Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » তিন দিক থেকে চাপে দেশের অর্থনীতি
    অর্থনীতি

    তিন দিক থেকে চাপে দেশের অর্থনীতি

    হাসিব উজ জামানUpdated:অক্টোবর 21, 2025অক্টোবর 21, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের অর্থনীতিতে এখন একসঙ্গে তিনটি বড় চ্যালেঞ্জ দেখা দিয়েছে— বিনিয়োগে স্থবিরতা, ঋণ প্রবাহে সংকোচন, আর উচ্চ সুদের চাপ। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) সর্বশেষ প্রতিবেদনে সতর্ক করেছে, এসব কারণ মিলেই অর্থনীতির গতি শ্লথ হয়ে পড়ছে এবং সামনের দিনগুলোতে ঝুঁকি আরও বাড়তে পারে।

    মঙ্গলবার (২১ অক্টোবর) প্রকাশিত ‘মাসিক ইকনোমিক আপডেট’ প্রতিবেদনে বলা হয়, ব্যাংকগুলোতে আমানত বাড়ছে ঠিকই, কিন্তু সেই অর্থ এখন ঋণ হিসেবে বাজারে যাচ্ছে না। ব্যবসায়ীরা নতুন বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন, আর ব্যাংকগুলোও ঝুঁকি নিতে চাইছে না। ফলে অর্থনীতিতে একটি ‘ক্রেডিট ব্লক’ বা ঋণজট তৈরি হয়েছে।

    প্রতিবেদন অনুযায়ী, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমে এসেছে রেকর্ড নিম্ন ৬.৩৫ শতাংশে, যা সাম্প্রতিক সময়ের সবচেয়ে দুর্বল প্রবৃদ্ধি। বিপরীতে, সরকারি খাতে ঋণ বেড়েছে ১৬.৫৯ শতাংশ, যা ব্যাংকের ওপর সরকারের নির্ভরতা আরও বাড়িয়ে দিচ্ছে। অর্থাৎ, ব্যবসা নয়—সরকারই এখন ব্যাংকের প্রধান ঋণগ্রহীতা।

    মূল্যস্ফীতির চাপও কমেনি। সেপ্টেম্বরে সামগ্রিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮.৩৬ শতাংশে, যা এখনো ঊর্ধ্বমুখী প্রবণতায়। চালসহ কিছু খাদ্যপণ্যের দাম সামান্য কমলেও বাজারে চাপ রয়ে গেছে, বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবায়।

    অন্যদিকে, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা বেড়ে হয়েছে ৩১.৪ বিলিয়ন ডলার, তবে রফতানির গতি মন্থর। সেপ্টেম্বরে রফতানি আয় কমে দাঁড়িয়েছে ৩,৬২৭ মিলিয়ন ডলার, যা আগের মাসের তুলনায় কম।

    প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাজস্ব আদায় বেড়েছে প্রায় ২১ শতাংশ, তবে নির্ধারিত লক্ষ্যের তুলনায় এখনো ঘাটতি থেকে গেছে।

    সব মিলিয়ে জিইডি মনে করছে—অর্থনীতি এখন এক ধরনের ‘সমন্বিত চাপের’ মধ্যে আছে। একদিকে বিনিয়োগ কমছে, অন্যদিকে ঋণ পাওয়া কঠিন হচ্ছে, আর এর সঙ্গে যুক্ত হয়েছে উচ্চ সুদের হার। এসব মিলেই সামনের মাসগুলোয় অর্থনীতির পুনরুদ্ধার প্রক্রিয়া আরও জটিল হয়ে উঠতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    মজুরি বৃদ্ধি ও মার্কিন শুল্কঝুঁকিতে চাপে দেশের পোশাকশিল্প

    নভেম্বর 27, 2026
    অর্থনীতি

    জুলাই-নভেম্বরে রেমিট্যান্স বেড়েছে ১১.৫ শতাংশ

    নভেম্বর 26, 2026
    অর্থনীতি

    কর ফাঁকিতে এক বছরে ২.২৬ বিলিয়ন ডলার হারিয়েছে বাংলাদেশ

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১০ হাজার বাংলাদেশি কর্মী

    বাংলাদেশ নভেম্বর 27, 2026

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.