Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বাংলাদেশের বৈদেশিক ঋণ ১০৪ বিলিয়ন ডলার: বিশ্ব ব্যাংক
    অর্থনীতি

    বাংলাদেশের বৈদেশিক ঋণ ১০৪ বিলিয়ন ডলার: বিশ্ব ব্যাংক

    হাসিব উজ জামানডিসেম্বর 10, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিশ্বব্যাংকের “ইন্টারন্যাশনাল ডেট রিপোর্ট ২০২৫” অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশের বৈদেশিক ঋণ বেড়ে দাঁড়িয়েছে ১০৪,৪৮৭ মিলিয়ন মার্কিন ডলারে, যা ২০২৩ সালের ১০১,৩৭১ মিলিয়ন ডলারের তুলনায় বৃদ্ধি পেয়েছে। ঋণের এই বৃদ্ধির মূল কারণ হলো দীর্ঘমেয়াদি ঋণের সুদ খরচ বৃদ্ধি, যদিও নতুন ঋণের প্রবাহ ধীর হয়ে গেছে।

    ২০২৪ সালে দেশটি নেট ঋণ প্রবাহ হিসেবে ৫,৭৬৯ মিলিয়ন ডলার পেয়েছে। তবে দীর্ঘমেয়াদি ঋণ বিতরণ কমে দাঁড়িয়েছে ১১,০৯৯ মিলিয়ন ডলারে, যা ২০২৩ সালের ১২,৮৪৪ মিলিয়ন ডলারের তুলনায় কম। এর অর্থ হলো বৈদেশিক তহবিলের শর্ত আরও কঠোর হয়ে উঠেছে।

    সুদ খরচের দিকে তাকালে দেখা যায়, দীর্ঘমেয়াদি ঋণের সুদ ২০২৪ সালে ২,৪৪৩ মিলিয়ন ডলারে পৌঁছেছে, যা ২০২৩ সালের ১,৭২১ মিলিয়ন ডলারের তুলনায় অনেক বেশি। সরকারি এবং সরকারি গ্যারান্টিযুক্ত ঋণের (PPG) সুদ খরচ ১,৮৯৯ মিলিয়ন ডলার, যা আগের বছরের ১,৫৭৮ মিলিয়নের থেকে বেড়েছে।

    বিশ্বব্যাংক জানিয়েছে, বাংলাদেশ ২০২৪ সালে বহুপাক্ষিক (multilateral) ঋণদাতার উপর সবচেয়ে বেশি নির্ভরশীল ছিল। মোট বৈদেশিক ঋণের ৫৫% বহুপাক্ষিক ঋণদাতা থেকে এসেছে, আর ৩৭% দ্বিপাক্ষিক (bilateral) ঋণ থেকে, ফলে সরকারি ঋণের ৯০% আসে অফিসিয়াল উৎস থেকে।

    ২০২৪ সালে বাংলাদেশ বিশ্বব্যাংকের IBRD-IDA ঋণের মধ্যে অন্যতম বড় প্রাপক দেশের মধ্যে ছিল, যা দেখাচ্ছে দেশের এখনও কনসেশনাল ও সেমি-কনসেশনাল ঋণের ওপর নির্ভরশীলতা রয়েছে।

    দক্ষিণ এশিয়ার বৈদেশিক ঋণ স্টক ২০২৪ সালে ৮.৪% বেড়ে ৮৯৬ বিলিয়ন ডলার হয়েছে। এই অঞ্চলে PPG সুদ খরচের বৃদ্ধির হার বিশ্বে সবচেয়ে বেশি, এবং বাংলাদেশ ও শ্রীলঙ্কা এই বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে।

