Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » রাজস্ব ঘাটতিতে বাড়ছে বিদেশি ঋণঝুঁকি
    অর্থনীতি

    রাজস্ব ঘাটতিতে বাড়ছে বিদেশি ঋণঝুঁকি

    মনিরুজ্জামানUpdated:ডিসেম্বর 9, 2025ডিসেম্বর 9, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সাধারণ মানুষ নিয়ম মেনে রাজস্ব পরিশোধ করে কিন্তু কিছু দুর্নীতিবাজ ব্যক্তির কারণে সেই রাজস্বের বড় অংশ সরকারি কোষাগারে পৌঁছায় না। রাজস্ব কম আদায় হওয়ায় সরকারের হাতে প্রয়োজনীয় অর্থ থাকে না। ব্যয় মেটাতে বিদেশি ঋণের ওপর নির্ভর করতে হয়। এতে পরনির্ভরশীলতা বাড়ছে এবং বিদেশি ঋণ ঝুঁকির দিকে যাচ্ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এভাবে চলতে থাকলে বাংলাদেশ ভবিষ্যতে ঋণের ফাঁদে পড়তে পারে।

    গতকাল সোমবার ৮ ডিসেম্বর রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সেমিনারে নীতিনির্ধারক ও অর্থনীতিবিদরা এসব মন্তব্য করেন। তাদের মতে, সাম্প্রতিক সময়ে আগের তুলনায় বেশি রাজস্ব আদায় হচ্ছে। তবুও কর-জিডিপি অনুপাত বাড়ছে না। বরং এটি কমে ৭ শতাংশে নেমে এসেছে। বিশেষজ্ঞরা মনে করেন, এর পেছনের কারণ চিহ্নিত করা এখন জরুরি।

    বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) ‘বাংলাদেশ স্টেট অব দ্য ইকোনমি ২০২৫’ এবং ‘এসডিজি অগ্রগতি প্রতিবেদন ২০২৫’ প্রকাশ ও উপস্থাপন উপলক্ষে এ সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার অর্থবিষয়ক বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, অর্থবিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, পরিকল্পনা বিভাগের সচিব এস এম শাকিল আখতার, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।

    আলোচক হিসেবে অংশ নেন সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মাহবুব উল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য ড. মঞ্জুর হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জিইডির অতিরিক্ত সচিব ড. মনিরা বেগম।

    প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, গত কয়েক বছরে সরকার বিপুল পরিমাণ ঋণ নিয়েছে, কিন্তু সেই অর্থ কীভাবে ব্যবহৃত হলো তা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি বলেন, দারিদ্র্য দূরীকরণের কথা সবাই বললেও জিডিপির প্রবৃদ্ধি কমে যাওয়ায় দারিদ্র্য বাড়ছে। নিত্যপণ্যের দাম বাড়ছে, ফলে মানুষের জীবনযাপন কঠিন হচ্ছে। তিনি মনে করেন, চলমান সংস্কার কার্যকর হতে আরও সময় লাগবে।

    এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, কয়েক বছর আগেও কর-জিডিপি অনুপাত ১০ শতাংশের বেশি ছিল, এখন তা নেমে এসেছে ৭ শতাংশে। তিনি মনে করেন, সমস্যার জায়গা সঠিকভাবে চিহ্নিত করা এখন জরুরি। তার দাবি, রাজস্ব আদায়ে ব্যর্থতা নেই। গত বাজেটে ৩ লাখ ৭৮ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে এবং রাজস্ব সংগ্রহ মোটেও কমেনি। তারপরও অনুপাত না বাড়া উদ্বেগের বিষয়।

    তিনি আরও বলেন, ব্যাংকিং খাতের সমস্যা, আমদানি-রপ্তানি কমে যাওয়া এবং অর্থনৈতিক চাপের কারণে রাজস্ব আদায় কম হয়েছে। তার মতে, বাংলাদেশ ইতোমধ্যে ঋণের ফাঁদে পড়েছে, যা স্বীকার না করলে সমাধান সম্ভব হবে না। তিনি জানান, এনবিআরের সংস্কার চলছে। আয়কর পুরোপুরি অটোমেশনে গেছে এবং অন্তর্বর্তী সরকারের সময়েই এনবিআর দুই ভাগে বিভক্ত হয়ে দুই সচিবের অধীনে কাজ শুরু করবে।

