Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » আরপিওর অর্থ ব্যাংকে রেখে ২৩৪ কোটি সুদ পেল বিএসসি
    অর্থনীতি

    আরপিওর অর্থ ব্যাংকে রেখে ২৩৪ কোটি সুদ পেল বিএসসি

    মনিরুজ্জামানডিসেম্বর 14, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাষ্ট্রায়ত্ত জাহাজ পরিবহন সংস্থা বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) ২০১১ সালে রিপিট পাবলিক অফার বা আরপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৩১৩ কোটি ৭০ লাখ টাকা সংগ্রহ করেছিল। প্রায় ১৪ বছর পর চলতি বছরের অক্টোবরে এই তহবিলের পুরো অর্থ ব্যয় সম্পন্ন করেছে সংস্থাটি।

    দীর্ঘ সময় ধরে তহবিলের একটি অংশ ব্যাংকে আমানত হিসেবে রাখা ছিল। এ সময় সুদ থেকে ২৩৪ কোটি টাকারও বেশি আয় করেছে বিএসসি। কর্মকর্তারা জানিয়েছেন, এই সুদের অর্থ জাহাজ পরিচালনার ব্যয় মেটাতে ব্যবহার করা হয়েছে।

    আরপিও তহবিল ব্যয়সংক্রান্ত প্রতিবেদনে দেখা যায়, এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত ৩১৩ কোটি ৭০ লাখ টাকার মধ্যে ২৯ কোটি ২৬ লাখ ৫৬ হাজার ৭০ টাকা অব্যবহৃত ছিল। পরের মাস অক্টোবরে বাকি অর্থও ব্যয় করা হয়। এর মধ্যে ছয়টি জাহাজ ক্রয় প্রকল্পে ব্যয় হয়েছে ২৩৬ কোটি ৪১ লাখ ৩০ হাজার ২৩ টাকা। ভবন নির্মাণে খরচ হয়েছে ৫৯ কোটি ৩৫ লাখ ৯ হাজার টাকা। আরপিও প্রক্রিয়া সংক্রান্ত খরচ বাবদ ব্যয় হয়েছে ১৭ কোটি ৯৩ লাখ ৬০ হাজার ৯৭৭ টাকা। আরপিওর অর্থ ব্যাংকে আমানত হিসেবে রেখে বিএসসি মোট ২৩৪ কোটি ৫৩ লাখ ২১ হাজার ৫০ টাকা সুদ আয় করেছে। এই ক্ষেত্রে সুদহার ছিল ৬ থেকে ১০ শতাংশের মধ্যে।

    বিএসসির মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) মো. আজমগীর বলেন, নীতিমালা অনুযায়ী আরপিওর অর্থ মূলধনি খাতে ব্যয় করা বাধ্যতামূলক। তবে সুদ আয়ের অর্থ কোন খাতে ব্যয় হবে সে বিষয়ে নীতিমালায় নির্দিষ্ট নির্দেশনা নেই। তিনি জানান, সুদের অর্থ জাহাজ পরিচালনার ব্যয় মেটাতে ব্যবহার করা হয়েছে। আসন্ন বার্ষিক সাধারণ সভায় বিনিয়োগকারীদের কাছ থেকে এ বিষয়ে অনুমোদন নেওয়া হবে।

    সর্বশেষ সমাপ্ত ২০২৪–২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে বিএসসির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ২০ টাকা ১০ পয়সা। আগের হিসাব বছরে এই আয় ছিল ১৬ টাকা ৩৭ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১০৪ টাকা ৮৪ পয়সা।

    ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২২ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা আহ্বান করেছে বিএসসি। এ সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ৭ ডিসেম্বর। ঢাকা স্টক এক্সচেঞ্জে গত বৃহস্পতিবার বিএসসির শেয়ার সর্বশেষ ১০৭ টাকায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির দর সর্বনিম্ন ৮২ টাকা ৬০ পয়সা এবং সর্বোচ্চ ১২৭ টাকার মধ্যে ওঠানামা করেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    জুলাই-নভেম্বরে রেমিট্যান্স বেড়েছে ১১.৫ শতাংশ

    নভেম্বর 26, 2026
    অর্থনীতি

    কর ফাঁকিতে এক বছরে ২.২৬ বিলিয়ন ডলার হারিয়েছে বাংলাদেশ

    নভেম্বর 26, 2026
    বাণিজ্য

    সাভারের বন্ধ ট্যানারি চালুতে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে সরকার

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.