, 2026
    অর্থনীতি

    তরুণদের জন্য কর্মসংস্থানের বাজেট—সংকট কতটা কাটবে?

    জুন 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.