Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » পোশাক কারখানায় দুর্ঘটনা নিয়ন্ত্রণ হলেও অন্য শিল্পখাত এখনও ঝুঁকিপূর্ণ
    অর্থনীতি

    পোশাক কারখানায় দুর্ঘটনা নিয়ন্ত্রণ হলেও অন্য শিল্পখাত এখনও ঝুঁকিপূর্ণ

    মনিরুজ্জামাননভেম্বর 30, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যুগ্ম মহাপরিদর্শক মো. মাহফুজুর রহমান ভূঁইয়া বলেছেন, বাংলাদেশের শিল্পখাতে দুর্ঘটনার শুরুটা তৈরি পোশাক খাত থেকেই। তিনি জানান, অ্যাকর্ড-অ্যালায়েন্সের কার্যক্রমের কারণে গার্মেন্টস খাতে দুর্ঘটনা অনেকটাই নিয়ন্ত্রিত হয়েছে, তবে অন্যান্য শিল্পখাতে নিয়ন্ত্রণ যথাযথভাবে করা যায়নি।

    বাংলা ট্রিবিউন অনলাইন নিউজপোর্টাল এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) যৌথভাবে আয়োজিত ‘শিল্প খাতে অগ্নি ও রাসায়নিক দুর্ঘটনা রোধে কার্যকর নীতি বাস্তবায়ন ও টেকসই কর্মপরিবেশ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানের সূচনা হয় গতকাল শনিবার সকাল ১০টায় রাজধানীর ডেইলি স্টার সেন্টারে।

    মাহফুজুর রহমান ভূঁইয়া বলেন, “আমরা অ্যাকর্ড-অ্যালায়েন্স এবং ন্যাশনাল ইনস্টিটিউটের তিনটি উদ্যোগের ভিত্তিতে পরিকল্পনা গ্রহণ করি। ২০১৬-১৮ সালের মধ্যে আমি সেফটি উইংয়ে থাকাকালীন, সরকারের কাছে একটি প্রকল্প জমা দিয়েছিলাম। এতে ৩ হাজার ৭০০টি গার্মেন্টস কারখানা চিহ্নিত হয়। এর মধ্যে ১৬২টি কারখানা লাল তালিকাভুক্ত করা হয়। এগুলো তখন খালি করে বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছিল।” তিনি আরও জানান, “আমরা অনেক চাপ ও উদ্যোগের মাধ্যমে কিছু গার্মেন্টস সরাতে সক্ষম হয়েছি। তবে কিছুদিন পর সেখানে অন্য প্রতিষ্ঠান বসেছে। মহাখালীর রসুলবাগে আমি দেখেছি, সেখানে হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট গড়ে উঠেছে। এটি আমাদের কাম্য ছিল না।”

    কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যুগ্ম মহাপরিদর্শক মো. মাহফুজুর রহমান ভূঁইয়া বলেন, শিল্পখাতে দুর্ঘটনা রোধ করতে হলে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি উদাহরণ দিয়েছেন চুড়িহাট্টার দুর্ঘটনার। তিনি বলেন, “আমি নিজে সেই তদন্তে ছিলাম। তখন রাজউক ও ফায়ার সার্ভিস দায়িত্বে ছিল। সিদ্ধান্ত হয়েছিল, দুর্ঘটনার মূল জায়গায় আগে হাত দিতে হবে। প্রথমে জানতে হবে, ব্যবসা করার অনুমতি কার কাছে, সেই প্রতিষ্ঠানটিকে শনাক্ত করতে হবে।”

    তিনি আরও জানান, ট্রেড লাইসেন্সের সঙ্গে ব্যবসার সম্পর্ক খুঁজে বের করা গুরুত্বপূর্ণ। ২০১৮ সালে সাবেক সচিবের সঙ্গে একটি বৈঠকেও এই বিষয় আলোচিত হয়েছিল। বাংলাদেশ ব্যাংককেও নিমন্ত্রণ জানানো হয়েছিল যেন তারা সঠিক নির্দেশনা দিতে পারে এবং যাদের আইনি অনুমোদন নেই তাদের লোন না দেয়।

