Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ইনকিউবেশন সেন্টারের সেবায় এসএমই উদ্যোক্তা হয়েছেন ১৩৮ জন
    অর্থনীতি

    ইনকিউবেশন সেন্টারের সেবায় এসএমই উদ্যোক্তা হয়েছেন ১৩৮ জন

    মনিরুজ্জামানUpdated:ডিসেম্বর 20, 2025ডিসেম্বর 20, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    এসএমই ফাউন্ডেশনের বিজনেস ইনকিউবেশন সেন্টারের সেবা নিয়ে এখন পর্যন্ত ১৩৮ জন উদ্যোক্তা নিজেদের ব্যবসা শুরু করেছেন। তাঁদের মধ্যে ৭২ জন পুরুষ এবং ৬৬ জন নারী। প্রশিক্ষণ, মেন্টরশিপ ও বাজারসংযোগের সহায়তায় তারা দেশ-বিদেশের বিভিন্ন মেলায় অংশগ্রহণ করতে পেরেছেন।

    গত বৃহস্পতিবার আগারগাঁওয়ের পর্যটন ভবন মিলনায়তনে ইনকিউবেশন সেন্টারের সেবাপ্রাপ্ত উদ্যোক্তাদের সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মো. মুসফিকুর রহমান। প্রধান অতিথি ছিলেন স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক নুরুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের পরিচালক ও কে–ক্র্যাফটের ম্যানেজিং পার্টনার খালিদ মাহমুদ খান এবং ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী। বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এসএমই ফাউন্ডেশন।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব উদ্যোক্তা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, জাতীয় এসএমই পণ্য মেলার পাশাপাশি যুক্তরাজ্য, চীন, শ্রীলঙ্কা ও নেপালের আন্তর্জাতিক মেলাতেও অংশ নিয়েছেন। এর মধ্যে গণি ক্রিয়েশনের মো. মাহফুজুল গণি ২০২২ সালে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কারও অর্জন করেছেন।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মো. আব্দুস সালাম সরদার জানান, বিজনেস ইনকিউবেশন সেন্টার উদ্যোক্তাদের জন্য কাজের সুযোগ, প্রশিক্ষণ, নেটওয়ার্কিং, দেশি-বিদেশি মেলায় অংশগ্রহণ, কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা, ব্যবসায়িক পরামর্শ, ঋণপ্রাপ্তি ও আইনগত সহায়তা সহ নিয়মিত নানা সেবা প্রদান করছে।

    ফাউন্ডেশনের চেয়ারপারসন মো. মুসফিকুর রহমান বলেন, “ইনকিউবেশন সেন্টারের মাধ্যমে নতুন উদ্যোক্তারা ব্যবসায়িক জ্ঞান, দক্ষতা ও আত্মবিশ্বাস অর্জন করছেন। এ ধরনের স্বীকৃতি তাঁদের আরও অনুপ্রাণিত করবে।”

    বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২৪ সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, দেশের মোট শিল্পপ্রতিষ্ঠানের প্রায় ৯৯ শতাংশই কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) খাতভুক্ত। শিল্প খাতের মোট কর্মসংস্থানের প্রায় ৮৫ শতাংশ এই খাত সৃষ্টি করে। দেশে মোট দেশজ উৎপাদনে এসএমই খাতের অবদান প্রায় ৩০ শতাংশ। সরকারের জাতীয় শিল্পনীতি-২০২২ ও এসডিজি ২০৩০ বাস্তবায়নের লক্ষ্য নিয়ে এসএমই ফাউন্ডেশন এই খাতের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    জুলাই-নভেম্বরে রেমিট্যান্স বেড়েছে ১১.৫ শতাংশ

    নভেম্বর 26, 2026
    অর্থনীতি

    কর ফাঁকিতে এক বছরে ২.২৬ বিলিয়ন ডলার হারিয়েছে বাংলাদেশ

    নভেম্বর 26, 2026
    বাণিজ্য

    সাভারের বন্ধ ট্যানারি চালুতে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে সরকার

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.