Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, আগস্ট 7, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পাঁচ বছরে বাংলাদেশের বৈদেশিক ঋণ বেড়েছে ৪২%
    অর্থনীতি

    পাঁচ বছরে বাংলাদেশের বৈদেশিক ঋণ বেড়েছে ৪২%

    সিভি ডেস্কডিসেম্বর 8, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বৈদেশিক ঋণ ও বাংলাদেশের অর্থনীতির অবস্থা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের বিদেশি ঋণের ওপর নির্ভরতা সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত পাঁচ বছরে সরকারি ও বেসরকারি খাতে বৈদেশিক ঋণ গ্রহণের পরিমাণ প্রায় ৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ঋণ বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে সুদ ও আসল পরিশোধের চাপ। পাঁচ বছরের ব্যবধানে বৈদেশিক ঋণের কিস্তি এখন প্রায় দ্বিগুণ।

    বিশ্বব্যাংকের ‘ইন্টারন্যাশনাল ডেট রিপোর্ট ২০২৫’–এ এই চিত্র উঠে এসেছে। রোববার সংস্থাটির ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

    প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ দাঁড়ায় ১০ হাজার ৪৪৮ কোটি ডলারে। পাঁচ বছর আগে এই অঙ্ক ছিল ৭ হাজার ৩৫৫ কোটি ডলার। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল, বিমানবন্দরের নতুন টার্মিনালসহ বড় অবকাঠামো প্রকল্পের ঋণ পরিশোধ শুরু হওয়ায় চাপ দ্রুত বাড়ছে।

    বিশ্বব্যাংকের পরিসংখ্যান দেখায়, ২০২০ সালে ঋণের সুদ ও আসল পরিশোধে বাংলাদেশকে দিতে হয়েছিল ৩৭৩ কোটি ডলার। ২০২৪ সালে তা বেড়ে হয় ৭৩৫ কোটি ডলার। অর্থাৎ পাঁচ বছরে পরিশোধের অঙ্ক প্রায় দ্বিগুণ হয়েছে।

    তবে এই সময়ে বিদেশি ঋণ ছাড় খুব বেশি বাড়েনি। ২০২৪ সালে ঋণ ছাড় হয়েছে ১ হাজার ১১০ কোটি ডলার। যা ২০২০ সালের ১ হাজার ২২ কোটি ডলার থেকে সামান্য বেশি।

    অর্থনীতিবিদেরা বলছেন, করোনা-পরবর্তী সময়ে বিদেশি ঋণ গ্রহণ এবং ঋণ পরিশোধ—দুটোই বাড়ছে। তাঁদের ব্যাখ্যায়, নতুন ঋণে গ্রেস পিরিয়ড কমে গেছে। সুদের হারও আগের তুলনায় বেড়েছে। শর্তও কঠোর হয়েছে। এতে ঋণের চাপ অর্থনীতিতে বড় ঝুঁকি তৈরি করছে। এ চাপ কমাতে রপ্তানি আয় বাড়ানো এবং বৈদেশিক মুদ্রা আনে এমন প্রকল্পে ঋণের অর্থ ব্যবহার করার পরামর্শ দিয়েছেন তাঁরা।

    প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৪ সালে রপ্তানির তুলনায় বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৯২ শতাংশ। আর মোট ঋণ পরিষেবা রপ্তানির ১৬ শতাংশ।

    দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ওপর ঋণ পরিশোধের চাপ সবচেয়ে দ্রুত বাড়ছে বলে মন্তব্য করেছে বিশ্বব্যাংক। সংস্থাটির আইডিএ থেকে সবচেয়ে বেশি ঋণ পায় বাংলাদেশ। আইডিএর মোট ঋণের প্রায় ৩০ শতাংশই যায় বাংলাদেশ, নাইজেরিয়া ও পাকিস্তানে।

    বাংলাদেশের মোট বৈদেশিক ঋণের ২৬ শতাংশ এসেছে বিশ্বব্যাংক থেকে। এরপর রয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জাপান।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    খেলাপি ঋণ নিয়ন্ত্রণে ১৮ মাসের বিশেষ পরিকল্পনা গ্রহণ: গভর্নর

    আগস্ট 7, 2026
    অর্থনীতি

    ১৫ আগস্টের মধ্যে ৫ ব্যাংক থেকে প্রশাসক সরাবে বাংলাদেশ ব্যাংক

    আগস্ট 7, 2026
    অর্থনীতি

    আমদানি নয়, এবার সরকারি প্রকল্পে অগ্রাধিকার মধ্যপাড়ার পাথর

    আগস্ট 6, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.