Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » জাপানের তিন ব্যাংকের যৌথ উদ্যোগে আসছে ব্লকচেইনভিত্তিক স্টেবলকয়েন
    অর্থনীতি

    জাপানের তিন ব্যাংকের যৌথ উদ্যোগে আসছে ব্লকচেইনভিত্তিক স্টেবলকয়েন

    সিভি ডেস্কঅক্টোবর 24, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাপানের তিন শীর্ষ ব্যাংক যৌথভাবে স্টেবলকয়েন ইস্যুর পরিকল্পনা করছে। লক্ষ্য—নগদনির্ভর জাপানে ডিজিটাল মুদ্রার ব্যবহার বাড়ানো।

    কিয়োদো নিউজের বরাতে জানা গেছে, এই ডিজিটাল মুদ্রা ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে ইস্যু করবে এমইউএফজি ব্যাংক, মিজুহো ব্যাংক এবং সুমিতোমো মিৎসুই ব্যাংকিং করপোরেশন (এসএমবিসি)।

    সূত্র জানিয়েছে, পরিকল্পনায় অংশ নিচ্ছে মিৎসুবিশি করপোরেশনও। প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটি নিজস্ব লেনদেনে এই নতুন স্টেবলকয়েন ব্যবহার করবে।

    জাপানের বেশ কিছু প্রতিষ্ঠান ইতোমধ্যেই স্টেবলকয়েন ইস্যু ও ব্যবস্থাপনা নিয়ে কাজ করছে। এর মধ্যে ফিনটেক স্টার্টআপ প্রোগম্যাটের প্রযুক্তিকে সবচেয়ে কার্যকর হিসেবে বিবেচনা করছে ব্যাংকগুলো। তারা শিগগিরই এ উদ্যোগের সম্ভাব্যতা যাচাই (feasibility study) শুরু করার পরিকল্পনা করেছে।

    বিশেষজ্ঞদের মতে, স্টেবলকয়েন এমন এক ধরনের ক্রিপ্টোকারেন্সি, যা বাস্তব সম্পদের সঙ্গে সংযুক্ত থাকে—যেমন ডলার, ইয়েন বা সোনা। ফলে এর মূল্য অন্যান্য ডিজিটাল মুদ্রা যেমন বিটকয়েনের তুলনায় স্থিতিশীল থাকে।

    শিল্প সূত্রগুলো বলছে, ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে স্টেবলকয়েন ব্যবহারে আন্তর্জাতিক অর্থ স্থানান্তর আরও নিরাপদ, দ্রুত ও কম খরচে সম্ভব। আন্তর্জাতিক পেমেন্ট নেটওয়ার্ক সুইফটও সম্প্রতি ব্লকচেইন প্ল্যাটফর্ম চালুর ঘোষণা দিয়েছে।

    ইউরোপেও অনুরূপ উদ্যোগ দেখা যাচ্ছে। ইউনিক্রেডিট, আইএনজি ও ড্যানস্কে ব্যাংকসহ নয়টি ইউরোপীয় ব্যাংক যৌথভাবে ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে ইউরোভিত্তিক স্টেবলকয়েন চালুর ঘোষণা দিয়েছে। তাদের লক্ষ্য ডলারভিত্তিক বাজারে প্রতিযোগিতা বাড়ানো এবং নিজেদের লেনদেনে টোকেন ব্যবহার করা।

    এদিকে এমইউএফজি ব্যাংক জাপানের বাইরে স্টেবলকয়েন কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা করছে। ব্যাংকটি গোল্ডম্যান স্যাকস ও বিএনপি পারিবাসসহ মার্কিন ও ইউরোপীয় শীর্ষ ব্যাংকের সঙ্গে মিলে জি৭ দেশগুলোর মুদ্রাভিত্তিক স্টেবলকয়েন ইস্যুর সম্ভাবনা বিবেচনা করছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    মজুরি বৃদ্ধি ও মার্কিন শুল্কঝুঁকিতে চাপে দেশের পোশাকশিল্প

    নভেম্বর 27, 2026
    অর্থনীতি

    জুলাই-নভেম্বরে রেমিট্যান্স বেড়েছে ১১.৫ শতাংশ

    নভেম্বর 26, 2026
    অর্থনীতি

    কর ফাঁকিতে এক বছরে ২.২৬ বিলিয়ন ডলার হারিয়েছে বাংলাদেশ

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১০ হাজার বাংলাদেশি কর্মী

    বাংলাদেশ নভেম্বর 27, 2026

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.