Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » গণতন্ত্রের আসন এখন এলিটের নিয়ন্ত্রণে: রেহমান সোবহান
    অর্থনীতি

    গণতন্ত্রের আসন এখন এলিটের নিয়ন্ত্রণে: রেহমান সোবহান

    মনিরুজ্জামানডিসেম্বর 9, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    অধ্যাপক রেহমান সোবহান।
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ–সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, ১৯৭০ সালে যারা নির্বাচন করতেন, তাদের অনেকেরই সীমিত সম্পদ ছিল। তারা বাস বা রিকশায় যেতেন এলাকায়। কিন্তু আজ কেউ ভোটে অংশ নেওয়ার কথা কল্পনাও করতে পারেন না নিজের পাজেরো ছাড়া। ভোটে জিতলে আরও একটি শুল্কমুক্ত পাজেরো পাওয়া যায়। এভাবে নির্বাচন প্রক্রিয়ার সামাজিক চরিত্র সম্পূর্ণ বদলে গেছে।

    গতকাল সোমবার রাজধানীর আরগাঁওয়ে পর্যটন ভবনে গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস আয়োজিত বার্ষিক উন্নয়ন সম্মেলনের সমাপনী অধিবেশনে তিনি এসব কথা বলেন।

    অধ্যাপক রেহমান সোবহান বলেন, যতক্ষণ না নির্বাচন হবে এমন যে সমাজের সব স্তরের মানুষ সীমিত সামর্থ্য নিয়েও অংশগ্রহণ করতে পারবে, ততক্ষণ সংসদে একটি নির্দিষ্ট শ্রেণির আধিপত্য থাকবে। নীতি-প্রণয়নও হবে তাদের স্বার্থকে কেন্দ্র করে। বাস্তবতা হলো, সংস্কার টেবিলে আসবে, কিছু পাস হবে, কিন্তু বাস্তবায়ন করবে নির্বাচিত সংসদ। সংসদের সদস্যদের পছন্দ-অপছন্দই নির্ধারণ করবে সংস্কারের ফলাফল। আমরা আশা করতে পারি কিছু সংস্কার কার্যকর হবে। তবে সংসদের চরিত্র না বদলালে, সমাজের বিভিন্ন অংশের সঠিক প্রতিনিধি না থাকলে, আমরা আবারও এলিট-নিয়ন্ত্রিত গণতন্ত্রের মুখোমুখি হব। এ ধরনের গণতন্ত্র বহু সমস্যার জন্ম দেয়।

    তিনি আরও বলেন, এখন সংসদ ক্রমশ ধনী গোষ্ঠীর দখলে চলে গেছে। এটি এলিট শ্রেণির জন্য তৈরি এবং অভিজাতদের দ্বারা পরিচালিত। তারা রাষ্ট্রের নীতি নির্ধারণ করছে। এ বাস্তবতায় যদি রাজনৈতিক ও অর্থনৈতিক প্রক্রিয়াকে গণতান্ত্রিক করতে না পারি, তাহলে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আশা করা কঠিন। পুরনো সদস্যরা সংসদে ফিরে এলে সংসদের অভিজাত চরিত্র বদলাবে না। তাই গত ৫২ বছরে ভঙ্গুর গণতন্ত্র দেখা গেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    জুলাই-নভেম্বরে রেমিট্যান্স বেড়েছে ১১.৫ শতাংশ

    নভেম্বর 26, 2026
    অর্থনীতি

    কর ফাঁকিতে এক বছরে ২.২৬ বিলিয়ন ডলার হারিয়েছে বাংলাদেশ

    নভেম্বর 26, 2026
    বাণিজ্য

    সাভারের বন্ধ ট্যানারি চালুতে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে সরকার

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.