Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বিদেশি বিনিয়োগ বাড়াতে বিডার নতুন প্ল্যাটফর্ম
    অর্থনীতি

    বিদেশি বিনিয়োগ বাড়াতে বিডার নতুন প্ল্যাটফর্ম

    মনিরুজ্জামানডিসেম্বর 4, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশে প্রথমবারের মতো ‘ইনভেস্টমেন্ট ম্যাচমেকিং পোর্টাল’ চালু করা হয়েছে। গতকাল বুধবার এই পোর্টাল উদ্বোধন করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

    বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এক ভিডিওবার্তায় জানান, বিডার ওয়েবসাইটের সঙ্গে যুক্ত এই নতুন পোর্টালের মাধ্যমে স্থানীয় ও বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হবে। তিনি বলেন, “গত এক বছরে স্থানীয় উদ্যোক্তারা বারবার আমাদের কাছে এসেছেন বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে সংযোগ করার জন্য।

    একইভাবে, বিদেশি বিনিয়োগকারীরাও আমাদের কাছে এসেছেন জানতে যে আমরা কি তাদের জন্য বাংলাদেশের উদ্যোক্তা খুঁজে দিতে পারি। কিন্তু কেউ কাউকে চেনে না। এই সমস্যার সমাধান করতে আমরা এই ম্যাচমেকিং প্ল্যাটফর্ম তৈরি করেছি। এর মাধ্যমে তারা একে অপরের সঙ্গে পরিচিত হতে পারবে।” চেয়ারম্যান আরও যোগ করেন, “স্থানীয় উদ্যোক্তাদের কাছে আহ্বান জানাচ্ছি, রেজিস্ট্রেশন করে এই প্ল্যাটফর্ম ব্যবহার করুন এবং বিদেশি উদ্যোক্তাদের সঙ্গে পরিচিত হন।”

    দেশে প্রথমবারের মতো ‘ইনভেস্টমেন্ট ম্যাচমেকিং পোর্টাল’ চালু করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। গতকাল বুধবার এটি উদ্বোধন করা হয়। নতুন এই প্ল্যাটফর্ম বিনিয়োগ সেবা আরও আধুনিক এবং সহজ করবে। বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এক ভিডিওবার্তায় জানান, এই প্ল্যাটফর্মে সরকারি ও বেসরকারি প্রকল্প একসঙ্গে দেখা যাবে। উদ্যোক্তারা চাইলে নিজেদের প্রকল্প তালিকাভুক্ত করতে পারবে।

    বিডার ওয়েবসাইটে ‘বিটুবি ম্যাচমেকিং’ নামে একটি নতুন ট্যাব যুক্ত করা হয়েছে। তাতে ক্লিক করলে রেজিস্ট্রেশন অপশন দেখা যায়। উদ্যোক্তারা মাত্র তিন ধাপে প্ল্যাটফর্মে যোগ দিতে পারেন—এক, আইডি তৈরি; দুই, উদ্যোক্তা প্রোফাইল তৈরি; তিন, ব্যবসার তথ্য দিয়ে প্রকল্প প্রোফাইল তৈরি। এরপর তারা নিজেদের প্রত্যাশিত বিদেশি বিনিয়োগকারীর সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবেন। পোর্টালে রয়েছে দেশের বিনিয়োগযোগ্য প্রকল্পের সমন্বিত তালিকা। উদ্যোক্তারা সহজেই সব যোগাযোগ ট্র্যাক করতে পারবেন।

    চেয়ারম্যান আশিক চৌধুরী জুলাই অভ্যুত্থানের পর দায়িত্ব নেন। এর পর থেকে তিনি বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। ফলশ্রুতিতে বিদেশি বিনিয়োগও বেড়েছে। তথ্য অনুযায়ী, গণঅভ্যুত্থান-পরবর্তী প্রথম বছরে দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বেড়েছে ১৯ দশমিক ১৩ শতাংশ।

