Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » স্বচ্ছতা ছাড়া বড় বিনিয়োগ ঝুঁকিপূর্ণ: দেবপ্রিয়
    অর্থনীতি

    স্বচ্ছতা ছাড়া বড় বিনিয়োগ ঝুঁকিপূর্ণ: দেবপ্রিয়

    সিভি ডেস্কনভেম্বর 28, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বন্দর ব্যবস্থাপনায় মাত্র ১৩ দিনের মধ্যে বিনিয়োগ চুক্তি সম্পন্ন হওয়ায় সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর ইআরএফ কার্যালয়ে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

    তিনি বলেন, বিগত ১৫ বছরে ব্যাংকের খেলাপি ঋণের প্রকৃত চিত্র গোপন রাখা হয়েছিল। এখন সঠিক তথ্য সামনে আসায় সেই ঋণের পরিমাণ বেড়ে গেছে বলে মনে হচ্ছে। তার মতে, বন্দর ব্যবস্থাপনায় আধুনিক বিকল্প নেই, কিন্তু যেকোনো গোপন চুক্তি বৈষম্যমূলক।

    দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, “একটি বিনিয়োগের জন্য নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্টে (এনডিএ) নির্ভর করা উচিত নয়। একদিকে আপনি কোনো সংস্কার করলেন না, অন্যদিকে মাত্র দুই সপ্তাহে এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন—এটা সত্যিই বিস্ময়কর।”

    এ সময় সাবেক সচিব ফারুক হোসেন বলেন, বন্দরের মতো বড় কোনো চুক্তি অবশ্যই প্রকিউরমেন্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে হতে হবে। টেন্ডার ডকুমেন্ট তৈরি, বিতরণ, আলোচনা ও অনুমোদনের পরই চূড়ান্ত স্বাক্ষর করার নিয়ম রয়েছে। চুক্তিতে ‘দুই পক্ষের সম্মতি ছাড়া তথ্য প্রকাশ করা যাবে না’—এই ধারা নতুন কিছু নয়, সব চুক্তিতেই থাকে বলে তিনি উল্লেখ করেন।

    বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, দেশের ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণ এখন সাড়ে ৬ লাখ কোটি টাকা। এটি ব্যাংকগুলোর দেওয়া মোট ঋণের এক-তৃতীয়াংশেরও বেশি।

    ড. দেবপ্রিয় জানান, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় ব্যাংক খাতে খেলাপি ঋণ কম দেখানোর প্রবণতা ছিল। এখন সেই গোপন অংশ প্রকাশ পাচ্ছে। তিনি বলেন, “শুধু খেলাপি ঋণ বাড়েনি বরং যেখানে যেখানে ঘাটতি জমে ছিল, সেগুলোও সামনে এসেছে।”

    ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম বলেন, “প্রকৃত সংকট দেখা যাবে আগামী বছর থেকে। সবকিছু এখন প্রকাশ্যে এসেছে। এর প্রভাব তখনই বাজার ও মানুষের ওপর পড়বে।”

    অনুষ্ঠান শেষে সাংবাদিক জিয়াউর রহমান সম্পাদিত অর্থনৈতিক সাংবাদিকতা বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    জুলাই-নভেম্বরে রেমিট্যান্স বেড়েছে ১১.৫ শতাংশ

    নভেম্বর 26, 2026
    অর্থনীতি

    কর ফাঁকিতে এক বছরে ২.২৬ বিলিয়ন ডলার হারিয়েছে বাংলাদেশ

    নভেম্বর 26, 2026
    বাণিজ্য

    সাভারের বন্ধ ট্যানারি চালুতে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে সরকার

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.