Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুন 20, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থসচিব আর নেই
    অর্থনীতি

    স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থসচিব আর নেই

    মনিরুজ্জামানUpdated:নভেম্বর 20, 2025নভেম্বর 20, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থসচিব এবং দেশের আর্থিক খাতের অন্যতম পুরোধা ব্যক্তি অর্থসচিব এম মতিউল ইসলাম আর নেই। তার বয়স হয়েছিল ৯৫ বছর।

    আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, “গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে আমাদের প্রিয় বাবা ও দাদা আমাদের ছেড়ে চলে গেছেন। তার ভালোবাসা ও প্রজ্ঞা মানুষের হৃদয়ে স্থায়ীভাবে থাকবে।”

    অর্থসচিব এম মতিউল ইসলামের কর্মজীবন শুরু হয় ১৯৫২ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দিয়ে। স্বাধীনতার পর ১৯৭২ সালে তিনি বাংলাদেশের প্রথম অর্থসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সে সময় যুদ্ধবিধ্বস্ত দেশের ভঙ্গুর আর্থিক কাঠামো পুনর্গঠন এবং ব্যাংকিং খাতের জাতীয়করণে তার অবদান ছিল অসামান্য।

    তিনি শিল্পসচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক, ভিয়েনায় ইউনিডো/বিশ্বব্যাংক কো-অপারেটিভ প্রোগ্রামের প্রধান এবং ভারতে ইউনিডোর কান্ট্রি ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। আর্থিক প্রতিষ্ঠান আইআইডিএফসির ওয়েবসাইটে বলা হয়েছে, তিনি প্রতিষ্ঠানটির পরিচালক ছিলেন।

    শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক সম্পন্ন করেন এবং শ্রেণিতে প্রথম হন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কাজের স্বীকৃতিস্বরূপ তিনি ২০১১ সালে ডিএইচএল-গণমাধ্যমের ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেয়েছিলেন। এছাড়া ২০২১ সালে দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) তাকে আজীবন সম্মাননা প্রদান করে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    এআই যুগে শ্রমনির্ভর অর্থনীতির ভবিষ্যৎ কী?

    জুন 20, 2026
    অর্থনীতি

    উৎপাদন ধরে রাখতে মোনেম সুগারে শতভাগ মার্জিনে এলসি সুবিধার প্রস্তাব

    জুন 20, 2026
    অর্থনীতি

    ইলিশের উৎপাদন বাড়াতে ২২৯ কোটি টাকার প্রকল্পে হতাশাজনক ফল

    জুন 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.