    বিশ্বব্যাংকের বিশ্লেষণ অনুযায়ী, অন্যান্য দেশে গণঅভ্যুত্থানের পর এফডিআই হ্রাস পায়। উদাহরণস্বরূপ, শ্রীলঙ্কায় ২০২২ সালে ১৯ দশমিক ৪৯ শতাংশ, চিলিতে ২০১৯ সালে ১৫ দশমিক ৬৮ শতাংশ, সুদানে ২০২১ সালে ২৭ দশমিক ৬০ শতাংশ, ইউক্রেনে ২০১৪ সালে ৮১ দশমিক ২১ শতাংশ, মিসরে ২০১১ সালে ১০৭ দশমিক ৫৫ শতাংশ এবং ইন্দোনেশিয়ায় ১৯৯৮ সালে ১৫১ দশমিক ৪৯ শতাংশ কমেছে। এই ধারাবাহিক হ্রাসের মধ্যে বাংলাদেশের ১৯ দশমিক ১৩ শতাংশ বৃদ্ধির চিত্র বিশেষভাবে নজরকাড়া।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বিদেশি বিনিয়োগ ২০২১ সালে ৪৮৮ দশমিক ৭ মিলিয়ন মার্কিন ডলার, ২০২২ সালে ৬৭০ দশমিক ৭ মিলিয়ন ডলার, ২০২৩ সালে ৯২৪ দশমিক ৪ মিলিয়ন ডলার এবং ২০২৪ সালে ৬৭৬ দশমিক ৬ মিলিয়ন ডলারে দাঁড়ায়। ২০২৫ সালের প্রথম ছয় মাসে তা বেড়ে ১ হাজার ৯২ দশমিক ৯ মিলিয়ন ডলার হয়েছে।

    বিডা জানায়, ব্যবসার ভালো মুনাফার কারণে বিদেশি কোম্পানিগুলো তাদের মুনাফার বড় অংশ পুনর্বিনিয়োগ করেছে। ফলে ২০২৫ সালের জানুয়ারি-জুনে নিট এফডিআই আগের বছরের একই সময়ে ৬১ দশমিক ৫ শতাংশ বেড়েছে। যদিও বৈশ্বিক অনিশ্চয়তা, ট্যারিফ ঝুঁকি এবং মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে বৈশ্বিক গ্রিনফিল্ড এফডিআই কমছে, বাংলাদেশে নতুন মূলধনে প্রবৃদ্ধি হয়েছে তিন শতাংশ। মূল কোম্পানিগুলো স্থানীয় ইউনিটগুলোর কার্যকর অর্থায়ন করে ইন্টার-কোম্পানি ঋণের ২২৯ শতাংশ বৃদ্ধি করেছে।

    ২০২৪-২৫ অর্থবছরে নিট এফডিআই আগের অর্থবছরের তুলনায় ১৯ শতাংশেরও বেশি বেড়েছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত বিডা, বেপজা, বেজা, ভেটপা এবং বিএসসিআইসি’র মাধ্যমে প্রায় ৩ হাজার ৫০০ কোম্পানি মোট ১৮৫ কোটি ডলারের প্রস্তাবিত বিনিয়োগ নিবন্ধন করেছে। এর মধ্যে ৬৫ কোটি ডলারের বেশি প্রস্তাব এসেছে বিদেশি কোম্পানির পক্ষ থেকে। খাত সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন ইনভেস্টমেন্ট ম্যাচমেকিং পোর্টাল বিদেশি বিনিয়োগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    জুলাই-নভেম্বরে রেমিট্যান্স বেড়েছে ১১.৫ শতাংশ

    নভেম্বর 26, 2026
    অর্থনীতি

    কর ফাঁকিতে এক বছরে ২.২৬ বিলিয়ন ডলার হারিয়েছে বাংলাদেশ

    নভেম্বর 26, 2026
    বাণিজ্য

    সাভারের বন্ধ ট্যানারি চালুতে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে সরকার

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.