Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ঋণ নিয়ে যে ৫ ভুল আপনাকে বিপদে ফেলতে পারে
    অর্থনীতি

    ঋণ নিয়ে যে ৫ ভুল আপনাকে বিপদে ফেলতে পারে

    মনিরুজ্জামাননভেম্বর 30, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    হঠাৎ কোনো জরুরি খরচ বা বিপদ এলে আমরা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ব্যক্তিগত ঋণ নিই। এই ঋণ অনেক সময় আমাদের আর্থিক সমাধান দেয়। তবে ভুল ব্যবহারে ঋণের বোঝা বাড়তে পারে। সঠিক পরিকল্পনা করলে আপনি ব্যাংকের কাছে হয়ে ওঠেন ভালো ঋণ গ্রাহক।

    ব্যক্তিগত ঋণ জরুরি মুহূর্তে ভরসা দেয়। তবে কয়েকটি সাধারণ ভুল করলে দেনা ও সুদের চাপ বাড়ে। বুদ্ধিমত্তার সঙ্গে কৌশলী ব্যবহারেই শান্তি মেলে। এবার ব্যক্তিগত ঋণ নেওয়ার সময় যে পাঁচটি ভুল করা যাবে না, তা দেখুন—

    ১. প্রয়োজনের বেশি ঋণ নেওয়া থেকে বিরত থাকুন: ব্যক্তিগত ঋণ এখন সহজেই পাওয়া যায়। আবেদন দিলে এক সপ্তাহের মধ্যে টাকা হাতে চলে আসে। তাই আগে যাচাই করুন—আপনার আসলে কত টাকা প্রয়োজন। বিভিন্ন প্রতিষ্ঠানের সুদের হার তুলনা করুন। মাসিক কিস্তি বা ইএমআই ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে ভবিষ্যতের চাপ কমে।

    ২. খেয়ালি খরচে ঋণ ব্যবহার করবেন না: ঋণ নেওয়া উচিত জরুরি খরচের জন্য, যেমন চিকিৎসা, পড়াশোনা বা বাড়ি মেরামত। বিলাসভ্রমণ বা অপ্রয়োজনীয় পণ্য কেনায় ঋণ শুধু বাড়ে। ভ্রমণ খরচ বা বিলাসবিলাস ফেরত পাওয়া যায় না। তাই অযথা ঋণের দরজা খুলবেন না।

    ৩. কিস্তি মিস বা দেরি করবেন না: ঋণ নেওয়ার সময় নির্ধারণ করুন কিভাবে শোধ করবেন। এক কিস্তি মিস হলেই জরিমানা ও সুদ দিতে হয়। ভবিষ্যতে ঋণ পাওয়াতেও বাধা হতে পারে। ব্যাংক মনে করবে আপনি ভালো গ্রাহক নন। সম্ভব হলে অটো-ডেবিট চালু রাখুন এবং প্রয়োজনীয় টাকা হিসাব রাখুন।

    ৪. একসঙ্গে একাধিক ঋণ নেওয়া এড়িয়ে চলুন: একাধিক ঋণ নেওয়া ঋণদাতার কাছে ঝুঁকির সংকেত দেয়। বারবার আবেদন করলে ঋণ-আয় অনুপাত বেড়ে যায়। এছাড়া একাধিক ঋণ পরিশোধের চাপও বেশি থাকে।

    ৫. আগাম পরিশোধের সুযোগ হাতছাড়া করবেন না: নিয়মিত আয়ের পাশাপাশি অতিরিক্ত টাকা থাকলে ঋণ আগাম পরিশোধ করুন। বোনাস বা বাড়তি সঞ্চয় দিয়ে আংশিক শোধ করলে সুদের বোঝা কমে। ঋণ নেওয়ার সময় আগাম পরিশোধের নিয়ম ও মাশুল দেখে নিন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    জুলাই-নভেম্বরে রেমিট্যান্স বেড়েছে ১১.৫ শতাংশ

    নভেম্বর 26, 2026
    অর্থনীতি

    কর ফাঁকিতে এক বছরে ২.২৬ বিলিয়ন ডলার হারিয়েছে বাংলাদেশ

    নভেম্বর 26, 2026
    বাণিজ্য

    সাভারের বন্ধ ট্যানারি চালুতে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে সরকার

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.