Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ভোজ্যতেলের দাম কমলো পাইকারি বাজারে
    অর্থনীতি

    ভোজ্যতেলের দাম কমলো পাইকারি বাজারে

    সিভি ডেস্কঅক্টোবর 24, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ৪ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে ভারতের ভোজ্যতেল আমদানি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের পাইকারি বাজারে ভোজ্যতেলের দাম কমতে শুরু করেছে। সংশ্লিষ্টরা জানাচ্ছেন, মিল মালিকদের দাম বাড়ানোর প্রক্রিয়ায় বাণিজ্য মন্ত্রণালয়ের আপত্তি বড় ভূমিকা রেখেছে।

    এর আগে ১৩ অক্টোবর মিল মালিকরা ভোজ্যতেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন। সেই সময় প্রতি মণ খোলা সয়াবিন তেলের দাম বেড়ে ৬ হাজার ৭০০ টাকায় পৌঁছেছিল। পাম অয়েলের দামও মণপ্রতি ১০০ থেকে ১২০ টাকা বেড়ে ৬ হাজার ১০০ টাকায় ওঠে। কিন্তু পরে বাণিজ্য মন্ত্রণালয়ের আপত্তির কারণে দাম বাড়ানো সম্ভব হয়নি।

    খাতুনগঞ্জ, দেশের সবচেয়ে বড় পাইকারি ভোজ্যপণ্য বাজারে দেখা গেছে, এক সপ্তাহের মধ্যে সয়াবিন তেলের দাম কমে মণপ্রতি ৬ হাজার ৬০০ টাকায় নেমেছে। পাম অয়েলের বর্তমান বাজারমূল্য প্রতি মণ ৬ হাজার ২০ টাকা।

    বিশ্ববাজারেও সয়াবিন তেলের দাম নিম্নমুখী। জুলাইয়ে প্রতি টন অপরিশোধিত সয়াবিন তেলের দাম ছিল ১,৩০৭ ডলার। আগস্টে তা কমে ১,২৪৫ ডলার, আর ২১ অক্টোবর সর্বনিম্নে নেমে ১,০৩১ ডলারে দাঁড়িয়েছে।

    পাম অয়েলের দাম আন্তর্জাতিক বাজারে বেড়েছে। জুলাইয়ে প্রতি টন অপরিশোধিত পাম অয়েলের দাম ছিল ৯৭৬ ডলার। আগস্টে বেড়ে ১,০২৬ ডলার, সর্বশেষ ২১ অক্টোবর ১,০৫১ ডলার হয়েছে।

    বাংলাদেশ পাইকারি ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মওলা বণিক বার্তা জানান, ‘ভোজ্যতেল আমদানির ওপর অগ্রিম আয়কর আরোপে মিল মালিকদের খরচ বেড়ে গেছে। তাই তারা দাম বাড়ানোর চেষ্টা করছিল। কিন্তু বিশ্ববাজারে দাম কমার কারণে তা করতে পারেননি। সরকারের উচিত মিল মালিকদের সঙ্গে আলোচনা করে দাম না বাড়ানোর বিষয়টি স্পষ্ট করা।’

    উল্লেখ্য, ১৩ অক্টোবর বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনারস অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন লিটারপ্রতি সয়াবিনের দাম ৬ টাকা বাড়ানোর বিজ্ঞপ্তি দেয়।

    ১৬ অক্টোবর বাণিজ্য উপদেষ্টা জানান, সরকারের সায় ছাড়াই মিল মালিকরা দাম বাড়ানোর বিজ্ঞপ্তি দিয়েছে। এরপর নতুন দামের ভোজ্যতেল বাজারে সরবরাহ হয়নি।

    কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসেন বলেন, ‘ভোজ্যতেলের বাজার নিয়ে আমদানিকারকরা বিভ্রান্তি সৃষ্টি করছে। বিশ্ববাজারে দাম কমলেও তারা সরবরাহ কমিয়ে দিয়েছে। এর প্রভাব পড়ছে ভোক্তাদের ওপর। সরকারের উচিত সরবরাহ নিশ্চিত করতে মিলগুলোতে অভিযান চালিয়ে বাজার স্থিতিশীল করা।’

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    মজুরি বৃদ্ধি ও মার্কিন শুল্কঝুঁকিতে চাপে দেশের পোশাকশিল্প

    নভেম্বর 27, 2026
    অর্থনীতি

    জুলাই-নভেম্বরে রেমিট্যান্স বেড়েছে ১১.৫ শতাংশ

    নভেম্বর 26, 2026
    অর্থনীতি

    কর ফাঁকিতে এক বছরে ২.২৬ বিলিয়ন ডলার হারিয়েছে বাংলাদেশ

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১০ হাজার বাংলাদেশি কর্মী

    বাংলাদেশ নভেম্বর 27, 2026

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.