Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » জ্বালানি তেল: দাম কমলেও ভোক্তা কেন সুবিধা পাচ্ছে না?
    অর্থনীতি

    জ্বালানি তেল: দাম কমলেও ভোক্তা কেন সুবিধা পাচ্ছে না?

    মনিরুজ্জামানডিসেম্বর 4, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জ্বালানির মতো কৌশলগত পণ্যে শুল্ক-করের বোঝা এবং বিপিসির মুনাফা দেশের অর্থনীতি, বিনিয়োগ, মূল্যস্ফীতি ও নাগরিকের জীবনযাত্রার মানে নেতিবাচক প্রভাব ফেলছে। অন্তর্বর্তী সরকার মূল্যস্ফীতি ৬ শতাংশের নিচে নামানোর প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা অর্জিত হয়নি। এখনো মূল্যস্ফীতি ৮-এর ওপরে রয়েছে।

    করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশ্ববাজারে জ্বালানি তেলের দর বাড়ায় বাংলাদেশের নাগরিকরা বড় ধরনের বোঝা বহন করতে হয়েছে। এ বছরের অক্টোবর মাসে বিশ্ববাজারে তেলের দাম ২৫ শতাংশ কমলেও বাংলাদেশে তা কমেছে মাত্র ৪ শতাংশ। সরকারের নীতি অনুযায়ী জ্বালানি পণ্যকে সেবা হিসেবে না দেখে মুনাফা ও রাজস্ব আয়ের উৎস হিসেবে নেওয়ায় নাগরিকদের ভোগান্তি বেড়েছে।

    মূল্যস্ফীতি মানুষের আয়ের ক্ষয় ঘটায়, ক্রয়ক্ষমতা ও জীবনযাত্রার মান নষ্ট করে। সাম্প্রতিক জাতীয় ও আন্তর্জাতিক জরিপ দেখাচ্ছে দেশে দারিদ্র্য ও অতিদারিদ্র মানুষের সংখ্যা বেড়েছে। অধিকাংশ মানুষ মনে করেন, তাদের আয় কমেছে এবং আয়-ব্যয়ের মধ্যে ভারসাম্য নেই। এটাই বর্তমান নাগরিক অসন্তুষ্টির প্রধান কারণ।

    বিগত সরকারের সময় ভুল জ্বালানি নীতির সুফল ভোগ করেছিল কিছু সরকারঘনিষ্ঠ গোষ্ঠী। কিন্তু অর্থনীতি ও সাধারণ মানুষের জন্য তা স্থায়ী দুর্দশার কারণ হয়ে দাঁড়ায়। অনেকের আশা ছিল, অন্তর্বর্তী সরকার দেশ ও নাগরিকদের স্বার্থ রক্ষায় নতুন নীতি গ্রহণ করবে। দায়মুক্তি আইন বাদ দেওয়ার মতো সংস্কার হলেও জ্বালানি নীতি প্রণয়ে এখনো তেমন উদ্যোগ দেখা যায়নি। বরং এটি এখনও রাজস্ব ও বিপিসির মুনাফার উৎস হিসেবে রয়েছে।

    অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে বিগত সরকার অর্থনীতিতে সংকট তৈরি করেছিল। তা থেকে উদ্ধার পেতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণ নিতে হয়েছিল। ঋণের শর্ত অনুযায়ী জ্বালানি তেলের দাম নির্ধারণে নির্বাহী আদেশের পথ থেকে সরিয়ে বিশ্ববাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে দাম ঠিক করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবুও সূত্রে ফাঁকফোকরের কারণে গত অর্থবছরে (২০২৪-২৫) বিপিসির মুনাফা ৪ হাজার ৩১৬ কোটি টাকা হয়েছে। এছাড়া জ্বালানি তেল থেকে শুল্ক-কর বাবদ সরকার প্রতিবছর প্রায় ১৫ হাজার কোটি টাকা আয়ের পথ তৈরি করছে।

    সরকারের যুক্তি হলো, বিপিসির মুনাফা ও শুল্ক-কর থেকে আয়া উন্নয়ন প্রকল্পে ব্যয় হচ্ছে। তবে জ্বালানি তেলের মতো কৌশলগত পণ্যে সরকারের ব্যবসা করার সুযোগ কতটা গ্রহণযোগ্য, তা প্রশ্নবিদ্ধ। জ্বালানির দাম বাড়লে ভোক্তা সেটি বেশি দামে কিনে, তাহলে দাম কমলে কেন তার সুফল ভোক্তা পাবেন না? প্রতিবেশী দেশে তেল পাচারের আশঙ্কা যুক্তি হিসেবে গ্রহণযোগ্য নয়।

    শুল্ক-করের বোঝা চাপিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা শুধুই প্রতিশ্রুতিবিহীন। সরকারের প্রত্যক্ষ করের উৎস না বাড়িয়ে জ্বালানি তেল থেকে সহজ রাজস্ব উপার্জনের পথ ছাড়তে হবে। বিপিসির কর্মকর্তাদের বিরুদ্ধে তেল চুরি, দুর্নীতি ও অদক্ষতার অভিযোগ যথাযথ তদন্তের আওতায় আনা জরুরি। পাশাপাশি বিপিসির আন্তর্জাতিক নিরীক্ষার প্রয়োজন রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    জুলাই-নভেম্বরে রেমিট্যান্স বেড়েছে ১১.৫ শতাংশ

    নভেম্বর 26, 2026
    অর্থনীতি

    কর ফাঁকিতে এক বছরে ২.২৬ বিলিয়ন ডলার হারিয়েছে বাংলাদেশ

    নভেম্বর 26, 2026
    বাণিজ্য

    সাভারের বন্ধ ট্যানারি চালুতে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে সরকার

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.