Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » সীমাহীন এফওসি: টেক্সটাইল ও গার্মেন্ট খাতে ধসের আশঙ্কা
    অর্থনীতি

    সীমাহীন এফওসি: টেক্সটাইল ও গার্মেন্ট খাতে ধসের আশঙ্কা

    মনিরুজ্জামানডিসেম্বর 4, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ঋণের উচ্চ সুদ, জ্বালানির ঘাটতি এবং সীমান্ত পথে ভারতীয় সুতা অবাধে প্রবেশের কারণে দেশের টেক্সটাইল ও অ্যাকসেসরিজ শিল্প খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। উপরন্তু তৈরি পোশাকশিল্পে ফ্রি অব কস্টের (বিনামূল্যে কাপড় ও অ্যাকসেসরিজ আমদানির) সীমা বাড়ানোর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। খাত সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ছাড়া এ ধরনের সিদ্ধান্ত শিল্পকে আরও বিপদের মুখে ফেলবে। 

    বর্তমানে আমদানিনীতি আদেশ ও কাস্টমসের প্রজ্ঞাপনের নিয়ম অনুযায়ী রপ্তানিকারকরা এফওসির মাধ্যমে আগের বছরের মোট রপ্তানিকৃত অর্থের ৫০ শতাংশ সমপরিমাণ কাঁচামাল শুল্কমুক্তভাবে আমদানি করতে পারেন। সাধারণত বন্ড লাইসেন্সধারী রপ্তানিমুখী প্রতিষ্ঠান এই সুবিধা পান।

    কিন্তু আমদানিনীতি আদেশ সংশোধনের মাধ্যমে এফওসির সীমা বাড়ানো হবে—এ খবর পেয়ে টেক্সটাইল ও অ্যাকসেসরিজ শিল্প মালিকরা হতবাক। তারা মনে করেন, আলাপ-আলোচনা ছাড়া এ ধরনের সিদ্ধান্ত খাতের জন্য আত্মঘাতী হতে পারে। তাদের দাবি, এফওসির সীমা বাড়ালে প্রথম বছরেই অতিরিক্ত ৫ বিলিয়ন ডলার রপ্তানি আয় হবে, দ্বিতীয় বছরে তা ১০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে—তবে গার্মেন্ট ও অন্যান্য রপ্তানিমুখী শিল্প মালিকদের এই তথ্য একেবারেই ভিত্তিহীন।

    বাস্তবতা হলো, এফওসির মাধ্যমে কাঁচামাল আমদানি করলে পোশাকশিল্প শুধু কাটিং অ্যান্ড মেকিং (সেলাই) মূল্যের জন্য অর্থ পাবে। যা সর্বোচ্চ ১০ শতাংশ হতে পারে। এতে সরকার কোনো ধরনের রাজস্ব আয় করবে না। তাই প্রথম দৃষ্টিতে এই সিদ্ধান্ত যতটা ইতিবাচক মনে হয়, বাস্তবে তা খাতের জন্য বিপজ্জনক। উলটো, দেশের পশ্চাৎপদ শিল্পকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে।

    দেশে স্পিনিং, উইভিং ও ডাইং-প্রিন্টিং-ফিনিশিং মিলসহ বিটিএমএ’র সদস্যভুক্ত প্রাইমারি টেক্সটাইল রয়েছে ১,৮৬৯টি। এই খাতে বিনিয়োগের পরিমাণ প্রায় ২০ বিলিয়ন ডলার, যা বেসরকারি খাতে একক বিনিয়োগ হিসেবে সর্বাধিক। যদিও তৈরি পোশাকশিল্প রপ্তানি আয়ের ৮৫ শতাংশ দিচ্ছে, এর পেছনে বড় ভূমিকা রয়েছে টেক্সটাইল খাতের। গার্মেন্ট শিল্পের পশ্চাৎপদ শিল্প হিসেবে টেক্সটাইল ও অ্যাপারেল খাত প্রায় ৭০ শতাংশ জোগান দেয়। এ খাতের মাধ্যমে বৈদেশিক মুদ্রার রিটেনশন প্রায় ৩০ শতাংশ।

    এফওসি (ফ্রি অব কস্ট) সীমা সংশোধন নিয়ে দেশের টেক্সটাইল খাতের বড় উদ্বেগ দেখা দিয়েছে। গত ২৯ নভেম্বর বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) বাণিজ্য সচিবকে চিঠি দিয়েছে। এতে তারা জানিয়েছে, এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে পরামর্শ করা উচিত।

