Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » সংস্কারের প্রধান বাধা হচ্ছে আমলাতন্ত্র ও গণমাধ্যমের দায়িত্ব
    অর্থনীতি

    সংস্কারের প্রধান বাধা হচ্ছে আমলাতন্ত্র ও গণমাধ্যমের দায়িত্ব

    সিভি ডেস্কডিসেম্বর 10, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    টিআইবি কার্যালয়ে ‘কর্তৃত্ববাদের পতন–পরবর্তী গণমাধ্যম পরিস্থিতি’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। ছবি: প্রথম আলো
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, বাংলাদেশে সংস্কার তখনই কার্যকর হবে, যখন আমলাতন্ত্র তার সুযোগ দেবে।

    মঙ্গলবার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত “কর্তৃত্ববাদ পতন-পরবর্তী বাংলাদেশের গণমাধ্যমের পরিস্থিতি” শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

    ইফতেখারুজ্জামান বলেন, “আমলাতন্ত্র দেশের সংস্কারের সবচেয়ে বড় বাধা। জনপ্রশাসন সংস্কারের জন্য শতাধিক প্রস্তাবনা এসেছে। এর মধ্যে মাত্র ১৮টি প্রস্তাবনাকে গুরুত্ব দেওয়া হয়েছে। যার মধ্যে প্রথম প্রাধান্য দেওয়া হয়েছে টয়লেট পরিষ্কার করার মতো বিষয়গুলোকে।”

    তিনি আরও বলেন, “দুর্নীতি দমন কমিশনের সব প্রস্তাবনায় রাজনৈতিক দলগুলো একমত হলেও এগুলোর কোনো অগ্রগতি হয়নি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও আইন প্রণয়নের ক্ষেত্রে গোপনীয়তার আশ্রয় নিচ্ছে।”

    ইফতেখারুজ্জামান মনে করান, “যখন পর্যন্ত রাজনৈতিক সংস্কৃতি ও আমলাতান্ত্রিক সংস্কৃতি দূর হবে না, তখন পর্যন্ত পরিবর্তন সম্ভব নয়।”

    গণমাধ্যম সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, “সরকার যতদিন গণমাধ্যমের সুরক্ষা দিতে পারবে না, ততদিন গণমাধ্যমে প্রকৃত পরিবর্তন আসবে না। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন ধুলো খাচ্ছে। বাস্তবে তেমন কিছুই বাস্তবায়ন হয়নি।”

    তিনি উল্লেখ করেন, “আমাদের কর্তৃত্ববাদের বিকাশে গণমাধ্যমও একটি সহযোগী ভূমিকা রেখেছে। তাই মানুষের গণমাধ্যমে আস্থা কমেছে এবং বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।”

    ইফতেখারুজ্জামান বলেন, “চব্বিশের ৫ আগস্টের বিকাল থেকে দখল, চাঁদাবাজি ও মামলা বাণিজ্য হয়ে গেছে। সেই সময় গণমাধ্যমও সহায়ক ছিল। বাংলাদেশে কর্তৃত্ববাদ ধীরে ধীরে প্রতিষ্ঠিত হয়েছে, যা গত ১৫ বছরে চরমে পৌঁছেছে।”

    তিনি আরও বলেন, “প্রতিটি সংস্কার কমিশন আশু করণীয় বিষয় চিহ্নিত করলেও বর্তমান সরকারের সময় অনেক সংস্কার বাস্তবায়িত হয়নি।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    গঙ্গা চুক্তি নিয়ে দুই চিঠির জবাব দেয়নি ভারত: পানিসম্পদমন্ত্রী

    নভেম্বর 26, 2026
    অর্থনীতি

    জুলাই-নভেম্বরে রেমিট্যান্স বেড়েছে ১১.৫ শতাংশ

    নভেম্বর 26, 2026
    অর্থনীতি

    কর ফাঁকিতে এক বছরে ২.২৬ বিলিয়ন ডলার হারিয়েছে বাংলাদেশ

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.