Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বিনিয়োগ ঝুঁকি ও সহনশীলতা সূচকে বাংলাদেশ বিশ্বে ১৯৩তম
    অর্থনীতি

    বিনিয়োগ ঝুঁকি ও সহনশীলতা সূচকে বাংলাদেশ বিশ্বে ১৯৩তম

    মনিরুজ্জামানঅক্টোবর 22, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    হেনলি অ্যান্ড পার্টনার্স।
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ বিনিয়োগ ঝুঁকি ও সহনশীলতা সূচকে ২২৬টি দেশের মধ্যে ১৯৩তম স্থানে রয়েছে। দক্ষিণ এশিয়ার ৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম।

    সম্প্রতি বৈশ্বিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স ‘গ্লোবাল ইনভেস্টমেন্ট রিস্ক অ্যান্ড রেসিলিয়েন্স ইনডেক্স’ প্রকাশ করেছে। বিশ্বের ধনী ও বিনিয়োগকারীরা অন্য দেশে বসবাস বা নাগরিকত্বের পরিকল্পনা করার সময় এই সূচককে গুরুত্ব দিয়ে দেখেন। সূচকের তথ্য অনুযায়ী, ১০০ পয়েন্টের মধ্যে বাংলাদেশের মোট স্কোর ৪৪ দশমিক ৭৮। এর মধ্যে ঝুঁকি উপসূচকে বাংলাদেশ পেয়েছে ৫২। ১০০-এর মধ্যে যত কম স্কোর, তত কম ঝুঁকি। অন্যদিকে সহনশীলতা উপসূচকে বাংলাদেশ স্কোর করেছে ৪১ দশমিক ৫৬। এই উপসূচকে যত বেশি স্কোর, দেশটি তত বেশি টেকসই।

    হেনলি অ্যান্ড পার্টনার্স ধনী ও বিনিয়োগকারীদের আবাসন এবং নাগরিকত্ব পরিকল্পনায় বৈশ্বিক নেতৃত্বস্থানীয় প্রতিষ্ঠান। প্রতিবছর শত শত ধনী ব্যক্তি এবং তাদের প্রতিনিধিরা প্রতিষ্ঠানটির সহায়তা নেন। হেনলির উচ্চ প্রশিক্ষিত পেশাদাররা সারা বিশ্বের ৭০টিরও বেশি কার্যালয়ে কাজ করেন। প্রতিষ্ঠানটি দেশের পাসপোর্টের শক্তি ও অন্যান্য সূচকও প্রকাশ করে। ২০২৫ সালের সূচকের শীর্ষে আছে সুইজারল্যান্ড, স্কোর ৮৮ দশমিক ৪২। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ডেনমার্ক ও নরওয়ে। এসব দেশ বসবাস ও বিনিয়োগের জন্য সবচেয়ে সুবিধাজনক।

    দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছে ভুটান (৮৮), এরপর মালদ্বীপ (১১১তম), নেপাল (১১৬তম) ও ভারত (১৫৫তম)। বাংলাদেশ এগিয়ে আছে আফগানিস্তান (২০০তম), শ্রীলঙ্কা (২০৭তম) ও পাকিস্তান (২২২তম) থেকে। আফ্রিকার দেশ উগান্ডাও বাংলাদেশ থেকে এগিয়ে, অবস্থান ১২২তম।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    মজুরি বৃদ্ধি ও মার্কিন শুল্কঝুঁকিতে চাপে দেশের পোশাকশিল্প

    নভেম্বর 27, 2026
    অর্থনীতি

    জুলাই-নভেম্বরে রেমিট্যান্স বেড়েছে ১১.৫ শতাংশ

    নভেম্বর 26, 2026
    অর্থনীতি

    কর ফাঁকিতে এক বছরে ২.২৬ বিলিয়ন ডলার হারিয়েছে বাংলাদেশ

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১০ হাজার বাংলাদেশি কর্মী

    বাংলাদেশ নভেম্বর 27, 2026

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.