Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, আগস্ট 7, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক করার পরিকল্পনা এনবিআরের
    অর্থনীতি

    ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক করার পরিকল্পনা এনবিআরের

    সিভি ডেস্কডিসেম্বর 10, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

     

    জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ব্যবসায়ীদের জন্য ভ্যাট নিবন্ধন বা বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন) বাধ্যতামূলক করার দিকে এগোচ্ছে। ট্যাক্সের মতোই নির্দিষ্ট কিছু সেবা গ্রহণের ক্ষেত্রে এটি কার্যকর হবে।

    মঙ্গলবার (৯ ডিসেম্বর) আগারগাঁওয়ে জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, “টিআইএন না থাকলে বা ট্যাক্স রিটার্ন জমা না দিলে যেমন অনেক সেবা পাওয়া যায় না, তেমনি ভ্যাটের ক্ষেত্রেও কিছু সেবা ধীরে ধীরে বাধ্যতামূলক করা হবে।”

    তিনি জানান, বিষয়টি আগামী বছর আইনে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। “গত বাজেটেই শুরু করার ইচ্ছা ছিল কিন্তু সম্ভব হয়নি,” যোগ করেন তিনি।

    এনবিআরের তথ্য অনুযায়ী, বর্তমানে ৪৩ ধরনের সেবা গ্রহণের সময় ট্যাক্স রিটার্ন জমার প্রমাণ বা পিএসআর (প্রুফ অব সাবমিশন অব রিটার্ন) দেখানো বাধ্যতামূলক। ফলে টিআইএনধারীর সংখ্যা এবং রিটার্ন জমার হার সাম্প্রতিক বছরগুলোতে বেড়েছে। বর্তমানে দেশে টিআইএনধারীর সংখ্যা ১ কোটি ২০ লাখের বেশি, আর রিটার্ন জমা হয়েছে প্রায় ৪৫ লাখ।

    চেয়ারম্যান আরও বলেন, আগামী দুই বছরে ৩০ লাখের বেশি প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনার লক্ষ্য নেওয়া হয়েছে। বর্তমানে নিবন্ধিত ভ্যাটদাতার সংখ্যা মাত্র ৬ লাখ ৪৪ হাজার, যা দেশের ব্যবসার প্রকৃত পরিসরের তুলনায় খুব কম। চলতি মাসের মধ্যেই আরও এক লাখ ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনার কাজ চলছে।

    তিনি বলেন, “সবচেয়ে বড় সমস্যা হলো ভ্যাট নেট খুব ছোট। জাতীয় বিভিন্ন জরিপ ও ব্যবসায়িক বাস্তবতার সঙ্গে এই সংখ্যার কোনও সামঞ্জস্য নেই।”

    আলোর গত আলোচিত বিষয়—আমদানি করা মোবাইল ফোনে কর কমানো হবে কি না—প্রশ্নে তিনি জানান, “রাষ্ট্রের স্বার্থই সবার আগে। প্রয়োজন হলে সরকার সাময়িকভাবে কর কমানোর সুযোগ দিতে পারে। পরবর্তী সংসদ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।” তিনি আরও বলেন, “যদি দেশের বৃহত্তর স্বার্থে এটি প্রয়োজন হয় এবং নীতিনির্ধারকরা নির্দেশ দেন, আমরা ইতিবাচক সিদ্ধান্ত নেব।”

    আজ (১০ ডিসেম্বর) দেশজুড়ে জাতীয় ভ্যাট দিবস উদযাপিত হচ্ছে। এবারও ১০ থেকে ১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ পালন করবে এনবিআর। এ বছরের প্রতিপাদ্য—’সময়মতো নিবন্ধন করুন, সঠিকভাবে ভ্যাট দিন।’ আগামীকাল থেকে ভ্যাট নিবন্ধন বাড়াতে মাসব্যাপী প্রচারাভিযান শুরু করবে রাজস্ব বোর্ড।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    খেলাপি ঋণ নিয়ন্ত্রণে ১৮ মাসের বিশেষ পরিকল্পনা গ্রহণ: গভর্নর

    আগস্ট 7, 2026
    অর্থনীতি

    ১৫ আগস্টের মধ্যে ৫ ব্যাংক থেকে প্রশাসক সরাবে বাংলাদেশ ব্যাংক

    আগস্ট 7, 2026
    অর্থনীতি

    আমদানি নয়, এবার সরকারি প্রকল্পে অগ্রাধিকার মধ্যপাড়ার পাথর

    আগস্ট 6, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.