Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » অনলাইনে রিটার্ন জমার সময় আরো এক মাস বৃদ্ধি
    অর্থনীতি

    অনলাইনে রিটার্ন জমার সময় আরো এক মাস বৃদ্ধি

    মনিরুজ্জামাননভেম্বর 23, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ বিশেষ আদেশে সময় ৩০ নভেম্বর থেকে বাড়িয়ে ৩১ ডিসেম্বর ২০২৫ নির্ধারণ করা হয়।

    এনবিআর আরও জানায়, ই–রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত ত্রুটির কারণে কোনো করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করতে না পারলে তিনি আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে সুনির্দিষ্ট যৌক্তিকতা উল্লেখ করে আবেদন করতে পারবেন। এ বিষয়ে আলাদা আদেশও জারি হয়েছে।

    সংস্থাটি জানায়, এ বছর ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া সব ব্যক্তিশ্রেণির করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক। যদিও ২০২৫-২৬ কর বছরে কয়েকটি শ্রেণিকে বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, তারা চাইলে অনলাইনেই ই–রিটার্ন দাখিল করতে পারেন।

    করদাতার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিও এ বছর অনলাইনে ই–রিটার্ন দাখিল করতে পারবেন। বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের ক্ষেত্রে বাধ্যবাধকতা না থাকলেও পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, ইমেইল ঠিকানা ইত্যাদি তথ্য ereturn@etaxnbr.gov.bd–এ পাঠালে আবেদনকারীর ইমেইলে ওটিপি ও নিবন্ধন লিংক পাঠানো হচ্ছে। এতে বিদেশ থেকেও সহজে ই–রিটার্ন সিস্টেমে নিবন্ধন করে রিটার্ন দাখিল করা সম্ভব হচ্ছে।

    এনবিআর জানায়, কোনো কাগজপত্র বা দলিল আপলোড ছাড়াই করদাতারা তাঁদের আয়, ব্যয়, সম্পদ ও দায়ের প্রকৃত তথ্য দিয়ে বাড়িতে বসেই অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যেমন বিকাশ ও নগদের মাধ্যমে দ্রুত কর পরিশোধ করা যাবে। রিটার্ন দাখিলের সঙ্গে সঙ্গে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে দাখিলের স্লিপ ও আয়কর সনদ প্রিন্ট করার সুযোগ দিচ্ছে। এ বছর এখন পর্যন্ত অনলাইনে ই–রিটার্ন দাখিল করেছেন প্রায় ১৮ লাখের বেশি করদাতা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    জুলাই-নভেম্বরে রেমিট্যান্স বেড়েছে ১১.৫ শতাংশ

    নভেম্বর 26, 2026
    অর্থনীতি

    কর ফাঁকিতে এক বছরে ২.২৬ বিলিয়ন ডলার হারিয়েছে বাংলাদেশ

    নভেম্বর 26, 2026
    বাণিজ্য

    সাভারের বন্ধ ট্যানারি চালুতে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে সরকার

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.