    মাহফুজুর রহমান ভূঁইয়া বলেন, “ঢাকা শহরে রাজউকের ড্যাপ রয়েছে। শিল্প এলাকা, আবাসিক এলাকা কোথায় হবে তা নির্ধারণ করতে ড্যাপের সঙ্গে সমন্বয় জরুরি। মিরপুরে আগুন লাগার পর আমি নিজে গিয়েছিলাম। সেখানে শিল্প এলাকা এবং তার পাশেই আবাসিক এলাকা। আবার কিছু শিল্প এলাকায় অনৈতিকভাবে আবাসিক বাড়ি তৈরি হয়েছে। এটি রোধ করার জন্য রাজউক, ড্যাপের পরিকল্পনাকারী ও মেম্বারদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।”

    তিনি অভিযোগ করেন, “দুর্ভাগ্যজনকভাবে, ড্যাপের শিল্প এলাকা থাকা সত্ত্বেও মিনিস্ট্রি অব লেবারকে সেখানে কোনো জায়গা দেওয়া হয়নি। আমাদের যদি সুযোগ দেয়া হতো, আমরা পরামর্শ দিতে পারতাম কোন জায়গা শিল্প এলাকা, কোনটা নয়। তখন দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেয়া সম্ভব হতো।”

    তিনি আরো বলেন, “যদি আমরা চাই আর কোনো দুর্ঘটনা না হোক, না কেমিক্যাল দুর্ঘটনা না শিল্প দুর্ঘটনা, তাহলে আমাদের সরাসরি, ধাপে ধাপে কাজ করতে হবে। ঠিক করতে হবে, কোন জায়গায় কোন ধরনের ব্যবসা হবে এবং কোথায় হবে না। উদাহরণস্বরূপ, যাদের তাপ উৎপাদন হয়, তাদের সঙ্গে দাহ্য বসুর কোনো সম্পর্ক রাখা যাবে না। এটি আগে থেকেই চিন্তা করতে হবে।” তিনি আরও যোগ করেন, “আমাদের কাছে প্রচুর তালিকা রয়েছে। ফায়ার সার্ভিসেরও তালিকা আছে। চাইলে সিটি করপোরেশন ও অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে আমরা অন্তত ঢাকা শহরের দুর্ঘটনা অনেক কমিয়ে আনতে পারব।” বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আলোচক ছিলেন:

    • বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ
    • আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন
    • সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আলী আহমেদ খান
    • বাংলা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক উদিসা ইসলাম
    • ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স) লে. কর্নেল মুহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী
    • কর্মজীবী নারীর প্রকল্প সমন্বয়ক রিনা আমেনা
    • নিরাপত্তা বিশেষজ্ঞ আবুল বাশার মিয়া
    • জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক নাইমুল আহসান জুয়েল
    • নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আখতার মাহমুদ
    • বিসিডাব্লিউএস-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কল্পনা আখতার
    • বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মেহেদী আহমেদ আনসারী
    • গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপতি তাসলিমা আখতার
    • বিজিএমইএর সিনিয়র ডেপুটি সেক্রেটারি শফিকুল ইসলাম
    • অ্যাকশনএইড বাংলাদেশের উইমেন রাইটস অ্যান্ড জেন্ডার ইকুইটি লিড মোরিয়াম নেসা
    • বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ইয়াসির আরাফাত খান
    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    জুলাই-নভেম্বরে রেমিট্যান্স বেড়েছে ১১.৫ শতাংশ

    নভেম্বর 26, 2026
    অর্থনীতি

    কর ফাঁকিতে এক বছরে ২.২৬ বিলিয়ন ডলার হারিয়েছে বাংলাদেশ

    নভেম্বর 26, 2026
    বাণিজ্য

    সাভারের বন্ধ ট্যানারি চালুতে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে সরকার

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.