    মোস্তাফিজুর রহমান বলেন, বৈষম্য পুরোপুরি দূর করা সম্ভব নয়, তবে চলমান সংস্কারগুলো কার্যকরভাবে কাজে লাগাতে হবে। জনগণ যে রাজস্ব দেয় তার পূর্ণটা সরকারের হাতে পৌঁছায় না, মাঝখানে বড় ফাঁক থেকে যায়। তাই রাজস্ব খাতে নেওয়া সংস্কার বাস্তবায়ন জরুরি। তিনি সতর্ক করে বলেন, বিদেশি ঋণের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা বিপজ্জনক পথে যাচ্ছে। ঋণের ফাঁদে পড়লে দেশকে ঋণ নিয়ে ঋণ পরিশোধ করতে হবে, যা অর্থনীতির জন্য ভালো হবে না। তিনি আরও বলেন, রাজস্ব বাজেটে আগে সবচেয়ে বড় ব্যয় ছিল সরকারি কর্মচারীদের বেতন ও পেনশন। দ্বিতীয় অবস্থানে ছিল কৃষি ও শিক্ষা। কিন্তু এখন কৃষি ও শিক্ষা খাতকে পিছনে ফেলে ব্যয়ের বড় অংশ চলে যাচ্ছে ঋণের সুদ পরিশোধে। আগামী বাজেটে নতুন সরকারের এ বিষয়ে নজর দেওয়া জরুরি।

    বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে অর্থনীতিতে ইতিবাচক ও নেতিবাচক দুই দিকই রয়েছে, তবে নেতিবাচক দিক বেশি। তিনি বলেন, অর্থনীতিতে সংগ্রাম চলছে, মানুষের জীবিকার সংগ্রামও বাড়ছে। কারণ মূল্যস্ফীতি দীর্ঘ সময় ধরে উচ্চ পর্যায়ে অবস্থান করছে। সাম্প্রতিক সময়ে কিছুটা কমেছে, কিন্তু বিনিয়োগ কমে গেছে। দারিদ্র্য ও বেকারত্বের ঝুঁকি বাড়ছে। ইতিবাচক দিক হলো অর্থ পাচার কমেছে। তবে বিভিন্ন কমিশন গঠন, প্রতিবেদন প্রকাশ ও অর্ডিন্যান্স জারি হলেও বাস্তবায়ন তেমন দেখা যাচ্ছে না।

    প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, চাকরির সংকট, বিনিয়োগ ও উৎপাদন—সব ক্ষেত্রে উন্নতির জন্য চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়ানো প্রয়োজন। বন্দরের অদক্ষতার কারণে প্রতিদিন ব্যবসায়ীরা বড় ক্ষতির মুখে পড়ছেন। তিনি জানান, প্রধান উপদেষ্টা বিষয়টি নিয়ে বিশ্বের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বহুবার কথা বলেছেন। কিন্তু দেশের ব্যবসায়ী সংগঠনগুলো সংস্কার প্রক্রিয়ায় পর্যাপ্ত সমর্থন দিচ্ছে না এবং কোনো ইতিবাচক বার্তাও দিচ্ছে না।

    তিনি অভিযোগ করেন, সরকারের অর্জন ও বাস্তব চ্যালেঞ্জ তুলে ধরার বদলে অনেক ক্ষেত্রে বিকৃত তথ্য প্রচার করা হচ্ছে, যা জনমনে মিশ্র ও ভ্রান্ত বার্তা দিচ্ছে। কিছু ব্যবসায়ী নেতা এমনভাবে কথা বলছেন যেন পরিস্থিতি ১৯৭১ সালে বুদ্ধিজীবী নিধনের সময়ের মতো সংকটময়। তিনি বলেন, এ ধরনের মন্তব্য দায়িত্বহীন এবং বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। গ্যাস সংকট বা বিদ্যুৎ সরবরাহ নিয়েও অনেকেই অতিরঞ্জিত অভিযোগ তুলছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    জুলাই-নভেম্বরে রেমিট্যান্স বেড়েছে ১১.৫ শতাংশ

    নভেম্বর 26, 2026
    অর্থনীতি

    কর ফাঁকিতে এক বছরে ২.২৬ বিলিয়ন ডলার হারিয়েছে বাংলাদেশ

    নভেম্বর 26, 2026
    বাণিজ্য

    সাভারের বন্ধ ট্যানারি চালুতে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে সরকার

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.