Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ২৭ বছর পর করদাতাকে বকেয়া কর পরিশোধের নোটিশ
    অর্থনীতি

    ২৭ বছর পর করদাতাকে বকেয়া কর পরিশোধের নোটিশ

    মনিরুজ্জামানডিসেম্বর 21, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ঢাকার এক নারী করদাতাকে ২৭ বছর আগের বকেয়া কর পরিশোধের নোটিশ পাঠিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আইনগতভাবে বাধা না থাকলেও কর বিশেষজ্ঞরা এটিকে ‘চরম অদক্ষতা’ এবং করদাতার প্রতি ‘অবিচার’ হিসেবে দেখছেন।

    এনবিআরের সূত্রে জানা গেছে, ট্যাক্স জোন–৬-এর অতিরিক্ত সহকারী কমিশনার অব ট্যাক্সেস (ইএসিটি) সালমা খাতুনের সই করা নোটিশ ৭ ডিসেম্বর পাঠানো হয়। নোটিশে ১৯৯৭–৯৮ কর বছরের ২৭,৫৩৪ টাকা আয়কর ও ৪,১৩১ টাকা সুদসহ মোট ৩১,৬৭৪ টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

    একই নোটিশে পরবর্তী বছরের ৭১৯ টাকা এবং ২০০৬–০৭ কর বছরের ২,০৭৫ টাকা যোগ করে মোট ৩৪,৪৬৮ টাকা পরিশোধের জন্যও তাগিদ দেওয়া হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে বকেয়া পরিশোধ না হলে জরিমানা আরোপ এবং ব্যাংক হিসাব জব্দ করা হতে পারে।

    সাবেক এনবিআর সদস্য ড. সৈয়দ মো. আমিনুল করিম বলেন, “২৭ বছর পর বকেয়া কর নোটিশ পাঠানো কর বিভাগের চরম অদক্ষতার পরিচায়ক। সাধারণত কোনো কর দাবি চার থেকে পাঁচ বছরের মধ্যে নিষ্পত্তি হয়।” তিনি এটিকে করদাতার প্রতি ‘অবিচার’ বলেও উল্লেখ করেছেন।

    আয়কর উইংয়ের আরেক সাবেক সদস্য আলমগীর হোসেন বলেন, “এত দীর্ঘ সময় পরে বকেয়া কর নোটিশ পাঠানোর ঘটনা আমার জানা প্রথম। কোর্টে মামলা চলতে থাকলে ব্যাখ্যা মিলতে পারে, কিন্তু তার বাইরে এর কোনো যৌক্তিক কারণ দেখছি না।” তবে দুজনই জানিয়েছেন, আইনের দৃষ্টিতে এমন নোটিশ পাঠাতে কোনো বাধা নেই।

    ট্যাক্স জোন–৬-এর কমিশনার শ্রাবণী চাকমার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে একই কর অফিসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “বকেয়া কর আদায়ের জন্য আমাদের তাগাদা এসেছে। তাই গণহারে নোটিশ পাঠানোর সময় এই করদাতাকেও পাঠানো হয়েছে। ফাইলগুলো ম্যানুয়াল পদ্ধতিতে সংরক্ষিত থাকায় হয়তো নজরে আসেনি। কোনো মামলা চলছিল না, ফাইল পুনরায় খোলার বিষয়ও নয়।

    এনবিআর সূত্রে জানা গেছে, দেশে বর্তমানে প্রায় ২ কোটি ২০ লাখ ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) রয়েছে। এর মধ্যে নিয়মিত রিটার্ন জমা দেন প্রায় ৪৫ লাখ করদাতা। আয়কর আইন অনুযায়ী, করের দাবি কখনো মুছে যায় না। করদার মৃত্যু হলেও তার উত্তরাধিকারীদের কাছ থেকে কর আদায়ের বিধান রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    জুলাই-নভেম্বরে রেমিট্যান্স বেড়েছে ১১.৫ শতাংশ

    নভেম্বর 26, 2026
    অর্থনীতি

    কর ফাঁকিতে এক বছরে ২.২৬ বিলিয়ন ডলার হারিয়েছে বাংলাদেশ

    নভেম্বর 26, 2026
    বাণিজ্য

    সাভারের বন্ধ ট্যানারি চালুতে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে সরকার

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.