Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » মাছের দাম চড়া, মুরগি-ডিমে ক্রেতাদের কিছুটা স্বস্তি
    অর্থনীতি

    মাছের দাম চড়া, মুরগি-ডিমে ক্রেতাদের কিছুটা স্বস্তি

    এফ. আর. ইমরাননভেম্বর 21, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজধানীর বাজারে মাছের দাম কিছুটা চড়া থাকলেও মুরগি ও ডিমের দাম কম থাকায় ক্রেতারা আপাতত এই দুই পণ্যের দিকে বেশি ঝুঁকছেন। বাজার সংশ্লিষ্টরা বলছেন, খাল-নদীর পানি শুকিয়ে আসা এবং পর্যাপ্ত সামুদ্রিক মাছ বাজারে না আসায় দাম বেড়েছে।

    শুক্রবার (২১ নভেম্বর) সকালে রামপুরা ও বনশ্রী এলাকার বাজার ঘুরে দেখা গেছে, চাষের রুই-কাতলা বিক্রি হচ্ছে ৩৫০–৪৫০ টাকায়। পাবদার দাম ছোট সাইজে ৪০০, মাঝারি ৫০০–৬০০ টাকা। শিং ৪০০–৫০০, টেংরা ৬০০–৭০০, সরপুঁটি ৩০০–৪৫০, পুঁটি ২০০–২৫০, তেলাপিয়া ২৫০–৩০০, নাইলোটিকা ২২৫–২৮০ এবং পাঙাশ ও সিলভার কার্প ২০০–২৮০ টাকায় পাওয়া যাচ্ছে।

    সামুদ্রিক মাছের মধ্যে লইট্যা ২৫০–৩০০ টাকা, কোরাল ৭০০–৯০০, আইড় ৬০০–৭৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাগদা ও গলদা চিংড়ি ৭৫০–১,২০০ টাকা এবং ইলিশ—দুই কেজির ২,৬০০–৩,০০০, এক কেজির ২,২০০–২,৫০০ এবং ছোট জাটকা ৫০০–৭০০ টাকায়।

    মুরগি ও ডিমের দাম কম থাকায় ক্রেতাদের ভরসা মিলছে। ব্রয়লার মুরগি ১৬০–১৬৫ টাকা, সোনালি ২৯০–৩৩০, লেয়ার ৩৪০ টাকা। লাল ডিম ডজনপ্রতি ১২০, সাদা ১২০–১২৫ এবং হাঁসের ডিম ১৯০–২০০ টাকায় বিক্রি হচ্ছে।

    গরু-খাসির মাংসের বাজারে তেমন পরিবর্তন নেই। গরুর মাংস কেজিপ্রতি ৭৫০–৯৫০ এবং খাসি ১,২০০ টাকায় বিক্রি হচ্ছে।

    ক্রেতারা মাছের দাম বেশি হওয়ায় ব্রয়লার মুরগি কিনে যাচ্ছেন। বনশ্রী এ ব্লক কাঁচাবাজারের ক্রেতা আরিফ হোসেন বলেন, “রুই–কাতলার দাম আগের মতো স্বস্তিদায়ক নয়। দেশি নদীর মাছের পরিস্থিতি খারাপ। বরং ব্রয়লার মুরগিই ভালো।”

    রামপুরা বাজারের ক্রেতা মো. শাহীন বলেন, “মুরগির কেজি ১৫০–১৬০ টাকায় যুক্তিসংগত। ঢাকার বাইরে দাম ১২০–১৩০ টাকার মধ্যে। সামগ্রিকভাবে এই দাম ঠিক আছে।”

    বাজার ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কম থাকায় মাছের দাম বেশি। বনশ্রী বাজারের মাছ ব্যবসায়ী কাদের মিয়া বলেন, “নদীর মাছ কমে গেছে, পাইকারি বাজারেও চাপ আছে। দাম কমানোর সুযোগ নেই।”

    পোলট্রি বিক্রেতা জসিম উদ্দিন যোগ করেন, “ফিড ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় দাম আগের স্তরে নামানো কঠিন। তবে ব্রয়লার মুরগি ঠিক আছে, দাম কিছুটা কমলেও বিক্রি ভালো হয়।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    গঙ্গা চুক্তি নিয়ে দুই চিঠির জবাব দেয়নি ভারত: পানিসম্পদমন্ত্রী

    নভেম্বর 26, 2026
    অর্থনীতি

    জুলাই-নভেম্বরে রেমিট্যান্স বেড়েছে ১১.৫ শতাংশ

    নভেম্বর 26, 2026
    অর্থনীতি

    কর ফাঁকিতে এক বছরে ২.২৬ বিলিয়ন ডলার হারিয়েছে বাংলাদেশ

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.