Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » নভেম্বরে আমদানি এলসি নিষ্পত্তি কমেছে ১০ শতাংশ
    অর্থনীতি

    নভেম্বরে আমদানি এলসি নিষ্পত্তি কমেছে ১০ শতাংশ

    মনিরুজ্জামানUpdated:ডিসেম্বর 4, 2025ডিসেম্বর 4, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    নভেম্বর মাসে দেশের অর্থনীতির স্থবিরতার প্রভাব পড়েছে আমদানি এলসিতে। বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা গেছে, চলতি নভেম্বরে এলসি সেটেলমেন্ট হয়েছে ৪.৮৭ বিলিয়ন ডলার, যা ২০২৪ সালের নভেম্বরে ছিল ৫.৩৮ বিলিয়ন ডলার অর্থাৎ আগের বছরের একই মাসের তুলনায় কমেছে ১০ শতাংশ।

    চলতি বছরের অক্টোবরেও এলসি নিষ্পত্তি কমে ৫.৪০ বিলিয়ন ডলার হয়েছিল, যা আগের বছরের অক্টোবরের ৬.১০ বিলিয়ন ডলারের তুলনায় ১১.৪৮ শতাংশ কম। নতুন এলসি খোলার ক্ষেত্রেও ঋণ প্রবাহ কমেছে। নভেম্বর মাসে নতুন এলসি খোলা হয়েছে ৫.৫৭ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই মাসের ৫.৮৪ বিলিয়ন ডলারের তুলনায় ৪.৬২ শতাংশ কম। অক্টোবরের তুলনায় নতুন এলসি খোলার হার কমেছে প্রায় ১২ শতাংশ। বিনিয়োগ স্থবির হওয়ার কারণে আমদানিও কমেছে। ব্যাংকার ও অর্থনীতিবিদরা বলছেন, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমায় এলসি খোলা ও নিষ্পত্তি দুটোই হ্রাস পেয়েছে।

    এক বেসরকারি ব্যাংকের ট্রেজারি প্রধান   বলেন, “সাধারণভাবে প্রতি মাসে ৫–৬ বিলিয়ন ডলারের এলসি সেটেলমেন্ট হয়। নভেম্বরের ৪.৮৭ বিলিয়ন ডলার তুলনামূলকভাবে কম। জুলাই–আগস্টে এলসি কম খোলা হয়েছিল, তার প্রভাব এখন পড়ছে। তবে রমজানের জন্য সেপ্টেম্বরের এলসি খোলা বেড়েছিল, তাই সামনের মাসে সেটেলমেন্ট বাড়ার সম্ভাবনা আছে।” তিনি আরও জানান, সাইট এলসির ক্ষেত্রে খোলার দেড় মাস পর, আর ডেফার্ড এলসির ক্ষেত্রে ছয় মাস পর সেটেলমেন্ট করা হয়।

    মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান বলেন, “অর্থনীতি এখন স্থবির। ক্যাপিটাল মেশিনারি আমদানি কমেছে, বেসরকারি খাতে ব্যাংক ঋণও কমেছে। ব্যবসায়ীরা নতুন বিনিয়োগে আগ্রহী নন। নির্বাচন পর্যন্ত এ অবস্থা থাকতে পারে, তবে নির্বাচন পরবর্তী সময়ে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা আছে।”

    মিডল্যান্ড ব্যাংকের এমডি ও সিইও আহসান-উজ-জামান যোগ করেন, “অর্থনীতি স্লো হওয়ায় ক্যাপিটাল মেশিনারি আমদানি কমেছে। ব্যবসার পরিবেশ অনিশ্চয়তার মধ্যে রয়েছে।”

    বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “নতুন বিনিয়োগের পরিবেশ নেই। কেউ নতুন করে বিনিয়োগ করছেন না। ব্যবসা কম হওয়ায় ক্যাপিটাল মেশিনারি আমদানি কমেছে, এজন্য এলসি খোলা কমছে। খোলা কমলে স্বাভাবিকভাবেই সেটেলমেন্টও কমে।”

    নভেম্বরের শেষ দিকে বড় পেমেন্টের চাপ কম থাকায় ডলারের চাহিদা কমে যায়। এতে বাজারে ডলারের দর নেমে আসে। বাংলাদেশ ব্যাংক প্রায় দুই মাস পর বাণিজ্যিক ব্যাংক থেকে ৫৩ মিলিয়ন ডলার নিলামের মাধ্যমে কিনে বাজারে স্থিতিশীলতা ফেরায়। এরপর থেকে ডলারের মূল্য স্থিতিশীল রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    জুলাই-নভেম্বরে রেমিট্যান্স বেড়েছে ১১.৫ শতাংশ

    নভেম্বর 26, 2026
    অর্থনীতি

    কর ফাঁকিতে এক বছরে ২.২৬ বিলিয়ন ডলার হারিয়েছে বাংলাদেশ

    নভেম্বর 26, 2026
    বাণিজ্য

    সাভারের বন্ধ ট্যানারি চালুতে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে সরকার

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.