Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিশ্ববাজারের আয়ের শীর্ষ ১০ প্রতিষ্ঠান
    অর্থনীতি

    বিশ্ববাজারের আয়ের শীর্ষ ১০ প্রতিষ্ঠান

    মনিরুজ্জামানUpdated:ডিসেম্বর 20, 2025ডিসেম্বর 20, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    একটি কোম্পানি কত বড়, তা বোঝার জন্য বিভিন্ন মানদণ্ড রয়েছে। সাধারণত আয়ের পরিমাণ, মুনাফা, বাজার মূলধন এবং কর্মীসংখ্যা এই তথ্যগুলো বিবেচনা করা হয়। যেসব কোম্পানির ব্যবসার পরিসর বড়, তাদের আয়ের পরিমাণও সাধারণত বেশি। তবে আয়ের পরিমাণ বেশি হলেও সব সময় মুনাফা বা বাজার মূলধন সমান হয় না।

    ১. ওয়ালমার্ট:

    • আয়: ৬৯৩.১৫ বিলিয়ন ডলার

    • দেশ: মার্কিন যুক্তরাষ্ট্র
      বিশ্বের খুচরা ব্যবসার মহীরুহ প্রতিষ্ঠান। ১৯৬২ সালে স্যাম ওয়ালটন প্রতিষ্ঠা করেন। ওয়ালমার্টে এক হাজারের মতো দোকান, সুপার সেন্টার ও ছাড়ের দোকান আছে। দৈনন্দিন পণ্য কম দামে বিক্রি করাই কোম্পানির মূল কৌশল। কর্মীসংখ্যার দিক থেকেও এটি বিশ্বের সবচেয়ে বড় প্রতিষ্ঠান।

    ২. অ্যামাজন:

    • আয়: ৬৯১.৩৩ বিলিয়ন ডলার

    • দেশ: মার্কিন যুক্তরাষ্ট্র
      ই-কমার্সের দুনিয়ার রূপকার। ১৯৯৪ সালে জেফ বেজোস প্রতিষ্ঠা করেন। বই বিক্রি থেকে শুরু করে এখন ই-কমার্স, ক্লাউড কম্পিউটিং ও এআইসহ বিভিন্ন খাতে ব্যবসা সম্প্রসারণ করেছে।

    ৩. সৌদি আরামকো:

    • আয়: ৪৬১.৫৬ বিলিয়ন ডলার

    • দেশ: সৌদি আরব
      রাষ্ট্রমালিকানাধীন তেল কোম্পানি। বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী। ২০২৩ সালে ১৬১ বিলিয়ন ডলার মুনাফা করেছে। তেল, পেট্রোকেমিক্যাল, প্রাকৃতিক গ্যাস ও এলএনজি উৎপাদন করে।

    ৪. সিনোপেক:

    • আয়: ৪৫৩.১৪ বিলিয়ন ডলার

    • দেশ: চীন
      চায়না পেট্রোলিয়াম অ্যান্ড কেমিক্যাল করপোরেশন। তেল ও গ্যাস উত্তোলন, পরিশোধন, পেট্রোকেমিক্যাল উৎপাদন ও বিপণন করে। চীনের বৃহত্তম তেল পরিশোধনাগার ও পেট্রোকেমিক্যাল কোম্পানি।

    ৫. ইউনাইটেড হেলথ:

    • আয়: ৪৩৫.১৫ বিলিয়ন ডলার

    • দেশ: মার্কিন যুক্তরাষ্ট্র
      বৃহত্তম স্বাস্থ্য বিমা কোম্পানি। ৫ কোটি গ্রাহককে সেবা প্রদান করে। ৪ লাখ কর্মী রয়েছে। স্বাস্থ্যসেবা, ওষুধ বিক্রয় ও তথ্য বিশ্লেষণের মাধ্যমে উন্নত সেবা প্রদান করে।

    ৬. অ্যাপল:

    • আয়: ৪১৬.১৬ বিলিয়ন ডলার

    • দেশ: মার্কিন যুক্তরাষ্ট্র
      আইফোন, ম্যাক, আইপ্যাডসহ পণ্য উৎপাদনকারী। ১৯৭৬ সালে স্টিভ জবস প্রতিষ্ঠা করেন। আকর্ষণীয় ডিজাইন ও নিরাপদ সফটওয়্যার অ্যাপলের সাফল্যের মূল।

    ৭. বার্কশায়ার হ্যাথাওয়ে:

    • আয়: ৩৯৭.১৪ বিলিয়ন ডলার

    • দেশ: মার্কিন যুক্তরাষ্ট্র
      ওয়ারেন বাফেটের কোম্পানি। বিমা, রেল, জ্বালানি ও ভোক্তা পণ্য খাতে বিনিয়োগ করে। ১৯৬৭ সালে বাফেট সম্প্রসারণ শুরু করেন।

    ৮. পেট্রো চায়না:

    • আয়: ৩৯৪.৬২ বিলিয়ন ডলার

    • দেশ: চীন
      চীনা তেল ও গ্যাস কোম্পানি। তেল–গ্যাস অনুসন্ধান, উৎপাদন, পরিশোধন, পেট্রোকেমিক্যাল ও বিপণনে সক্রিয়।

    ৯. সিভিএস হেলথ:

    • আয়: ৩৯৪.০৮ বিলিয়ন ডলার

    • দেশ: মার্কিন যুক্তরাষ্ট্র
      বৃহত্তম স্বাস্থ্যসেবা কোম্পানি। ওষুধের দোকান, ক্লিনিক, পরামর্শ ও স্বাস্থ্য বিমা সেবা প্রদান করে।

    ১০. ম্যাককেসন করপোরেশন:

    • আয়: ৩৮৭.০৯ বিলিয়ন ডলার
    • দেশ: মার্কিন যুক্তরাষ্ট্র
      ওষুধ বিতরণ ও স্বাস্থ্য খাতে তথ্যপ্রযুক্তি সেবা প্রদান করে। রোগীদের নিরাপদ ও কার্যকর ওষুধ সরবরাহ নিশ্চিত করে।সূত্র: কোম্পানিস মার্কেট ক্যাপ ডটকম
    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের মাধ্যমে ‘রেড লাইন’ দিল ইরান

    এপ্রিল 27, 2026
    অর্থনীতি

    স্ক্যালোপ আমদানিতে ৩০ শতাংশের বেশি শুল্ক কমানোর প্রস্তাব

    এপ্রিল 27, 2026
    আন্তর্জাতিক

    গাজা–পশ্চিম তীরে ভোটে বড় জয় পেল আব্বাস শিবির

    এপ্রিল 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.