    বাংলাদেশের বৈদেশিক ঋণ অন্যান্য দক্ষিণ এশীয় দেশের তুলনায় মধ্যম পর্যায়ে হলেও ঋণের চাপ ক্রমেই বাড়ছে। ২০২৪ সালে দেশের ঋণ-টু-জিডিপি অনুপাত ছিল ২২%, যা নেপালের ২৩% এবং ভারতের ১৯% এর সাথে তুলনীয়। তবে মালদ্বীপের অনুপাত ৭৬% এবং শ্রীলঙ্কার ৫৯%, যা অনেক বেশি ঋণচাপ নির্দেশ করছে। দেশটির ঋণ-সার্ভিস-টু-এক্সপোর্ট অনুপাত ১৬%, যা ভারতের ১০% এবং নেপালের ১২% এর চেয়ে বেশি, তবে শ্রীলঙ্কার ২৪% এবং পাকিস্তানের ৪০% এর তুলনায় কম।

    বিশ্বব্যাংক বিশ্লেষকরা মনে করছেন, যদিও বাংলাদেশের ঋণ মাত্রা আপেক্ষিকভাবে মধ্যম, সুদের খরচ বৃদ্ধি এবং ঋণ বিতরণের ধীরগতি দেশের বৈদেশিক চাপ বাড়াচ্ছে। রপ্তানি আয়ও অনিশ্চিত হওয়ায়, ঋণপরিশোধের খরচ ভবিষ্যতে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

    সিপিডির সম্মানিত ফেলো প্রফেসর মোস্তাফিজুর রহমান সোমবার একটি অনুষ্ঠানে সতর্ক করে বলেন, “সরকারি রাজস্ব ঘাটতি, ঋণ পরিশোধের চাপ এবং নীতিগত দুর্বলতার কারণে বাংলাদেশ ঋণজালে পড়ার পথে রয়েছে। ২০১৫ সালে রাজস্ব-টু-জিডিপি অনুপাত ছিল ১০.৯%, যা এখন ৭.৭% এ নামিয়েছে।”

    তিনি দেশের কর ব্যবস্থার অপারগতার দিকে ইঙ্গিত করে বলেন, ভ্যাটের চার লাখ পয়েন্ট ভোক্তা প্রদান করলেও সরকারের কোষাগারে মাত্র ২৪ হাজার পয়েন্ট আসে, যা সরাসরি দুর্নীতির প্রমাণ। “আয় এবং ব্যয়ের তথ্য সমন্বয় না হলে কর ফাঁকি বন্ধ করা সম্ভব নয়,” তিনি যোগ করেন।

    প্রফেসর মোস্তাফিজ আরও বলেন, “সুদ খরচ ইতিমধ্যেই রাজস্ব বাজেটে দ্বিতীয় সর্বোচ্চ ব্যয় হয়ে দাঁড়িয়েছে, যার কারণে কৃষি ও শিক্ষা খাতে ব্যয় পিছিয়ে যাচ্ছে। এই প্রবণতা অব্যাহত থাকলে দেশ ঋণজালে ধাক্কা খেতে পারে।”

    এদিকে, এনবিআরের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান স্বীকার করেছেন যে, দেশ ইতিমধ্যেই ঋণজালে রয়েছে। তিনি বলেন, “এই বাস্তবতা বোঝা ছাড়া আমরা এগোতে পারব না। কয়েক বছর আগে ট্যাক্স-টু-জিডিপি অনুপাত ১০% এর ওপরে ছিল, এখন তা ৭% এর কাছাকাছি। দেশের জিডিপির একটি বড় অংশ কর হিসেবে আদায় হচ্ছে না।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    জুলাই-নভেম্বরে রেমিট্যান্স বেড়েছে ১১.৫ শতাংশ

    নভেম্বর 26, 2026
    অর্থনীতি

    কর ফাঁকিতে এক বছরে ২.২৬ বিলিয়ন ডলার হারিয়েছে বাংলাদেশ

    নভেম্বর 26, 2026
    বাণিজ্য

    সাভারের বন্ধ ট্যানারি চালুতে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে সরকার

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.