    বিটিএমএ’র মতে, মিলগুলো দীর্ঘদিন ধরে ঋণের উচ্চ সুদ, জ্বালানি ঘাটতি এবং টাকার অবমূল্যায়নের কারণে উৎপাদন সক্ষমতার অনেকাংশ ব্যবহার করতে পারছে না। এফওসির সীমা বাড়িয়ে অতিরিক্ত কাঁচামাল আমদানির সুযোগ দিলে দেশীয় টেক্সটাইল শিল্প মারাত্মক নেতিবাচক প্রভাবের মুখে পড়বে। এতে স্থানীয় সুতা, কাপড় ও অ্যাকসেসরিজের চাহিদা কমবে এবং স্থানীয় মূল্য সংযোজনও হ্রাস পাবে।

    বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ২৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ ঝুঁকিতে পড়বে এবং ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হবে। দেশের জ্বালানি ও সম্পদ ব্যবহার করে আমাদের পরিশ্রমে রপ্তানি হবে, কিন্তু দেশ লাভবান হবে না—এটি টেক্সটাইল খাতের জন্য দুঃসংবাদ।

    দেশের টেক্সটাইল খাত দীর্ঘদিন ধরে নানা চ্যালেঞ্জের মুখোমুখি। স্পিনিং, উইভিং ও ডাইং-প্রিন্টিং-ফিনিশিং মিলসহ বিটিএমএ’র সদস্যভুক্ত প্রাইমারি টেক্সটাইল রয়েছে ১,৮৬৯টি। এই খাতে বিনিয়োগের পরিমাণ প্রায় ২০ বিলিয়ন ডলার, যা বেসরকারি খাতে একক বিনিয়োগ হিসেবে সর্বাধিক।

    বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, সাধারণত নির্বাচনের আগে পোশাকশিল্পের অর্ডার কমে যায়। এছাড়া গ্যাসের স্বল্পতার কারণে শ্রমিকরা দিনের বড় অংশ কাজ করতে পারছে না, তাদের বসিয়ে বসিয়ে বেতন দিতে হচ্ছে। এর ফলে মিলগুলো সক্ষমতার ৫০ শতাংশও উৎপাদন করতে পারছে না। তিনি মনে করান, এ অবস্থায় এফওসি সীমা বাড়ানো হলে শিল্পের সংকট আরও ঘনীভূত হবে। এ ধরনের পদক্ষেপ গ্রহণের আগে সরকারকে অবশ্যই খাত সংশ্লিষ্ট সব অংশীজনকে নিয়ে বৈঠক করা উচিত ছিল।

    বিটিএমএ পরিচালক রাজিব হায়দার বলেন, একতরফাভাবে এবং তাড়াহুড়া করে এফওসি সীমা বাড়ানো হচ্ছে। এ সিদ্ধান্ত নেওয়ার আগে প্রয়োজনীয় গবেষণা করা হয়নি। স্থানীয় শিল্প কাঁচামাল জোগান দিতে পারলে শতভাগ এফওসি সুবিধা দেওয়া যেত, তাতে কারও আপত্তি থাকত না। কিন্তু যেসব কাঁচামাল স্থানীয়ভাবে উৎপাদিত হয়, সেগুলোর জন্য অতিরিক্ত সুবিধা দেওয়া যৌক্তিক নয়। এতে ভবিষ্যতে নতুন পশ্চাৎপদ সহায়ক শিল্প গড়ে উঠবে না, বরং থাকা শিল্পও বন্ধ হওয়ার ঝুঁকিতে পড়বে।

    রাজিব হায়দার আরও বলেন, এ প্রক্রিয়ার শুরু হয়েছিল ১৫ শতাংশ এফওসি দিয়ে, পরে ধাপে ধাপে তা ৫০ শতাংশে উন্নীত করা হয়। কিন্তু এতে গার্মেন্ট শিল্পে কোনো মূল্য সংযোজন বৃদ্ধি পায়নি। উল্টো গার্মেন্ট শিল্প কেবল সেলাই শিল্পে পরিণত হয়েছে। শতভাগ এফওসি সুবিধা দিলে বাজার ভারতীয় সুতায় সয়লাব হবে, ফলে দেশীয় কাপড় ও ডেনিম মিলগুলোও বন্ধ হয়ে যেতে পারে। তিনি প্রশ্ন তুলেছেন, ট্রাম্প ট্যারিফ এবং ইউরোপীয় ইউনিয়নের জিএসপি প্লাসের শর্ত অনুযায়ী স্থানীয় মূল্য সংযোজন বাড়ানো জরুরি। তাহলে কি সরকারের গৃহীত এফওসি নীতি সেই শর্ত পূরণ করছে? বিশ্লেষকরা বলছেন, এফওসি সীমা বাড়ানোতে তাড়াহুড়া করা শিল্পকে মারাত্মক ক্ষতির মুখে ফেলতে পারে। স্থানীয় কাঁচামালের বিকল্প না থাকায় শিল্পের রপ্তানি ও বিনিয়োগ ঝুঁকির মধ্যে পড়বে।

