Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » পেঁয়াজের দাম বাড়ল কেন: সরবরাহ সংকট, সিন্ডিকেট নাকি আমদানি জট?
    অর্থনীতি

    পেঁয়াজের দাম বাড়ল কেন: সরবরাহ সংকট, সিন্ডিকেট নাকি আমদানি জট?

    সিভি ডেস্কডিসেম্বর 5, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সারা দেশের বাজারে একদিনেই পেঁয়াজের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় দাম হঠাৎ বেড়েছে।

    তবে কৃষি বিভাগ মনে করে, আমদানি বন্ধ রেখে একটি চক্র পরিকল্পিতভাবে কৃত্রিম সংকট তৈরি করেছে। তারা বলছে, এটি সাময়িক পরিস্থিতি। নতুন পেঁয়াজ বাজারে নামলে এবং কৃষকের হাতে থাকা পুরোনো পেঁয়াজ ছাড়লে দুয়েক দিনের মধ্যেই বাজার স্বাভাবিক হয়ে যাবে।

    অপরদিকে আমদানিকারকরা অভিযোগ তুলছেন, বাণিজ্য ও কৃষি মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা সিন্ডিকেটের সঙ্গে যোগসাজশে আমদানির অনুমতি আটকে রেখেছেন। তাদের দাবি, কৃষকের স্বার্থের কথা বলে আমদানি বন্ধ রাখলেও এর সুবিধা পাচ্ছে সিন্ডিকেট। ফলে সাধারণ ক্রেতাদের ১৪০ থেকে ১৫০ টাকা দরে পেঁয়াজ কিনতে হচ্ছে। আমদানির অনুমতি দিলে দাম কমে ৪০ থেকে ৫০ টাকায় নেমে আসবে।

    খুচরা–পাইকারি দুই বাজারেই দামের আগুন

    গতকাল বৃহস্পতিবার রাজধানীর নয়াবাজার, কেরানীগঞ্জের বৌবাজার, হাতিরপুলসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, কয়েকদিন আগেও যেসব পেঁয়াজ কেজিতে ৯৫ থেকে ১১০ টাকায় বিক্রি হতো, সেগুলো এখন ১৩০ থেকে ১৫০ টাকায় পৌঁছে গেছে। পাইকারি বাজারে ভালো মানের পেঁয়াজের পাঁচ কেজির পাল্লা বিক্রি হচ্ছে ৭০০ টাকায়।

    কারওয়ান বাজারের খুচরা ব্যবসায়ী আবদুল কাদের বলেন, তিন-চার দিন ধরে সরবরাহ কমে দাম বাড়ছিল। তবে গত দুদিনে পাইকারি বাজারেই কেজিতে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। ভোর থেকে দুপুর পর্যন্ত কয়েক দফায় দাম বাড়তে বাড়তে পাল্লা ৭০০ টাকায় উঠে গেছে। এরপরও আড়তে পর্যাপ্ত পেঁয়াজ নেই। তিনি আশঙ্কা করেন, সরবরাহ না বাড়লে দাম আরও বাড়তে পারে।

    আরেক ব্যবসায়ী মাহফুজুর রহমান বলেন, পাইকারি বাজারে পেঁয়াজের দাম হু হু করে বাড়ছে। আড়তদাররা বলছেন, তাদের কাছেও পর্যাপ্ত পণ্য নেই। এই ধারা চললে সপ্তাহের মধ্যেই কেজি ২০০ টাকায় উঠতে পারে।

    কারওয়ান বাজার ও শ্যামবাজারের পাইকারদের কাছ থেকেও একই অভিযোগ মেলে—সরবরাহ কম, তাই দাম বাড়ছে। ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, “আমরা বিক্রি করব কী? বড় ব্যবসায়ীদের কাছেই পেঁয়াজ মিলছে না।” বিল্লাল হোসেন ও শহিদুল ইসলামও জানান, আড়তে পেঁয়াজ আসছে কম, চাহিদা বেশি।

