Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » দেশের প্রথম ক্যাশলেস জেলা হচ্ছে কক্সবাজার
    অর্থনীতি

    দেশের প্রথম ক্যাশলেস জেলা হচ্ছে কক্সবাজার

    মনিরুজ্জামানUpdated:ডিসেম্বর 21, 2025ডিসেম্বর 21, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশকে একটি ডিজিটাল ও নগদ লেনদেনমুক্ত রাষ্ট্রে রূপ দিতে বড় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই মহাপরিকল্পনার অংশ হিসেবে পর্যটন নগরী কক্সবাজারকে দেশের প্রথম ‘ক্যাশলেস’ জেলা হিসেবে ঘোষণা করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

    গতকাল শনিবার চট্টগ্রামে আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। সভায় গভর্নর বলেন, ২০২৭ সালের মধ্যে দেশের অন্তত ৭৫ শতাংশ খুচরা লেনদেন ডিজিটাল মাধ্যমে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে দেশের প্রতিটি নাগরিকের হাতে ৬ হাজার থেকে ৭ হাজার টাকার মধ্যে স্মার্টফোন পৌঁছানো নিশ্চিত করা জরুরি।

    চট্টগ্রাম অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা ও কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা’ শীর্ষক এই সভায় গভর্নর চট্টগ্রামকে দেশের অর্থনৈতিক লাইফলাইন হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, প্রধান সমুদ্রবন্দর, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, ভারী শিল্প ও জ্বালানি অবকাঠামোর কেন্দ্র এই চট্টগ্রাম। সিঙ্গাপুর, দুবাই ও হংকংয়ের মতো শহরের সঙ্গে তুলনা টেনে তিনি বলেন, চট্টগ্রামের আঞ্চলিক ও বৈশ্বিক সংযোগ আরও শক্তিশালী করতে হবে। এতে এই অঞ্চলের ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো সম্ভব হবে।

    আমদানি ও রপ্তানি কার্যক্রম সহজ করতে দেশের সব সমুদ্রবন্দর ও বিমানবন্দরে শিগগিরই ২৪ ঘণ্টা রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট বা আরটিজিএস ব্যবস্থা চালু করা হবে বলেও জানান গভর্নর। তিনি বলেন, এটি একটি তাৎক্ষণিক ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার পদ্ধতি, যা বাণিজ্যের গতি বহুগুণ বাড়াবে।

    সভায় তৃণমূল পর্যায়ে ঋণপ্রবাহ জোরদারের ওপর গুরুত্ব দেন গভর্নর আহসান এইচ মনসুর। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং কৃষি খাতে সহজ শর্তে পর্যাপ্ত ঋণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি। জেলা ও তৃণমূল পর্যায়ে উৎপাদনশীল খাতের বিকাশে ব্যাংকগুলোকে আরও সক্রিয় ভূমিকা রাখতে বলেন গভর্নর।

    বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন ব্যবসায়িক চেম্বার, ব্যাংকার, সরকারি সংস্থার প্রতিনিধি ও শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    জুলাই-নভেম্বরে রেমিট্যান্স বেড়েছে ১১.৫ শতাংশ

    নভেম্বর 26, 2026
    অর্থনীতি

    কর ফাঁকিতে এক বছরে ২.২৬ বিলিয়ন ডলার হারিয়েছে বাংলাদেশ

    নভেম্বর 26, 2026
    বাণিজ্য

    সাভারের বন্ধ ট্যানারি চালুতে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে সরকার

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.