    দেশের গার্মেন্ট অ্যাকসেসরিজ ও প্যাকেজিং শিল্পও এফওসি (ফ্রি অব কস্ট) সীমা বৃদ্ধির কারণে উদ্বিগ্ন। বুধবার বাংলাদেশ গার্মেন্ট অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) বাণিজ্য সচিবকে চিঠি দিয়েছে। এতে বলা হয়েছে, আমদানিনীতি আদেশ সংশোধন করে এফওসি সীমা বাড়ানো হলে বন্ড লাইসেন্সধারী এই খাতে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে।

    বিজিএপিএমইএ’র সভাপতি মো. শাহরিয়ার বলেন, এফওসির প্রভাব শুধু অ্যাকসেসরিজ শিল্পে নয়, পরোক্ষভাবে তৈরি পোশাকশিল্পেও পড়বে। এতে দেশের বিনিয়োগ ঝুঁকিতে পড়বে এবং অর্থনীতি আরও ক্ষতিগ্রস্ত হবে। তিনি বলেন, এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে সরকারের পরামর্শ করা প্রয়োজন।

    প্রাপ্ত তথ্যমতে, বিজিএপিএমইএ’র সদস্যভুক্ত ২,১০০টি প্রতিষ্ঠান শতভাগ রপ্তানিমুখী গার্মেন্ট ও অন্যান্য শিল্পের জন্য অ্যাকসেসরিজ ও প্যাকেজিং পণ্য উৎপাদন করে। এ খাতে কার্টন, পলি, লেবেল, সুইং থ্রেড, জিপার, বাটন, হ্যাঙ্গার, ইলাস্টিক, গাম টেপ, হ্যাং ট্যাগ, আইস ট্যাগ, ফটোকার্ড, ন্যারো ফ্যাব্রিক্স ও আরএফআইডি ট্যাগসহ ৫০-৬০ প্রকার পণ্য তৈরি করা হয়। এই খাতের মোট রপ্তানি আয় প্রায় ৭.৫ বিলিয়ন ডলার। তৈরি পোশাকশিল্পে অ্যাকসেসরিজ ও প্যাকেজিং পণ্যের সংযোজনের হিস্যা ১৭-১৯ শতাংশ। খাতে বিনিয়োগ প্রায় ৪০ হাজার কোটি টাকার, যেখানে ৭ লাখ শ্রমিক কাজ করছে। তবে এফওসি সুবিধার অপব্যবহারও নিয়মিত হয়ে আসছে। শুল্কমুক্ত সুবিধা পাওয়া কাপড় ও অ্যাকসেসরিজ খোলাবাজারে বিক্রি হয়। এনবিআরের শুল্ক গোয়েন্দা এমন একাধিক ঘটনা উদঘাটন করেছে। এর পরেও গত অর্থবছরে গার্মেন্ট মালিকদের চাপে এফওসির পরিমাণ বৃদ্ধি করা হয়েছে।

    ২০১৯ সালে এফওসি সুবিধার অপব্যবারের কারণে ৯ প্রতিষ্ঠান ও ২৪ জনের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো—মিশওয়্যার হোসিয়ারি, আসিয়ানা গার্মেন্টস, অ্যাপারেল অপশনস, ফ্যাশন ক্রিয়েট লিমিটেড, ডি কে অ্যাপারেলস লিমিটেড, ক্যাপরী অ্যাপারেলস, সাদ ফ্যাশন ওয়্যার, লিলাক ফ্যাশনওয়্যার ও নাব ফ্যাশন। শুল্ক গোয়েন্দারা প্রমাণ পেয়েছে, এফওসির মাধ্যমে প্রাপ্যতার চেয়ে অতিরিক্ত পণ্য আমদানি ও জাল দলিলের মাধ্যমে ২৩ লাখ ৪৯ হাজার ডলারের সমপরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছে।

    বিশ্লেষকরা বলছেন, এফওসি নীতি তাড়াহুড়া করে প্রয়োগ করলে দেশের গার্মেন্ট অ্যাকসেসরিজ ও প্যাকেজিং শিল্পের বিনিয়োগ, উৎপাদন সক্ষমতা ও রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে। স্থানীয় শিল্পের বিকল্প না থাকলে ভবিষ্যতে এই খাতও সংকটে পড়বে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    জুলাই-নভেম্বরে রেমিট্যান্স বেড়েছে ১১.৫ শতাংশ

    নভেম্বর 26, 2026
    অর্থনীতি

    কর ফাঁকিতে এক বছরে ২.২৬ বিলিয়ন ডলার হারিয়েছে বাংলাদেশ

    নভেম্বর 26, 2026
    বাণিজ্য

    সাভারের বন্ধ ট্যানারি চালুতে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে সরকার

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.