Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, এপ্রিল 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী কয়লার চাহিদা কমবে
    অর্থনীতি

    ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী কয়লার চাহিদা কমবে

    মনিরুজ্জামানডিসেম্বর 18, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চলতি বছর বিশ্বব্যাপী কয়লার চাহিদা রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। তবে নবায়নযোগ্য জ্বালানি, পারমাণবিক শক্তি এবং প্রাকৃতিক গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের প্রসার ২০৩০ সালের মধ্যে কয়লার চাহিদা কমিয়ে আনতে পারে।

    গতকাল বুধবার আন্তর্জাতিক শক্তি সংস্থা (আইইএ) এ তথ্য জানিয়েছে। খবর দিয়েছে রয়টার্স। বিশ্বকে কয়লামুক্ত করা জলবায়ু লক্ষ্য অর্জনের জন্য গুরুত্বপূর্ণ। তবুও জীবাশ্ম জ্বালানি বিদ্যুৎ উৎপাদনের প্রধান উৎস হিসেবে রয়ে গেছে। আইইএর ২০২৫ প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে কয়লার চাহিদা ০.৫ শতাংশ বেড়ে রেকর্ড ৮.৮৫ বিলিয়ন টনে পৌঁছাবে।

    আইইএর এনার্জি মার্কেটস অ্যান্ড সিকিউরিটির পরিচালক কেইসুকে সাদামোরি বলেন, “ভবিষ্যতে বিশ্বব্যাপী কয়লার চাহিদা অনেকটা কমবে। চলতি দশকের শেষ নাগাদ ধীরে ধীরে হ্রাস শুরু হবে।”

    তবে ২০২৫ সালে চাহিদার প্রবণতা ভিন্ন হওয়া সত্ত্বেও, গত বছরের তুলনায় বড় কোনো পরিবর্তন হয়নি। ভারতে তীব্র বর্ষার কারণে জলবিদ্যুৎ উৎপাদন বেড়ে যাওয়ায় এবং বিদ্যুতের চাহিদা কমে যাওয়ায় কয়লার ব্যবহার পাঁচ দশকের মধ্যে তৃতীয়বার হ্রাস পেয়েছে।

    অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বাড়ায় এবং কয়লা খনি বন্ধ হওয়ার সম্ভাবনা থাকায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এতে কয়লা উৎপাদন বেড়ে যায়।

    বিশ্বের বৃহত্তম কয়লা ব্যবহারকারী দেশ চীনে চাহিদা স্থিতিশীল থাকলেও, নবায়নযোগ্য শক্তির ক্ষমতা বৃদ্ধির সঙ্গে ২০৩০ সালের মধ্যে কয়লার ব্যবহার কিছুটা কমতে পারে। তবে আইইএর রিপোর্টে সতর্ক করা হয়েছে, দ্রুত বিদ্যুতের চাহিদা বৃদ্ধির বা ধীর নবায়নযোগ্য শক্তির একীভূতকরণের ফলে বিশ্বব্যাপী চাহিদা পূর্বাভাসের চেয়ে বেশি হতে পারে।

    সাদামোরি বলেন, “চীন বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ৩০ শতাংশ বেশি কয়লা ব্যবহার করে। এটি বিশ্বব্যাপী কয়লা বাণিজ্যের মূল চালিকাশক্তি।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    মার্কিন তদন্তের মুখে বাংলাদেশের পোশাক খাত

    এপ্রিল 23, 2026
    আন্তর্জাতিক

    ইউরোপীয় ইউনিয়ন-ইসরায়েল চুক্তি যে কারণে এখন আগুনের মুখে

    এপ্রিল 23, 2026
    অর্থনীতি

    নিত্যপণ্যের বাজারে নতুন করে আগুন

    এপ্রিল 23, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.