Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুলাই 4, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » শিল্পখাতের জন্য প্রযুক্তি নির্ভর পরিবর্তন জরুরি: বিসিআই সভাপতি
    অর্থনীতি

    শিল্পখাতের জন্য প্রযুক্তি নির্ভর পরিবর্তন জরুরি: বিসিআই সভাপতি

    মনিরুজ্জামানUpdated:অক্টোবর 28, 2025অক্টোবর 26, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    শিল্প ও ব্যবসায়িক খাতে প্রযুক্তি নির্ভর রূপান্তর এখন সময়ের দাবি বলে জানিয়েছেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)।

    তিনি বলেন, “আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই যুগে প্রযুক্তি যেমন দ্রুত পরিবর্তিত হচ্ছে, ঠিক তেমনই আমাদের শিল্প ও ব্যবসায়ও পরিবর্তন আনতে হবে। ক্লাউড কম্পিউটিং বিশ্বব্যাপী ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের স্বয়ংক্রিয়তা, ডেটা-ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং ক্লাউড সমাধানের ওপর নির্ভরতা বাড়াতে হবে।”

    গতকাল (শনিবার) রাজধানীর বিসিআই বোর্ডরুমে “ক্লাউড কম্পিউটিং ফর ইন্ডাস্ট্রি/বিজনেসেস: ড্রাইভিং ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যান্ড সাইবার সিকিউরিটি মেজারস ফর ইন্ডাস্ট্রি/বিজনেসেস” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন। প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।

    কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তিরজোক প্রাইভেট লিমিটেডের সিইও রিফাত রহমান। অনলাইনের মাধ্যমে যুক্ত ছিলেন জাতীয় ডিজিটাল নিরাপত্তা সংস্থার প্রাক্তন মহাপরিচালক খায়রুল আমিন। এতে বিসিআই’র সদস্যসহ বিভিন্ন শিল্প ও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে ২৫ জন প্রতিনিধি অংশ নেন।

    বিসিআই সভাপতি আরও বলেন, “প্রযুক্তির ব্যবহার যত বাড়ছে, সাইবার ঝুঁকিও তত বেড়েছে। আমাদের ব্যবসা প্রতিনিয়ত হুমকির মুখে পড়ছে। তাই ক্লাউড ব্যবহারের পাশাপাশি সাইবার সিকিউরিটি নিশ্চিত করা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিসিআই নিয়মিতভাবে শিল্পায়ন, বাণিজ্য এবং ব্যবসা-বান্ধব আইন ও নীতিমালা বিষয়ে প্রশিক্ষণ আয়োজন করে আসছে। আজকের কর্মশালাও সেই ধারাবাহিকতার অংশ।”

    প্রধান অতিথির বক্তব্যে আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, “দেশের মানুষের ডেটা সুরক্ষা ও সাইবার নিরাপত্তার জন্য আইসিটি বিভাগ নিরলসভাবে কাজ করছে। আমরা একাডেমিশিয়ান, বেসরকারি খাত ও সরকারি সংস্থার মধ্যে সমন্বয় তৈরি করে বাস্তবসম্মত আইন ও নীতিমালা প্রণয়নে কাজ করছি।” তিনি আরও বলেন, “সরকারি দপ্তরগুলোর সেবা প্রদানে স্বচ্ছতা ও দায়বোধ আনতে হবে। দেশের ডিজিটাল রূপান্তরে বেসরকারি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই আইসিটি বিভাগ ভবিষ্যতেও সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখবে।”

    কর্মশালার দ্বিতীয় পর্বে রিফাত রহমান “ক্লাউড কম্পিউটিং ফর ইন্ডাস্ট্রি/বিজনেসেস ড্রাইভিং ডিজিটাল ট্রান্সফরমেশন” বিষয়ে উপস্থাপনা দেন এবং অংশগ্রহণকারীদের প্রশ্নের উত্তর দেন। ভার্চুয়ালি যুক্ত হয়ে খায়রুল আমিন “সাইবার সিকিউরিটি মেজারস ফর ইন্ডাস্ট্রি/বিজনেসেস” বিষয়ে বক্তব্য রাখেন। বিসিআই পরিচালক ড. দেলোয়ার হোসেন রাজা অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিসিআই’র সেক্রেটারি জেনারেল ড. মো. হেলাল উদ্দিন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    নতুন বেতন কাঠামোর নতুন তথ্য, কোন গ্রেডে কত বেতন

    জুলাই 4, 2026
    অর্থনীতি

    প্রতিটি অঞ্চলের সক্ষমতা বিবেচনায় বাজেট: অর্থমন্ত্রী

    জুলাই 4, 2026
    অর্থনীতি

    সমুদ্রের সম্পদ বদলে দিতে পারে বাংলাদেশের অর্থনীতির গল্প

    জুলাই 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram
    ‘হাম ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কি পর্যাপ্ত ছিল, আপনি কি মনে করেন?

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.