    আমদানি নিয়ে টানাপোড়েন

    হিলি স্থলবন্দর আমদানি–রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, বাণিজ্য ও কৃষি মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তা সিন্ডিকেটের সঙ্গে যুক্ত। তারা ইচ্ছাকৃতভাবে আমদানির অনুমতি দিচ্ছেন না। ফলে সাধারণ মানুষকে বেশি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে। তার দাবি, আমদানির অনুমতি দিলে একদিনেই দাম অর্ধেকে নেমে আসবে।

    তবে এ অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইংয়ের অতিরিক্ত পরিচালক ড. জামাল উদ্দীন। তিনি বলেন, “সাহস থাকলে তারা প্রমাণ করুক। বাজারে প্রকৃত কোনো ঘাটতি নেই। আমদানি আদায় করতে সিন্ডিকেটচক্র কৃত্রিম সংকট তৈরি করছে।” তার মতে, কৃষকের হাতে এখনো এক লাখ টনের বেশি পুরোনো পেঁয়াজ মজুত আছে।

    এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, পেঁয়াজের দাম ১৫০ টাকা ছাড়ালে সীমিত আকারে আমদানি অনুমোদনের সিদ্ধান্ত আগে থেকেই প্রস্তুত আছে। তাই যেকোনো সময় আমদানির অনুমতি দেওয়া হতে পারে।

    সবজিতে স্বস্তি নেই, ভোজ্যতেলে হঠাৎ বৃদ্ধি

    শীতের সবজির সরবরাহ বাড়লেও দাম কমছে না। কাঁচামরিচের দাম অর্ধেকে নেমেছে। ডিম, মুরগি ও কিছু পণ্যের দাম স্থিতিশীল। তবে সরকারকে না জানিয়েই মিল মালিকরা ভোজ্যতেলের লিটারে আট টাকা বাড়িয়ে দিয়েছেন।

    বর্তমানে বেশিরভাগ সবজির দাম কেজিতে ৫০ টাকার বেশি। শিম ৬০ থেকে ১০০ টাকা, বরবটি ও বেগুন ৭০ থেকে ৮০ টাকা। ঢ্যাঁড়শ ও পটোল ৫০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। ফুলকপি ও বাঁধাকপি কমে প্রতিটি ৩০ থেকে ৫০ টাকায় নামলেও দাম এখনো বেশি। কাঁচামরিচ ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

    নতুন আলুর দাম কমে কেজি ৮০ থেকে ১০০ টাকা হলেও পুরোনো আলুর দাম বেড়ে কেজি ২৫ থেকে ২৭ টাকায় পৌঁছেছে। করলা বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকায়। টমেটো এখনো কেজি ১০০ থেকে ১৪০ টাকার মধ্যে রয়েছে।

    সবজি ব্যবসায়ী শাহানা জানান, সরবরাহ বাড়লেও গত বছরের তুলনায় দাম বেশি। তবে আগামী সপ্তাহে শীতের সবজি বাড়লে দাম কমতে পারে।

    কারওয়ান বাজারের মুদি ব্যবসায়ী ইমাম উদ্দিন বাবলু বলেন, ভোজ্যতেলের দাম বেড়েছে, তবে সরবরাহ ঠিক আছে। ছোট দানার মসুর ডালের দাম কেজিতে ১০ টাকা বাড়িয়ে ১৬০ টাকা হয়েছে।

    ডিম ও মুরগির বাজার কিছুটা নিম্নমুখী। ফার্মের ডিম ডজনপ্রতি ১১০ থেকে ১১৫ টাকা, পাড়া-মহল্লায় ১২৫ থেকে ১৩০ টাকা। ব্রয়লার মুরগি কেজি ১৫০ থেকে ১৬০ টাকায় এবং সোনালি মুরগি ২৪০ থেকে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। মাছ–মাংসসহ অন্যান্য পণ্যের দাম স্থিতিশীল রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    জুলাই-নভেম্বরে রেমিট্যান্স বেড়েছে ১১.৫ শতাংশ

    নভেম্বর 26, 2026
    অর্থনীতি

    কর ফাঁকিতে এক বছরে ২.২৬ বিলিয়ন ডলার হারিয়েছে বাংলাদেশ

    নভেম্বর 26, 2026
    বাণিজ্য

    সাভারের বন্ধ ট্যানারি চালুতে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে সরকার

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.