Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » এনভিডিয়া বাজারমূল্য স্পর্শ করলো ৫ ট্রিলিয়ন ডলার
    অর্থনীতি

    এনভিডিয়া বাজারমূল্য স্পর্শ করলো ৫ ট্রিলিয়ন ডলার

    মনিরুজ্জামানঅক্টোবর 30, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান এনভিডিয়া গতকাল বুধবার আরেকটি ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে। প্রযুক্তি জায়ান্টটি বিশ্বের প্রথম কোম্পানি হিসেবে ৫ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য অর্জন করেছে।

    বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, এখন এনভিডিয়ার একক বাজারমূল্য যুক্তরাষ্ট্র ও চীনের বাইরে বিশ্বের যে কোনো দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি)-এর চেয়েও বেশি। মাত্র তিন মাস আগে কোম্পানিটির বাজারমূল্য ছিল ৪ ট্রিলিয়ন ডলার। দুই বছরের কিছু বেশি আগে তা ছিল মাত্র ১ ট্রিলিয়ন ডলার। বুধবার এনভিডিয়ার শেয়ারমূল্য ৩ শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে ৫.০৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে।

    বছরজুড়ে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে যে প্রবল উত্থান দেখা যাচ্ছে, তার মূল চালিকাশক্তি এনভিডিয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক বিনিয়োগের উন্মাদনা। এনভিডিয়ার শেয়ারমূল্যের এই অভাবনীয় উত্থান প্রযুক্তি খাতের বহু বিনিয়োগকারী ও উদ্যোক্তাকে বিলিয়নিয়ার করেছে।

    এনভিডিয়ার সর্বশেষ শেয়ার বৃদ্ধির পেছনে মূল কারণ হলো কোম্পানির বার্ষিক এআই সম্মেলন। ওয়াশিংটন ডিসিতে আয়োজিত ওই সম্মেলনে সিইও জেনসেন হুয়াং ঘোষণা দেন একাধিক নতুন অংশীদারিত্ব, বিনিয়োগ ও চুক্তির, যার মধ্যে রয়েছে ৫জি নেটওয়ার্ক সরবরাহকারী নোকিয়া এবং রাইড-শেয়ারিং প্রতিষ্ঠান উবারের সঙ্গে সহযোগিতা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    সুস্থ রাজনৈতিক পরিবেশই শক্তিশালী অর্থনৈতিক নীতির ভিত্তি তৈরি করে

    এপ্রিল 27, 2026
    অর্থনীতি

    লাভের বড় অংশই খরচ হয়ে গেলে নতুন বিনিয়োগের সুযোগ কোথায়?

    এপ্রিল 27, 2026
    আন্তর্জাতিক

    তেহরানের হাতে এখনো শক্তিশালী ‘কার্ড’: গালিবাফ

    এপ্রিল 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.